কলকাতা 

পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের কলকাতা সহ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ফের পশ্চিমী ঝঞ্ঝা। এর ফলে ফের রাজ্যে বৃষ্টির (Rain) পূর্বাভাস। আগামী রবি এবং সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ রাজ্যের প্রায় সবকটি জেলা।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ফের রাজ্যে পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হয়েছে। তার উপর আবার বঙ্গোপসাগরের উপর রয়েছে উচ্চচাপ বলয়। আর এই দু’য়ের ধাক্কায় রবি এবং সোমবার বৃষ্টির পূর্বাভাস। ভারী না হলেও, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলা বৃষ্টির পূর্বাভাস। ভিজতে পারে উত্তরের জেলাগুলিও।

Advertisement

পশ্চিমি ঝঞ্ঝার জেরে একধাক্কায় অনেকটাই বাড়তে পারে তাপমাত্রা। বুধবার সকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কমে দাঁড়ায় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি।

এদিকে, হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শীতের আর ফিরে আসার এই মরশুমে সম্ভাবনা নেই। যত দিন যাবে তাপমাত্রা বাড়বে। আকাশ পরিষ্কারই থাকবে। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলার দিকে তা কাটবে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ