বাজির আগুনে পুড়ে ছাই হয়ে গেল তামিলনাড়ুর একটি ওষুধ কারখানার গুদাম
বাংলার জনরব ডেস্ক : বাজির আগুনে পুড়ে ছাই হয়ে গেল তামিলনাড়ুর একটি ওষুধ কারখানার গুদাম। তবে এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে চেন্নাই পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, সোমবার সকাল সওয়া ৮ টা নাগাদ উত্তর চেন্নাইয়ে অশোক নগর এলাকায় ওই বেসরকারি ওষুধ কারখানা সংলগ্ন গুদামে আগুন লাগে। দমকল বিভাগ ঘণ্টা ছ’য়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও গুদামটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। তবে গুদাম লাগোয়া কারখানায় আগুন ছড়িয়ে পড়তে দেননি কারখানার কর্মচারী ও দমকলকর্মীরা।
আগুনের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। দমকল আধিকারিকেরা প্রাথমিক ভাবে মনে করছেন বাজির আগুন থেকেই এই ঘটনা। প্রত্যক্ষদর্শীদের কয়েক জনও একই অভিযোগ করেছেন।

