জেলা 

শান্তি সম্প্রীতি ও উন্নয়নের পথপ্রদর্শক মমতা – অভিষেক, সন্দেশখালিতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন,সন্দেশখালি :  শীতের আমেজ অনুভূতি হতেই বাঙালির শ্রেষ্ঠ খেলা ফুটবল শহর থেকে মফলসল মহাসড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে। কাতার বিশ্বকাপ জ্বরে যখন আক্রান্ত ফুটবল বিশ্ব সেইরকম পরিস্থিতিতে দিবারাত্র ফুটবল বাঙালির আবেগকে অন্য মাত্রায় পৌঁছে দেয়। ফুটবল খেলার মধ্যে দিয়ে রাজনীতির রঙ্গমঞ্চ প্রভাব বিস্তার করে চলেছে জনমানষে।

উল্লেখ্য উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালি বিধানসভা কমিটির চেয়ারম্যান শেখ শাহজাহান এর নেতৃত্বে সম্প্রীতি কাপ মহাসাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে সন্দেশখালীর ঋষি অরবিন্দ ফুটবল ময়দানে। উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক যুবসমাজের নয়নের মনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শান্তি সম্প্রীতি উন্নয়নের পথপ্রদর্শক বলে উল্লেখ করেন,অবিভক্ত উঃ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রাজ্যের বন ও অপ্রচলিত শক্তি দপ্তরের মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক। খেলার মধ্যে দিয়ে যে সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি হয় তা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় সম্ভব বলে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করে জ্যোতিপ্রিয় মল্লিক।

Advertisement

 

তিনি বলেন, বিরোধী দল যতই লাফালাফি করুক পঞ্চায়েত নির্বাচনে মা মাটি মানুষের দলের কর্মীরা বিরোধী দলকে শূন্য ধরিয়ে বিদায় করে বাংলাদেশে পাঠিয়ে দেবে। বাংলার মাটিকে সমৃদ্ধ করতে জনদরদী মুখ্যমন্ত্রী যেভাবে খেলা দিবসকে কেন্দ্র করে ১৬ ই আগস্ট খেলা দিবস সুচনার মধ্যে দিয়ে ক্রীড়া সরঞ্জাম বিতরণ ও ক্লাব গুলোকে সমৃদ্ধ করেছে তার ফলেই গ্ৰামগজ্ঞে খেলাধুলার মানোন্নয়ন হচ্ছে।

আগামী পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এমন লড়াই দেবে বিজেপি সহ অন্যান্য বিরোধী দল চোখে সর্ষেফুল দেখবে।

উক্ত ক্রীড়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক শ্রী নির্মল ঘোষ,জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, তৃণমূল নেতৃত্ব সমিক রায় অধিকারী,অনুষ্ঠানটি আয়োজনে মুখ্য ভূমিকা পালন করে সন্দেশখালি বিধানসভা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান সেখ সাজাহান, স্থানীয় বিধায়ক শ্রী সুকুমার মাহাতো, জেলা পরিষদ সদস্য শিবু হাজরা,রবসের মোল্লা প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ