জেলা 

হিউম্যান রাইটস ফোর্সের উদ্যোগে হুগলির ভগবতীপুরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবার উদ্বোধন ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ

শেয়ার করুন

সেখ আব্দুল আজিম চন্ডীতলা: আজ ৩০শে জানুয়ারি বেলা ১১ টায় নবাবপুর ভগবতীপুর শাখার উদ্যোগে হিউম্যান রাইটস ফোর্স এর শুভ সূচনা করলেন পীরজাদা ত্বহা সিদ্দিকী সাহেব। ভগবতীপুর সরকার পাড়ায় ইছা মাস্টার ম্যারেজ হলে  উপস্থিত ছিলেন পীরজাদা ত্বহা সিদ্দিকী। এছাড়া উপস্থিত ছিলেন শেখ খলিলুর রহমান,  ডাক্তার বিশ্বজিৎ মান্না মহাশয়, ডক্টর আনসার আলী মল্লিক, ডক্টর সাবিল মল্লিক। এছাড়া শেখ মোফাজ্জল সাহেব,সেখ শামসুদ্দিন সাহেব, শেখ সুলতান সাহেব এছাড়াও এলাকার বিশিষ্ট গুনিজনেরা ও আইয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য   প্রমূখ।

এই দিন গরীব দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয় সম্পূর্ণ করোনা বিধি মেনে অনুষ্ঠান চলে দীর্ঘক্ষন। জানা গেছে, এলাকার মানুষ বিনামূল্যে যে সমস্ত পরিষেবাগুলো পাবেন ডক্টরস চেম্বার জীবনদায়ী অক্সিজেন গ্যাস সিলেন্ডার নেবুলাইজার মেশিন, অক্সিমিটার, প্রেসার মাপার যন্ত্র, সুগার টেস্ট, হিমাজা কপইং থেরাপি পরিষেবা দেয়া হবে বিনামূল্যে ।

পীরজাদা ত্বহা সিদ্দিকী তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, হিউম্যান রাইটস হিউম্যান রাইটস ফোর্স এর কর্মকর্তাদের অনুরোধ করেন আপনারা যাদেরকে এই কমিটির মেম্বার করবেন তাদের সম্বন্ধে আপনারা ভালোভাবে যাচাই করবেন। কারণ এ প্রসঙ্গে তিনি বলেন, আজকে দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে মানুষ তার পদের বলে গরীব অসহায় মানুষের উপকার না করে তাদের ক্ষতি করছে। তিনি আজকের এই হিউম্যান রাইটস ফোর্স এর কয়জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান সাথে সাথে তিনি এই কমিটির সদস্য পদ ও নিয়েছেন।  পীরজাদা ত্বহা সিদ্দিকী ভীষণভাবে আপ্লুত। তিনি সকল সদস্যদের অনুরোধ করেন আপনারা গরীব দুস্থ মানুষের পাশে দাঁড়ান দায়িত্ব সহকারে।

পীরজাদা আরো বলেন দায়িত্ব সহকারে এই কাজে যে পদ্ধতি আপনারা অবশ্যই অবলম্বন করবেন উক্ত অনুষ্ঠানে সাংবাদিকদের উত্তরীয় ও মোমেন্টো দিয়ে সম্মান জানানো হয়। এখন সবার খবরের সিইও শেখ আব্দুল আজিমকে ব্যাচ উত্তরীয় মোমেন্টো দিয়ে সম্মান জানানো হয়


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ