কলকাতা 

কলকাতা হাইকোর্টের বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিলের যে নির্দেশ দিয়েছিলেন তার উপর স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি রত  ২৬৯ জনের নিয়োগ বাতিল করার নির্দেশ দিয়েছিলেন। তার উপর অন্তবর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে বলে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে।

চার সপ্তাহের মধ্যে ওই ২৬৯ জনকে হলফনামা জমা দিতে হবে সুপ্রিম কোর্টে।পরবর্তী সময় তাঁদের ভাগ্য নির্ধারণ করবে শীর্ষ আদালত।

কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন। হাই কোর্টের ডিভিশন বেঞ্চেও সেই রায় বহাল রাখে। কিন্তু সুপ্রিম কোর্ট সেই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। ফলে তাঁদের চাকরি এখনই বাতিল হচ্ছে না।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ