কলকাতা 

Rape Case in West Bengal: দেগঙ্গা, মাটিয়া, ইংরেজবাজার, বাঁশদ্রোনি ধর্ষণ-কাণ্ডের তদন্তের দায়িত্ব আদালত দিল দময়ন্তী সেনকে, নজরদারি হাই কোর্টের

বাংলার জনরব ডেস্ক : পার্ক স্ট্রিট ধর্ষণ কান্ডের তদন্তভার নিয়ে যিনি রাজনীতির উর্দ্ধে তদন্ত করে সঠিক তথ্য সামনে এনেছিলেন সেই প্রখ্যাত আইপিএস অফিসার দময়ন্তী সেনের প্রতি আস্থা দেখাল কলকাতা হাইকোর্ট । আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দেগঙ্গা, মাটিয়া, ইংরেজবাজার, বাঁশদ্রোনিতে যে ধর্ষণের ঘটনা ঘটেছে তার তদন্ত করার জন্য দময়ন্তী সেনকে দায়িত্ব দিল আদালত । এদিন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, বিগত দিনের অভিজ্ঞতা বলছে, দময়ন্তী নিরপেক্ষ ভাবে তদন্ত করেছেন। প্রধান বিচারপতির ওই বক্তব্য এক দশক আগে পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডের তদন্তের প্রেক্ষিতেই করা হয়েছে বলে মনে করা হচ্ছে।…

আরও পড়ুন