কলকাতা 

শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানালেন বিধায়ক ইদ্রিস আলী

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: আজ ৩রা ডিসেম্বর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিন।এই উপলক্ষে অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরাম সাম্প্রদায়িক সম্প্রীতির উপর এক আলোচনা সভার আয়োজন করে, কলকাতার রিপন লেনে।

সভাপতির ভাষণে অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের চেয়ারম্যান তথা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী বলেন, শহীদ ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ এবং দেশপ্রেমের কথা ভারতবর্ষের মানুষ চিরকাল মনে রাখবে। শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিনটি জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানান ফোরামের চেয়ারম্যান ইদ্রিস আলী। পশ্চিমবঙ্গ বিধানসভার পাশে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করেন, ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী।

Advertisement

সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কলারশিপ বন্ধ করার জন্য কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানান বিধায়ক ইদ্রিস আলী। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু ও দলিত বিরোধী। সংখ্যালঘু মুসলমানদের এবং দলিত সম্প্রদায়ের মানুষদের বিজেপির আমলে এবং বিজেপির দ্বারা যত মানুষ খুন হয়েছে তা ইতিপূর্বে কোন দিন হয়নি। ধর্ম নিরপেক্ষ হিন্দু, মুসলমান,দলিত, খ্রীষ্টান কোন সম্প্রদায়ের মানুষ আর বিজেপি সরকারকে চাইছে না। ২০২৪ সালে বিজেপি সরকার আর থাকবে না।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ