কলকাতা 

কার নির্দেশে অযোগ্য শিক্ষকদের হয়ে আদালতে দরবার করেছিল স্কুল সার্ভিস কমিশন ? বিচারপতির এই প্রশ্নের উত্তর দিতে সাত সকালেই আদালতে শিক্ষা সচিব

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কড়া অবস্থানের ফলে নড়েচড়ে বসলো শিক্ষা দফতর । গত কাল বিচারপতিঅভিজিৎ গঙ্গোপাধ্যায় এক নির্দেশে সিবিআইকে বলেছিলেন কার নির্দেশে অযোগ্য শিক্ষকদের হয়ে আদালতে দরবার করেছিল স্কুল সার্ভিস কমিশন, তা তদন্ত করে জানাতে । আর বৃহস্পতিবার সাত সকালেই হাই কোর্টে এসে পৌঁছলেন রাজ্যের স্কুল শিক্ষা দফতরের সচিব মনীশ জৈন।

আদালত সূত্রে খবর, কমিশনের আইনজীবীদের কাছে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চান, ‘‘কমিশনকে সামনে রেখে কার নির্দেশে শূন্যপদে অবৈধদের নিয়োগের আবেদন করা হল?’’ কমিশন তার কোনও জবাব দিতে না পারায় বিচারপতি ঘোষণা করেন, ওই আবেদন কার মস্তিষ্ক প্রসূত তা জানতেও তদন্ত করবে সিবিআই। বুধবার থেকে তদন্ত হবে। এক সপ্তাহের মধ্যে আদালতে রিপোর্টও জমা দিতে হবে। বিচারপতি মামলার শুনানি চলাকালীনই মন্তব্য করেন, ‘‘এটা একটা সংগঠিত অপরাধ। যোগ্যপ্রার্থীরা রাস্তায় রাস্তায় ঘুরছেন আর অযোগ্যরা নিয়োগ পাচ্ছেন।’’ এর পরেই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্কুল শিক্ষা দফতরের সচিবকে হাজিরার নির্দেশ দেন বিচারপতি। মনীশ বৃহস্পতিবার সকালে যথাসময়েই আদালতে পৌছে যান।

Advertisement

এখন দেখার বিষয় শিক্ষা সচিব আদালতের কাছে এর কী ব্যাখ্যা দেন । তবে এই ঘটনায় রাজ্য সরকার যে অস্বস্তিতে রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ