জেলা 

ঝালদা পুরসভায় কংগ্রেসের নতুন পুরপ্রধান নির্বাচিত হলেন শীলা চট্টোপাধ্যায়

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আজ শনিবার ঝালদা পুরসভায় কংগ্রেসের পক্ষ থেকে নতুন পুরপ্রধান নির্বাচিত হলেন শীলা চট্টোপাধ্যায়।  এরই মাঝে গতকাল রাতে প্রশাসক নিয়োগ করা হয়েছে। অন্য দিকে, আস্থা ভোটে জিতে কংগ্রেস নির্দল জোটের পুরপ্রধানের বসার দিনও আজই ধার্য হয়েছে। সব মিলিয়ে জটিল থেকে জটিলতার পরিস্থিতি তৈরি হয়েছে জেলার এই প্রান্তিক শহরে।

তাই যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার সকাল থেকেই ঝালদা পুরসভাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। রয়েছে বিশাল পুলিস বাহিনী। পুরসভার ২০০ মিটার এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। এলাকায় চলছে জোরদার পুলিসি টহল। থমথমে এলাকা।

Advertisement

কারণ, তৃণমূলের হাত থেকে ঝালদা পুরসভার দখল নেওয়ার পর আজ, শনিবার কংগ্রেস-জোটের নতুন চেয়ারম্যান নির্বাচনের দিন। ১২ আসন-বিশিষ্ট ঝালদা পুরসভার একদিকে কংগ্রেস এবং নির্দল মিলিয়ে ৭ জন, অন্য দিকে শাসকদল তৃণমূলের পক্ষে ৫ জন। এই সাত-পাঁচের এই লড়াইয়ে ঝালদা শহরে কড়া নিরাপত্তার আবহ। এর মধ্যেই কংগ্রেসের ৫ প্রতিনিধি-সহ দুই নির্দল প্রতিনিধি পুরসভায় প্রবেশ করেছেন। কংগ্রেসের দাবি, তারা নির্ধারিত কর্মসূচি সম্পন্ন করে রাজ্যসরকারের অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টে যাবে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ