কলকাতা 

ভবিষ্যতের ভিত পাকাপোক্ত করতে এবং ছাত্র-ছাত্রীদের দক্ষতা নির্ণয়ে অষ্টম-নবম-দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য রাজ্যব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপটিটিউড টেস্ট করতে চলেছে অনুসন্ধান কলকাতা

শেয়ার করুন

নায়ীমুল হকের প্রতিবেদন : দক্ষতা নির্ণয়ের এক অসাধারণ পরীক্ষার আয়োজন করতে চলেছে অনুসন্ধান কলকাতা। আগামী রবিবার বেলা সাড়ে ১১ টায় অনলাইনে এই পরীক্ষা পর্ব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অনুসন্ধান কলকাতার সভাপতি বিশিষ্ট শিক্ষক শেখ আলী আহসান। অষ্টম, নবম এবং দশম শ্রেণি সহ এ বছরে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারাও এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এর জন্য পরীক্ষার ফিজ কিছু ধার্য করা হয়নি অর্থাৎ পরীক্ষায় অংশ নিতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। ছাত্র-ছাত্রীদের জন্য এই সুযোগ আগামী রবিবার ২৪ এপ্রিল আসতে চলেছে। এই পরীক্ষার প্রশ্ন হবে বিজ্ঞান, অংক, সাধারণ জ্ঞান, ইংরেজি এবং লজিক্যাল রিজনিং এর ওপর। বাংলা মাধ্যমের ছাত্র-ছাত্রীদের জন্য এই আয়োজনে যে কোনো মাধ্যমের ছাত্র-ছাত্রীরাই অংশ নিতে পারবে। তবে প্রশ্ন থাকবে কেবল বাংলা মাধ্যমে।

         ডঃ অমলেন্দু বসু

Advertisement

এই পরীক্ষার গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে বিশিষ্ট শিক্ষক অনুসন্ধান কলকাতার সহ-সম্পাদক গৌরাঙ্গ সরখেল বলেন, বর্তমান সময়ে তথ্যমূলক প্রশ্নের থেকে প্রয়োজন পড়ছে নলেজ বেজড প্রশ্নের। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ধরন সারাবিশ্বে এভাবেই পাল্টে গেছে। তাই নলেজ বেজড এই ধরনের পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা যত বেশি অংশ নেবে, ততই তীক্ষ্ণ বুদ্ধি, প্রখর যুক্তিবোধ এবং বিশ্লেষণ ক্ষমতা বাড়বে। আর তা করতে হবে সময়ের মধ্যেই তাই তাকে প্রতিযোগীমূলক হতেও সাহায্য করবে এই পরীক্ষার ফলাফল মূল্যায়ন বিশ্লেষণ করে ছাত্র-ছাত্রীদের কার কোন দিকে দক্ষতা বা আগ্রহ সেদিকটাও ধরতে পারা যাবে বলে জানিয়েছেন শিক্ষক গৌরাঙ্গ সরখেল। তিনি বিভিন্ন স্কুলের বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে এই পরীক্ষায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ পরিচিত জনদেরকে আগ্রহী করে তোলার ব্যাপারে অনুরোধ জানিয়েছেন। তিনি আরো একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গের অবতারণাও করেছেন। বলেছেন, মে মাসের প্রথম সপ্তাহে (08/05/2022) অনুষ্ঠিত হতে চলেছে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড। এটি হবে অফলাইন পরীক্ষা। এধরনের পরীক্ষার জন্য প্রস্তুতি হিসেবে তিনি অনুসন্ধান আয়োজিত অ্যাপটিটিউড টেস্ট প্রভূত কার্যকর হবে বলে মত প্রকাশ করেছেন।

ছাত্র-ছাত্রীদের জন্য এধরনের গুরুত্বপূর্ণ এক পরীক্ষার আয়োজন করার জন্য স্বাগত জানিয়েছেন শিক্ষা সমাজের বহু গুণীজনেরা। পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা দপ্তরের কারিগরি বিভাগের অবসরপ্রাপ্ত অধিকর্তা ডঃ অমলেন্দু বসু বলেছেন নিশ্চিতভাবে এই পরীক্ষা বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীদের নিকট অত্যন্ত কার্যকর হবে। ভবিষ্যৎ গঠনে এ ধরনের পরীক্ষা ভীষন জরুরি। শিক্ষক সমাজে অনুসন্ধান আয়োজিত এই পরীক্ষা নানা দিকে সাড়া ফেলে দিয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ