আদ্যাপীঠ মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গরীব দুঃস্থদের বস্ত্র এবং খাদ্যদ্রব্য বিতরণ
সেখ আবদুল আজিম : আজ ১৫ই জানুয়ারির ২০২২ দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ প্রতিষ্ঠাতা ও শ্রী অন্নদা ঠাকুরের ১৩১ তম জন্ম বার্ষিকী এবং ৫৫তম আদ্যাপীঠ মন্দিরের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।

এই উপলক্ষে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের জেনারেল সেক্রেটারি ব্রহ্মচারী মুরাল ভাইয়ের নেতৃত্বে গরীব অসহায় মানুষদের খাদ্যদ্রব্য ও বস্ত্র দান করা হয়।এই দিন ৮০০০ গরিব অসহায় মানুষদের খাদ্য দ্রব্য ও ৫০০০মানুষদের কাপড় এবং ৩০০০মানুষের কম্বল বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের জেনারেল সেক্রেটারি ব্রহ্মচারী মূরাল ভাই, বিধান নগর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের তাপস চ্যাটার্জি, কামারহাটি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান গোপাল সাহা আরো বিশিষ্ট গুণীজন ব্যক্তি ছিলেন।

