কলকাতা 

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে বিধায়ক মানিক ভট্টাচার্যের অপসারণের যে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন তার উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে বিধায়ক মানিক ভট্টাচার্যের অপসারণের যে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন তার উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এ বিষয়ে কলকাতা হাই কোর্ট যে রায় দিয়েছিল, তার বিরোধিতা করেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মানিক। সেই মামলায় দেশের শীর্ষ আদালতের রায় আপাতত গেল মানিকের পক্ষেই। মঙ্গলবার ওই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, কলকাতা হাই কোর্টের সিদ্ধান্ত সঠিক ছিল না।

টেট দুর্নীতিতে মানিকের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পরই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে মানিককে অপসারণ করার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্ট অভিজিতের ওই সিদ্ধান্তেরই সমালোচনা করেছে। শুধু তাই মানিককে অপসারণ-সহ কলকাতা হাই কোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ টেট মামলায় আর যা যা রায় দিয়েছিল, সেই সব রায়ের উপরেই আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Advertisement

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ