সিভিল,পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে ডায়মন্ড হারবার স্টেশন মোড়ে করোনা সচেতন সহ একাধিক বিষয় নিয়ে সচেতন মূলক কর্মসূচি পালন করলো প্রশাসন
সেখ আবদুল আজিম :-দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাস, করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। তাই এই ভয়ংকর মরণ ভাইরাস করোনার হাত থেকে বাঁচতে নড়ে চড়ে বসলো রাজ্যে। পাশাপাশি আজ ডায়মন্ড হারবার স্টেশন মোড়ে করোনা সচেতন সহ একাধিক বিষয় নিয়ে সিভিল, পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ।এই অভিযান প্রায় ১৫দিন ধরে চলবে বলে জানা যায় ।
উপস্থিত ছিলেন সি এম ও এইচ দেবাশিস রায় ,ডায়মন্ড হারবার মহকুমা শাসক সুকান্ত সাহা, ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক,এসডিপিও মিতুন কুমার দে ডায়মন্ড হারবার, আই সি গৌতম মিত্র, ওসি ফায়ার ডিপার্টমেন্ট,ডাক্তার আকবর আলি পঞ্চগ্রাম হসপিটাল,টাউন তৃণমূল সভাপতি অমিত সাহা,পৌরসভার যুগ্ম কনভেনর সৌমেন তরফদার,ডায়মন্ড হারবার তৃণমূল মহিলা নেত্রী মনমহিনি বিশ্বাস,পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস,সহ আরও অন্যান্য প্রতিনিধিরা ।

ডায়মন্ড হারবার মহকুমা শাসক এ বিষয়ে জানান,কোভিড সচেতন প্রচার অভিযান করা হয়,টোটো ও অটো চালকদের করোনা পরীক্ষা করা, বাস ও গাড়িতে স্যানিটাইজার করা,মাস্ক বিতরন ও ১০০% মাস্ক পড়া নিশ্চিন্তকরণ করা, কোভিড নিয়ম বিধি প্রয়োগ ও কার্যকরী করা সহ একাধিক বিষয় নিয়ে সচেতন করা হয়।
মহকুমা শাসক সুকান্ত সাহা এবং এসডিপিও মিতুন কুমার দে পথ চলতি মানুষদের কঠোর ভাবে মাস্ক ব্যবহার করার কথা বলেন এবং নিজ হাতে মুখে মাস্ক পরিয়েও দিয়ে সচেতন হতে বলেন । এর পর যদি কেউ তা না মানে তাহলে আগামী দিনে সরকারি নিয়ম মেনেই যথেষ্ট ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান ।

