জেলা 

হাওড়া জেলা সফরে সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান মমতাজ সংঘমিতা কথা বললেন সাধারন মানুষের সঙ্গে, দ্রুত সমাধানের নির্দেশ দিলেন অফিসারদের

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: হাওড়া জেলাশাসক দফতরের পাশে সেক্রেটারিয়েট ভবনের পঞ্চম তলায় পথের দাবী হলে অনুষ্ঠিত হলো রাজ্য সংখ্যালঘু দের নিয়ে কর্মশালা।

এদিন কমিশনের চেয়ারম্যান মমতাজ সংঘমিতার আহ্বানে জেলা সংখ্যালঘু ডোমা অফিসার ,জেলার বিভিন্ন পদাধিকারী ও রাজ্য সংখ্যালঘু কমিশনের বিভিন্ন ধর্মের প্রতিনিধি সদস্যদের উপস্থিতিতে এবং জেলার সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের আহবান করা হয় ।জেলার বসবাসকারী বিভিন্ন ধর্মের মানুষের সমস্যার কথা শোনেন মাননীয়া চেয়ারম্যান এবং সে সমস্ত সমস্যা লিখে জেলা সংখ্যালঘু দপ্তরে জমা দিতে বলেন ।

Advertisement

তিনি বেশ কিছু সমস্যার সমাধানের জন্য জেলা অফিসারদের সমাধানে সচেষ্ট হতে বলেন ।

জেলার বিভিন্ন ব্লক থেকে শতাধিক একাধিক ধর্মের মানুষ এই সভায় উপস্থিত হয়ে সমস্যা ও অসন্তোষ ব্যক্ত করে সমাধানের অনুরোধ করেন । কমিশনের চেয়ারম্যান মমতাজ সংঘমিতা বক্তব্য শুনে সমাধানের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ