কলকাতা 

আলিয়ার পড়ুয়াদের উপর নির্মম লাঠিচার্জের তীব্র নিন্দা জানালেন মোঃ কামরুজ্জামান, আনিসের হত্যা রহস্যের নিরপেক্ষ তদন্তের দাবিতে এবং আন্দোলনকারী ছাত্রদের ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে বুধবার কলকাতার রাজপথে মহামিছিলের ডাক সংখ্যালঘু যুব ফেডারেশনের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : সিবিআই নয় আনিসের হত্যা রহস্যের তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এই দাবিতে সরব হলেন সংখ্যালঘু যুব ফেডারেশন এর রাজ্য সম্পাদক মোঃ কামরুজ্জামান। আজ কলকাতায় আনিস খানের হত্যার প্রতিবাদে এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে আলিয়ার পড়ুয়াদের মহামিছিলের উপর পুলিশের নির্মম লাঠিচার্জ করেছে তার তীব্র নিন্দা করেছেন কামরুজ্জামান। একইসঙ্গে পুলিশের এই নির্মম আচরণের বিরুদ্ধে আগামীকাল রাস্তায় নামছে সংখ্যালঘু যুব ফেডারেশন বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান।সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান জানান ছাত্রদের বক্তব্য শোনার জন্য মহাকরণে কোন মন্ত্রী তাদের সঙ্গে কথা বলতে পারতেন।

উল্লেখ্য গত রবিবার সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মোঃ কামরুজ্জামান আনিস খানের আব্বার সঙ্গে দেখা করেন এবং পুরো ঘটনা শুনে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি দাবি করেন পুলিশ যেহেতু আসামি তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে কলকাতা হাইকোর্টের কর্মরত বিচারপতির নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হোক।

আনিস খানের পরিবারের সঙ্গে কথা বলে সংখ্যালঘু যুব ফেডারেশনের একটি প্রতিনিধিদল স্থানীয় আমতা থানায় গিয়ে ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলেন এবং অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি দাবি পত্র প্রদান করেন।

এই একই দাবিতে আগামীকাল ২৩ ফেব্রুয়ারি ২০২২ বুধবার বিকাল তিনটায় ধর্মতলার স্টেটসম্যান হাউজের সামনে থেকে গান্ধী মূর্তি পর্যন্ত সংখ্যালঘু যুব ফেডারেশন একটি ধিক্কার মিছিলের আয়োজন করেছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ