আরামবাগে কম্বল বিতরণ ও রক্তদান শিবির
বিশেষ প্রতিনিধি : সৈয়দ মনিরুল হুদা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও শেয়ার বিশেষজ্ঞ সৈয়দ জিয়াজুর রহমান সাহেবের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও কম্বল বিতরণ ও রক্তদান শিবিরের আয়োজন করেছিল পারুল ইয়ং স্টার ক্লাব,। এই ক্লাবের সভাপতির দায়িত্ব পালনে তিনি অব্যাহত আছেন।

সম্পূর্ণ সরকারি বিধি নিষেধ মেনেই সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয়। প্রতিবছর বৃহৎ আকার ধারণ করলেও করোনার জন্য এবছরে সংক্ষিপ্তাকারে অনুষ্ঠান করতে বাধ্য হয় বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।

উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সঞ্চালন এবং জনপ্রিয় শিক্ষক তথা সোসাইটির সহ-সভাপতি সৈয়দ এহতেশাম মামুন, খন্দকার মইদুল ইসলাম, শিক্ষক চন্দন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

