জেলা 

নবাবপুর হাই মাদ্রাসায় দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হলো

শেয়ার করুন

সেখ আব্দুল আজিম (চন্ডীতলা ) : আজ বৃহস্পতিবার ২৬ মে ২০২২ চন্ডীতলা ১ নম্বর ব্লক নবাব পুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় দুয়ারে সরকার ক্যাম্প নবাবপুর হাই মাদ্রাসা (উচ্চ মাধ্যমিক) অনুষ্ঠিত হল। উক্ত দুয়ারে সরকার ক্যাম্প যথাযথ সময়ে শুরু হয় রৌদ্রের তাপ ও ভ্যাপসা গরম উপেক্ষা করে এলাকার সাধারণ মানুষ পুরুষ ও মহিলারা বিভিন্ন দপ্তরে ফর্ম জমা দিতে আগ্রহ লক্ষ্য করা যায় ।

প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় যে সমস্ত নির্দেশ দিয়েছেন যথাযথ মর্যাদায় পালন করে চলেছে নবাব পুর গ্রাম পঞ্চায়েত ।

আজকের দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত ছিলেন চন্ডীতলা১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহসভাপতি মলয় খাঁ মহাশয় এছাড়া চন্ডীতলা১ নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ সেখ মোশারফ আলী মহাশয় এছাড়াও প্রধান রিনা সাঁতরা এবং উপপ্রধান জাহাঙ্গির মল্লিক ও উক্ত পঞ্চায়েতের সদস্য বৃন্দ এবং বিডিও এবং পঞ্চায়েতের সরকারি আধিকারিক ।

এছাাডাও নবাবপুর অঞ্চলের তৃণমূল কর্মীবৃন্দ নবাব পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গির মল্লিক জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশমতো পঞ্চায়েতের প্রধানসহ সকল সদস্যরা মানুষের সেবায় বদ্ধপরিকর ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ