ভগবানগোলায় দুই ব্লকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান হলো একাধিক জেলা নেতৃত্বের সমারোহে
বিশেষ প্রতিনিধি: আজ ১৮ই অক্টোবর মঙ্গলবার,সর্ব ভারতীয় তৃনমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্ব ভারতীয় তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী শাওনী সিংহ রায়ের নির্দেশে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দুই নম্বর এবং এক নম্বর ব্লকের ব্লক তৃনমূল কংগ্রেসের ব্যবস্তাপনায় বিজয়া সম্মিলনী কে সি কে হাই মাদ্রাসায় এবং ভগবানগোলা হাইস্কুল ময়দানে অনুষ্ঠান হয়। দুই নম্বর ব্লকের সভাটি সঞ্চালনা করেন আব্দুর রৌফ এবং এক নম্বর ব্লকের সভাটি সঞ্চালনা করেন আহসানুর রহমান। উভয় সভা দুটিতে বক্তব্য রাখেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী, তৃনমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি মঈনুল হাসান, আই এন টি টি ইউ সি এর রাজ্য সভাপতি পার্থ প্রতীম সরকার, জেলা সভাধিপতি সামসুজ্জোহা বিশ্বাস, জেলা কর্মাধাক্ষ রাজীব হোসেন, উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর চাঁদ মহম্মদ, জিয়াগন্জ আজিমগন্জ শহর তৃনমূল কংগ্রেসের চেয়ারম্যান অরুন দাস, যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি রাকিবুল ইসলাম,গোলাম মহ: আকবরী, ছাত্র পরিষদের সভাপতি ভীস্মদেব কর্মকার,এস সি সভাপতি সৌমিত্র মন্ডল প্রমুখ ।

এই দুই সভার নেতারা পঞ্চায়েত ভোটকে পাখির চোখ হিসাবে লক্ষ্য করে দলকে এবং প্রত্যেক শাখা সংগঠনের নেতাকর্মীদের উৎসাহিত করেন ঐক্যবদ্ধভাবে অশুভ শক্তি ও সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে লড়াই করার শপথ নেয়।এই সভায় আরো একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো,১৯৯৮ সাল থেকে যারা দলটার পাশে থেকে মমতা ব্যানার্জী কে রাইটার্স বিল্ডিং দখল করার সূযোগ করে দিয়েছেন। তাঁদেরকে এক মঞ্চে হাজির করে বর্তমান নেতা কর্মীদের সঙ্গে পরিচয় করে দিয়ে তাদের সম্বধনা এবং মর্যাদা দেওয়া হয়। উল্লেখ থাকে এই বিজয়া দশমীর মহতী অনুষ্ঠানে এক নম্বর ব্লকের মহিষাস্হলী অঞ্চল থেকে একশত এক জন কংগ্রেসের নেতা কর্মীরা তৃনমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃনমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। সঙ্গে ছিলেন এক নম্বর ব্লকের সভাপতি আহসানুর রহমান,যুব সভাপতি রাকিবুল ইসলাম, আফরোজ সরকার,সহ সভাপতি রিয়াত হোসেন সরকার, সাবিরুল ইসলাম রাফিনা ইয়াসমিন,জলি বেগম, সুনীল বাহালিয়া।


