কলকাতা 

আলাপন মামলায় হাইকোর্টের নির্দেশ খারিজ করলো সুপ্রিম কোর্ট,চাপে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Banerjee) মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা বর্তমানে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে মামলা করেছিল ক্যাট। দিল্লির বেঞ্চে এই মামলার শুনানির সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আলাপন। সওয়াল-জবাবের তাঁর পক্ষেই রায় দিয়েছিল হাই কোর্ট। কিন্তু এদিন সেই নির্দেশ খারিজ করে দিল শীর্ষ আদলত।

কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ প্রসঙ্গে শীর্ষ আদালতের  যুক্তি, ভৌগোলিক এলাকার ভিত্তিতে এই মামলায় নির্দেশ দেওয়ার এক্তিয়ার নেই কলকাতা হাই কোর্টের। তবে শীর্ষ আদালত এও জানিয়েছে, এক্তিয়ারভুক্ত অন্য কোনও আদালতে আবেদন জানাতে পারবেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে ক্যাটের প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টেরও দ্বারস্থ হতে পারেন তিনি।

সেই তদন্ত প্রক্রিয়া খারিজ এবং নিজের দাবিদাওয়া নিয়ে ক্যাট-এর কলকাতা বেঞ্চে মামলা দায়ের করেন আলাপনবাবু। কিন্তু এ রাজ্যের বেঞ্চে তাঁর আবেদনের শুনানি না করে মামলা দিল্লিতে স্থানান্তরিত করে ক্যাট। তাদের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে যান প্রাক্তন মুখ্যসচিব। শুনানিতে হাই কোর্টে ডিভিশন বেঞ্চের প্রশ্নে জর্জরিত হতে হয় কেন্দ্রের আইনজীবীকে। তার পর CAT-এর মামলা কলকাতায় ফেরানোর নির্দেশ দিয়েছিল হাই কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও রবীন্দ্রনাথ সামন্তের পূজাবকাশকালীন বেঞ্চ। কিন্তু এদিন সেই নির্দেশ খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ