কলকাতা 

যথাযোগ্য মর্যাদায় সল্টলেকের রবীন্দ্র ও কাকুরা ভবনে পালিত হলো বিরসা মুন্ডার জন্মদিন

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, কলকাতা :  পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মহান স্বাধীনতা সংগ্ৰামী বিরসা মুন্ডার ১৪৭ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হলো সমগ্ৰ রাজ্য জুড়ে। সরকারের মুল অনুষ্ঠান টি ঝাড়গ্ৰামে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি।

বলাবাহুল্য রাজ্য সরকারের উদ্দোগে বিভিন্ন স্থানে তথ্য সংস্কৃতি দপ্তরের উপস্থিতিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

উল্লেখ্য দুই চব্বিশ পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া পাঁচটি জেলার সম্বন্বয়ে সল্টলেক রবীন্দ্র ও কাকুরা ভবনে পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি বিভাগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কৃষিমন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বনমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, অর্থমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য, উঃ চব্বিশ পরগনা জেলাশাসক শ্রী শরদ কুমার দ্বিবেদী, পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,সহ বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ