জেলা 

করোনা সচেতনতা : শিশুরাম দাস কলেজের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে,যুব নেতা শামীম আহমেদের ব্যবস্থাপনায় ডবল মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

শেয়ার করুন

সেখ আবদুল আজিম : করোনা সংক্রমনের গ্রাফ ঊর্ধ্বমুখী লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমনের সংখ্যা ফিরেনি এখনও কিছু মানুষের হুঁশ ফেরেনি।এই পরিস্থিতিতে করোনার সংক্রমন রোধ ও এই সংক্রমণ থেকে বাঁচার একটাই উপায় সচেতনতা ও মাস্ক পড়া। কিন্তু অনেক ক্ষেত্রে বাজারে আশা ও কোন প্রয়োজনীয় কাজে বাইরে বেরোনো সময় সাধারণ মানুষের মধ্যে অসচেতনতার ছবি ধরা পড়েছে ।

কোথাও আবার বেপরোয়াভাবে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াতে দেখা গেছে । তাই সাধারণ মানুষকে সচেতন করতে ও করোনা সচেতনতা বার্তা দিতে আজ ডায়মন্ড হারবার ২নং ব্লকের সরিষা শিশুরাম দাস কলেজের সামনে,”আপনার মাস্ক আপনার জীবন” এই বাার্তাকে সামনেে রেখে শিশুরাম দাস কলেজের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ও যুব নেতা শামীম আহমেদ এর ব্যবস্থাপনায় ডবল মাক্স ও সেনিটাইজার বিতরণ কর্মসূচি রাখা হয় ।

Advertisement

কলেজের ছাত্র পরিষদের পক্ষ থেকে জানা যায়, সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের ডায়মন্ডহারবার মডেল এর সার্থক বাস্তবায়নের লক্ষ্যে যুব নেতা শামীম আহমেদ এর ব্যবস্থাপনায় ও শিশুরাম দাস কলেজের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সাধারণ মানুষকে করোনা নিয়ে সচেতনতা করা হয় ও পথ চলতি সাধারণ মানুষের হাতে ডবল মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়ার পাশাপাশি পথচলতি মানুষকে ডবল মাস্ক পরিয়ে দেওয়া হয় ও পথচলতি সকলকে মাস্ক পড়ার জন্য অনুরোধ করা হয়। ছাত্র পরিষদের এই মহা উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ