দূর্যোগ মোকাবেলায় ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাস্ট
বিশেষ প্রতিনিধি : দূর্যোগ মোকাবেলায় নেমে পড়লেন ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাস্ট এর ট্রাষ্টি বিশিষ্ট সমাজ সেবি মুফতি গোলাম হাবিব (মনি দা) ও ওনার টিম , আজ পার্শ্ববর্তী এলাকা যেমন শিয়াখালা বাঁধের ধার, সন্ধিপুর দক্ষিণ পাড়া, ফুরফুরা উজ্জ্বল পুকুর পাড়ে হাজার খানেক অসহায় মানুষের মধ্যে বিভিন্ন রকমের ঔষধ যেমন ওয়ারেস পাওডার,প্যারাসিটামল ট্যাবলেট ইত্যাদি ইত্যাদি যেগুলি প্রাথমিক চিকিৎসা ক্ষেত্রে লাগে গরীব অসহায়দের মানুষ জনের মধ্যে বন্টন করা হলো।

এই সব মানুষজন যাদের মাথার উপর ঠিক মতো ছাদ নেই তারা খুব খুশি হলেন। ওই সব মানুষ জন অভিমত ব্যক্ত করলেন যে হাবিব দা সর্বদা আমাদের পাশে থাকেন অরও একবার প্রমাণ দিলেন। আজকের এই সারাদিনের প্রগামে হাবিব দা সঙ্গে ছিলেন ওনার ছায়াসঙ্গী সেখ সাহাবুদ্দিন, সেখ সালাউদ্দিন, সেখ মইদুল ইসলাম, সেখ মোজাফফর, সাব্বির আলি ,সেখ সৌরভ আলি , সেখ নাজিমুদ্দিন জনি, সেখ মোস্তফা, সেখ মোজাফফর, কেনা বক্স, সন্যাসী দাস, সরস্বতী দাস, ড: অসীম দেব, শুশান্ত ঘাঁটি,পিন্টু চক্রবর্তী,আশিষ ব্যানারজি ও ড: সুব্রত কান্তি দেব।


