আন্তর্জাতিক 

সকলের গড় বয়স একশো ! ৯০ বছর বয়সেও মা হতে পারেন মেয়েরা, পুরুষদের যৌবন আমৃত্যু অটুট থাকে এই উপত্যকায়, কেন এমন ব্যতিক্রম, রহস্য কী? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : এই বিশ্বে এমন এক জায়গা রয়েছে যেখানে মেয়েরা ৯০ বছর বয়সেও মা হতে পারেন, শত বর্ষের বেশি বেঁচে থাকেন, শুধু মেয়েরা এই এলাকার পুরুষদের যৌবন অটুট থাকে সব সময় । এ এক আজব দেশ । পাঠক বর্গ অবাক হচ্ছেন ! তা  না ! না অবাক হওয়ার কিছু নেই আমাদের প্রতিবেশী দেশ পাকিস্থানের উত্তরে রয়েছে হুনজা উপত্যকা । এই পাহাড়ি গ্রামের নারী-পুরুষ আয়ু স্বাভাবিকভাবে গড়ে একশো বছর । গবেষকদের বিস্ময়ের বিষয় হল এই এলাকার মেয়েরা ৬০ থেকে ৯০ বছরের মহিলারাও সন্তানধারণে সক্ষম।

হুনজা উপত্যকার এই অধিবাসীরা বুরুশো নামে বেশি পরিচিত।বুরুশোদের দেখে মনে হয়, তাঁরা যেন সব সময় নিজেদের যৌবনেই রয়েছেন। বয়সের ছাপ চোখেমুখে পড়ে না তাঁদের। সময়ের কাঁটা যেন তাঁদের জন্য থমকে গিয়েছে।বুরুশোদের যৌবন ধরে রাখার রহস্য লুকিয়ে রয়েছে তাঁদের জীবনযাপনে।কী এই রহস্য? বিজ্ঞানীদের মতে, এলাকায় যে সব ফলমূল, সব্জি পাওয়া যায়, সে সব খুবই পুষ্টিকর। এই সব খাবারেই লুকিয়ে রয়েছে বুরুশোদের দীর্ঘায়ু হওয়ার রহস্য।

Advertisement

দুধ, দই থেকে শুরু করে নানা রকম ফল এবং শাকসব্জি খান বুরুশোরা।পাশাপাশি বুরুশোরা এমন এলাকায় থাকেন যেখানে দূষণের পরিমাণ প্রায় শূন্য। বুরুশোদের সকলেরই নিজেদের চাষের জমি রয়েছে।কিন্তু এই জমিগুলি কারও বাড়ির লাগোয়া নয়। পাহাড়ের ধাপ কেটে কেটে তৈরি জমিতে চাষ করেন বুরুশোরা।

স্বভাবত কর্মঠ এই বুরু‌শো সম্প্রদায়ের লোকজন। প্রাত্যহিক কাজকর্মের মাধ্যমেই শরীরচর্চা হয়ে যায় তাঁদের। জানা গেছে, বুরুশো সম্প্রদায়ের লোকেরা কখনও কোনও জটিল রোগে আক্রান্ত হন না। কর্কট রোগ, আলসার, পেটের রোগ এমনকি অ্যাপেনডিক্সের সমস্যাতেও কেউ কোনও দিন ভোগেননি বলে দাবি স্থানীয়দের।হেনরি কোয়ান্ডা নামে এক বিজ্ঞানী হুনজা উপত্যকায় গিয়ে প্রায় ৬০ বছর ছিলেন।হুনজা উপত্যকার হিমবাহের জল পরীক্ষা করে তিনি দাবি করেন, এই জলই বুরুশোদের দীর্ঘায়ুর কারণ। তথ্য সূত্র : ডিজিটাল আনন্দবাজার।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ