কলকাতা 

National Children’s Day : শিশু দিবসে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে মজার বিজ্ঞান প্রদর্শনী

শেয়ার করুন

নায়ীমুল হক: এ বছর শিশু দিবসের অনুষ্ঠান মহাসমারোহে পালিত হল কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে।

কলকাতার আশপাশের বেশ কয়েকটি স্কুল এবং বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে ছাত্র-ছাত্রীরা অংশ নিয়েছিল এদিনের অনুষ্ঠানে। মজার মজার বেশ কিছু বিজ্ঞানভিত্তিক খেলা দেখে রোমাঞ্চিত হয়ে ওঠে ছাত্র-ছাত্রীরা। এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল দেড় হাজারের বেশি ছাত্র-ছাত্রী।

ছাত্র ছাত্রীরা এসেছিল মূলত টেকনো ইন্ডিয়া গ্রুপ, কল্যাণী পাবলিক স্কুল, লোরেটো হাউস (রেনবো হোম), সেন্ট অগাস্টিন ডে স্কুল, জাগৃতি বিদ্যাপীঠ। এছাড়াও এসেছিল বেসরকারি প্রতিষ্ঠান কলকাতা ভালোবাসি ফাউন্ডেশন, প্রচেষ্টা ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্র-ছাত্রীরা। দৃশ্যত এদিন অত্যন্ত খুশি ছিল তারা, লোরেটো হাউজের ক্লাস ফোর-এর ছাত্রী বর্ষা পাসওয়ান, ক্লাস থ্রি-এর কুসুম সরদার এবং বাকি সকলেই। পাখির ডাক চিনে বলতে পারো এমন মজার খেলায় মেতে গিয়েছিল উপস্থিত কচিকাঁচার দল। নতুন নতুন পাখির ডাক, এমনকি পরিচিত পাখির ডাকও কত রকম হতে পারে তা তারা এদিন উপভোগ করে।

প্রচেষ্টা ফাউন্ডেশনের বিশেষ পরামর্শদাতা রেখা ব্যানার্জি জানাচ্ছিলেন এসবের সঙ্গে ছাত্রছাত্রীরা অত্যন্ত মজা পেয়েছে বিজ্ঞানভিত্তিক ঘটনার প্রদর্শনীতে। তরল শীতল নাইট্রোজেনের সঙ্গে গরম জলের মিশ্রণে কী করে ধোঁয়া তৈরি হচ্ছে তা হাতে-কলমে করে দেখানো হয় এদিন, সঙ্গে সঙ্গে তার বিজ্ঞানগত বিষয়টিও বুঝিয়ে বলা হয়। তরল নাইট্রোজেন আসলেই খুব শীতল হয়, শূন্যের নিচে এর তাপমাত্রা। এটা এতই ঠান্ডা যে যার স্পর্শে আসে তা জমিয়ে দেয়। সাধারণ ঘরের তাপমাত্রায় যে কোনো বস্তু ওই তরল নাইট্রোজেনের তুলনায় অনেক বেশি তাপযুক্ত হয়। ফলে তরল নাইট্রোজেন যখনই কোনো বিকারে ঢালা হয় তৎক্ষণাৎ তা থেকে ধোঁয়া সৃষ্টি হয় এবং মেঘের আকার নিয়ে গলগল করে উপরের দিকে উঠতে থাকে।

শিশু দিবস উপলক্ষে স্কুল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এ ধরনের বিজ্ঞানধর্মী ব্যতিক্রমী অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে। এ ধরনের শিশু দিবস উদযাপনের কথা বহুদিন মনে রাখবে এদিন বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে উপস্থিত শিশু-কিশোরেরা


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ