মানুষের রায়ে পঞ্চায়েত ভোটে বিরোধীরা শূন্য হবে, বসিরহাট মিলন উৎসবে বললেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
বিশেষ প্রতিবেদন, বসিরহাট : পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে মঙ্গলবার সারা রাজ্য জুড়ে পালিত হল মহান স্বাধীনতা সংগ্ৰামী বিরসা মুন্ডার ১৪৭ তম জন্মদিন।সেই উপলক্ষে প্রশাসনিক স্তরে ব্যাপকহারে প্রচারাভিযানের পাশাপাশি একগুচ্ছ সামাজিক কর্মসূচি রূপাহিত হয় সরকারের পক্ষ থেকে।

উল্লেখ্য, মঙ্গলবার বসিরহাট পৌরসভার পক্ষ থেকে বিরসা মুন্ডার জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করার পাশাপাশি মিলন উৎসব অনুষ্ঠিত হয় বসিরহাট টাউন হলে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উঃ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস রিপ্রেজেন্টেটিভ তথা রাজ্যের বনমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক উপস্থিত হয়ে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাস্তবে রুপ পায় বলে জানান। তাঁর স্বপ্ন এ রাজ্যের সার্বিক উন্নয়ন। মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি কন্যাশ্রী, যুবশ্রী, খাদ্যসাথী, সবুজসাথী, লক্ষ্মীর ভান্ডার সহ এই রকম নানা সামাজিক কাজ নিয়ে একদিন স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন কিন্তু এক এক করে বাস্তবে রুপ পেয়েছে। কিন্তু বিরোধী অনেক নেতা নেত্রী আছেন তারাও মানুষকে স্বপ্ন দেখান। কিন্তু সেই স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়। বাস্তবে রুপ পায় না। আমাদের নেত্রী তথা বাংলার মায়ের সঙ্গে তাদের এই পার্থক্য।

মমতা ব্যানার্জীর মস্তিষ্ক প্রসূত এক একটা প্রকল্প মডেলের রুপ পাচ্ছে। তাই তো এই রাজ্যের মানুষ তাঁকে দু হাত ভরে আশীর্বাদ করে যাচ্ছেন। এক কথায় তিনি সর্ব যুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী। তিনি যতদিন সুস্থ থাকবেন ততদিন তিনিই থাকবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। সত্যিই বাংলার মানুষ গর্বিত,মমতা ব্যানার্জীকে নেত্রী হিসেবে পেয়েছে।
আগামী পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষের রায়ে পুরো জেলা জুড়ে বিরোধী শূন্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন।সেচ ও জলপথ মন্ত্রী শ্রী পার্থ ভৌমিক বলেন, বসিরহাটের নদী ভাঙ্গন রোধে রাজ্য সরকার যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করেছে।একই সঙ্গে এই অঞ্চলের সার্বিক পরিস্থিতি উন্নয়নে সরকার সদর্থক ভুমিকা গ্ৰহণ করে আসছে।এই অঞ্চলে আগামী নির্বাচনে উন্নয়নের নিরিখে মা মাটি মানুষের দলকে বিপুল ভোটে জয়ী হবে।

উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ একেএম ফারহাদ জানান, মানুষের পাশে থেকে বসিরহাট পৌরসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বভার গ্রহণ করে চলেছে। মানুষের জন্য বর্তমান তৃণমূল কংগ্রেস সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি ও সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়নের ধারা চলছে তা দেশের মধ্যে নজিরবিহীন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সরোজ ব্যানার্জি, চেয়ারম্যান অদিত মিত্র, সমাজসেবী বাদল মিত্র,সৌমিক রায় অধিকারী, উজ্জ্বল দাস প্রমুখ।

