বনগাঁয় ভরা জনসভায় বিজেপিকে শূন্য কলসি বলে কটাক্ষ,মমতা-অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
বিশেষ প্রতিবেদন, বনগাঁ : শনিবার মেদিনীপুরের কাঁথিতে তৃণমূল কংগ্রেসের জনসভায়, বিরোধীদের যে ভাষায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করে বার্তা দিতে চেয়েছে দরজা ছোট্ট করে খুললে ভেঙে যাবে বিরোধী দল। দলের শীর্ষস্থানীয় নেতাদের বার্তায় উজ্জীবিত দলীয় নেতাকর্মীরা পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে একের পর এক জনসভা সংঘটিত করে চলেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।

উল্লেখ্য রবিবার উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গাইঘাটা বিধানসভা এলাকার ঠাকুরনগরে বিশাল জনসভায় উপস্থিত হয়ে বিরোধী দলগুলিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন,বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের বিশ্বস্ত সেনাপতি,বর্তমান সরকারের বন ও অচিরাচরিত শক্তি দপ্তরের মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক যুবসমাজের নয়নের মনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে দল সংগঠিত হয়ে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি,নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি সহ একাধিক জন বিরোধী নীতিকে কেন্দ্র করে লড়াই চালিয়ে যাচ্ছে তা দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে বাংলা।


তিনি আরো বলেন, শান্তি,সম্প্রীতি,উন্নয়নের নিরিখে আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ফুলঝুরির মত হাওয়া হয়ে যাবে। এই অঞ্চলে কয়েকদিন আগে বসন্তের কোকিলের মত বিজেপির কয়েকজন চুনোপুটি নেতা বাজার গরম করতে চেয়েছিল। তার প্রতিবাদ যেভাবে এলাকাবাসী করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। ঠাকুরনগরের এই জনসভা প্রমাণ করে দেয় বিরোধীদের এই অঞ্চলে কোন স্থান নেই। আগামী পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনে বিরোধী দলকে ভারত মহাসাগরে ছুড়ে ফেলে দেওয়া হবে ভোটাধিকারের মাধ্যমে।এই ঠাকুরনগরের ভূমি পবিত্র মাটি, যেখানে বড়মা বিনাপাণী দেবী সহ অনেক পূজনীয় মানুষের আবির্ভাব হয়।তাই কেউ যদি এই ভূমিকে অপবিত্র করতে চায় তার যোগ্য জবাব দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা।

উক্ত প্রতিবাদ সভায় তৃনমূল কংগ্রেস নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য,বিধায়ক বিশ্বজিৎ দাস, নারায়ন গোস্বামী, বীনা মন্ডল, জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ তথা কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, নারায়ন সাহা সহ গুরুত্বপূর্ণ নেতৃত্ব।

