প্রাক্তন মন্ত্রীর বাবা খুন বিহারে !
বিকাশশীল ইনসান পার্টির (VIP) প্রধান তথা বিহারের প্রাক্তন মন্ত্রী মুকেশ সাহানির (Mukesh Sahani) বাবা খুন। মঙ্গলবার সকালে দ্বারভাঙা জেলার সুপাউল বাজার এলাকায় নিজের পৈতৃক বাড়ি থেকে উদ্ধার হয় মুকেশ সাহানির পিতা যতীন সাহানির মৃতদেহ। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই শোরগোল শুরু হয়েছে বিহার রাজনীতিতে। কে বা কারা এই খুন করল তা এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্তে নেমেছে বিহার পুলিশ। মঙ্গলবার সকালে এই খুনের কথা প্রকাশ্যে আনেন দ্বারভাঙা জেলার এসএসপি জগন্নাথ রেড্ডি। স্থানীয় এক সাংবাদিক যতীনের রক্তাক্ত মৃতদেহের ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় প্রকাশ করেন। যা দেখে স্পষ্ট যে, নৃশংসভাবে ছুরি…
আরও পড়ুন