দেশ 

”অব কি বার অখিলেশ তিনশো পার, অব কি বার অখিলেশজি কি সরকার” উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে নয়া স্লোগান বেঁধে দিলেন মমতা, আর কী কী বললেন? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: সম্প্রতি উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচার একই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন অব কি বার তিনশো পর। আর এই ভোট প্রচারে অখিলেশ যাদব এর পক্ষে প্রচার করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন স্লোগান বেঁধে দিলেন।সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকে পাশে নিয়ে আজ মঙ্গলবার মমতার বার্তা, ”অব কি বার অখিলেশ তিনশো পার। অব কি বার অখিলেশজি কি সরকার।” ‘খেলা হবে’ স্লোগানও উঠল। তৃণমূল সুপ্রিমোর কথায়, “বিজেপির সঙ্গে খেলা হবে। জিতবে অখিলেশই।”

এদিন তৃণমূল নেত্রীর কথায়, “ওরা (বিজেপি) বাংলায় ভোটপ্রচার করতে এসে বলেছিলেন, ইস বার ২০০ পার। কিন্তু ওরা পারেনি। এবার আমি বলছি, অব কি বার অখিলেশ তিনশো পার। অব কি বার অখিলেশজি কি সরকার। অব কি বার মা-বেটিওয়া কি সরকার। আমার বিশ্বাস, এখানে অখিলেশরাই জিতবে, বিজেপি হারবে। উত্তরপ্রদেশে বিজেপি হারলে দেশ বিজেপি মুক্ত হবে।” সে রাজ্যের বাসিন্দাদের কাছে মমতার আবেদন, “সবাই অখিলেশকে ভোট দিন। বাংলা যখন পেরেছে, উত্তরপ্রদেশও পারবে। ভোট ভাগাভাগি হবে না। বাংলাতেও বিজেপি ভোট ভাগাভাগির চেষ্টা করেছিল, পারেনি। আমার বিশ্বাস এখানেও পারবে না। সংখ্যালঘু ভাই-বোনেদের কাছে আবেদন আর কাউকে ভোট দেবেন না। সকলে মিলে অখিলেশজিকে ভোট দিন। আমরা সকলে আছি অখিলেশের সঙ্গে।”

Advertisement

উত্তরপ্রদেশে সপা সরকার জিতলে নতুন শিল্প হবে বলেও আশ্বাস দিয়েছেন মমতা। তাঁর কথায়, “অখিলেশ জিতলে বাংলা-উত্তরপ্রদেশ মিলে শিল্প হবে। উত্তরপ্রদেশ ভাল থাকলে গোটা দেশ ভাল থাকবে। সপা জিতলে নতুন ভোর আসবে উত্তরপ্রদেশে।”

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ