সৌরভ গাঙ্গুলিকে আই সি সিতে না পাঠালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এলে, কালো পতাকা দেখানো হবে হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক ইদ্রিস আলী
বিশেষ প্রতিনিধি: ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে আই সি সিতে না পাঠালে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এলে তাঁকে কালো পতাকা দেখানো হবে বলে হুমকি দিলেন অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের চেয়ারম্যান তথা বর্তমান মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী।
তিনি বলেন, সৌরভ গাঙ্গুলি ভারতবর্ষের গর্ব। কিন্তু দুঃখের বিষয় ভারতীয় ক্রিকেট বোর্ডের(BCC)এর সভাপতির পদ থেকে রাজনৈতিক চক্রান্ত করে তাকে সরানো হয়েছে। বিজেপির প্রভাবিত এই ক্রিকেট সংস্থা প্রতিহিংসা করে সৌরভকে অন্যায় ভাবে আই সি সি এর পদ থেকে সরিয়ে দিয়েছে,এটা বাঙলার অপমান,এই অপমান বাংলার মানুষ কোনদিন সহ্য করবে না। প্রধানমন্ত্রী সহ বিজেপি অবস্থা প্রচন্ড খারাপ হবে।
Advertisement


