কলকাতা 

ভাষা ও চেতনা সমিতি এবং নবজাগরণ আয়োজিত ২৪ তম বাংলাভাষা উৎসব পালিত হল কলকাতায়

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ২০ ফেব্রুয়ারি বিকেল চারটা থেকে শুরু হয় ২৪ তম বাংলাভাষা উৎসব। ১৯৫২-র একুশের ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে এই উৎসব। হয় গর্বের মশাল মিছিল। চলে একসঙ্গে খাওয়া। তিনটি নাটক পরিবেশিত হয়। প্রতিকৃতি নাট্যদলের ‘বিরসা মুণ্ডার গান’, ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দের ‘ রক্তস্নাত ভাষা’, ইছাপুর সন্ধিক্ষণ নাট্যদলের ‘সাইকেল’ নাটক।

১৫০-র বেশি শিল্পী যোগ দেন নাচ গান কবিতা কথা নাটকে। ভাষা ও চেতনা সমিতি এবং নবজাগরণ আয়োজিত এই উৎসব উদ্বোধন করেন

Advertisement

বাংলাদেশ উপদূতাবাসের কাউন্সেলর কনস্যুলার মহম্মদ বশির উদ্দীন। উপস্থিত ছিলেন প্রথম সচিব মোহাম্মদ শামছুল আরিফ, গায়ক প্রতুল মুখোপাধ্যায়, কবি অরুণ চক্রবর্তী, শিল্পোদ্যোগী আলমগীর ফকির, নগরবাউল রঞ্জন প্রসাদ, নীলিম গঙ্গোপাধ্যায়, অংশুমান ভৌমিক, নীলিম গঙ্গোপাধ্যায়, তীর্থ বিশ্বাস, পঞ্জাবি গায়ক শার্দুল সিং প্রমুখ।

বিভিন্ন জেলা থেকে এমনকী শিশুশিল্পীরাও অংশ নেন। ককবরক ভাষায় রবীন্দ্রগানে মাতিয়ে দেন ত্রিপুরার অন্যতম সেরা শিল্পী তিথি দেববর্মণ।

মানিকতলা খালপাড়ে ভাষা ও চেতনা পাঠশালার সুবিধাবঞ্চিত শিশুদের প্রভাতফেরি। সকাল নটায় শুরু হয়ে মানিকতলা নারকেলডাঙ্গা খালপাড় শীতলা মন্দিরসহ এলাকা পরিক্রমা। তাঁদের হাতে ছিল বর্ণপরিচয়, ছড়ার বই, ধারাপাত ও খাতা। প্রভাতফেরি শেষে সবাইকে আপেল দেওয়া হয় মেটিয়াবুরুজ রেডিমেড ব্যবসায়ী সমিতির সৌজন্যে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ