দেশ 

78th Birthday Rajiv Gandhi: ‘পাপা,এই দেশ নিয়ে আপনি যে স্বপ্ন দেখেছিলেন আমি তা পূর্ণ করার চেষ্টা সর্বদা করব’ রাজীব গান্ধীর ৭৮ তম জন্মদিনে টুইটারে লিখলেন রাহুল

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: আজ শনিবার রাজীব গান্ধীর ৭৮তম জন্মদিন। আজ সকাল থেকে সারা দেশ জুড়ে কংগ্রেস কর্মীরা রাজীবের জন্ম দিন পালন করছে। এদিন বীরভূমিতে রাজীব গান্ধীর সমাধিস্থলে তাঁকে শ্রদ্ধা জানান রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। এরপর রাহুল টুইটারে লেখেন, ‘এই দেশ নিয়ে আপনি যে স্বপ্ন দেখেছিলেন আমি তা পূর্ণ করার চেষ্টা সর্বদা করব।’ এভাবেই বাবা রাজীব গান্ধীর (Rajiv Gandhi) ৭৮তম জন্মদিনে তাঁকে কথা দিলেন পুত্র রাহুল (Rahul Gandhi)।

টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন রাহুল। সেখানেই তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘পাপা, আপনি সব সময় আমার সঙ্গে আমার হৃদয়ে রয়েছেন। এই দেশ নিয়ে আপনি যে স্বপ্ন দেখেছিলেন আমি তা পূর্ণ করার চেষ্টা সর্বদা করব।’

এছাড়াও কংগ্রেসের তরফে টুইট করে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানানো হয়েছে। দলের অফিসিয়াল টুইটারে পোস্ট করে লেখা হয়েছে, ‘আমরা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি ‘একবিংশ শতাব্দীর ভারতের স্থপতি’ হিসেবে সমাদৃত। তাঁর দূরদর্শী দৃষ্টিভঙ্গির মাধ্যমেই ভারতে তথ্যপ্রযুক্তি ও টেলিকম বিপ্লবের সূচনা হয়েছিল।’ রাজীব গান্ধীকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ