Murder: রবিবার সকালেই হাওড়ার মাকড়দহে এক ব্যক্তিকে গুলি করে খুন করল দুস্কৃতিরা !
বাংলার জনরব ডেস্ক : খুনের অভিযোগে জেল খাটা এক ব্যক্তিকে রবিবার সকালে গুলি করে খুন করল কয়েক জন দুস্কৃতি । ওই ব্যক্তির নাম তাপস দোলুই । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ওই কাণ্ডে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ডোমজুড়ের মাকড়দহের বাসিন্দা তাপস। রবিবার সকাল সাড়ে ন’টা নাগাদ বাড়ি থেকে স্কুটিতে চড়ে বেরিয়েছিলেন তিনি। বাড়ির কাছেই তাঁকে ঘিরে ধরে গুলি করে দুই দুষ্কৃতী। ঘটনাস্থলে মৃত্যু হয় তাপসের। তাঁকে মোট পাঁচটি গুলি করা হয়। মাথা এবং শরীরের অন্যত্র গুলি লাগে তাপসের। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য…
আরও পড়ুন