বিএসপি বিধায়ক খুনের সাক্ষীর হত্যাকারীকে এন কাউন্টারে মারল যোগীর পুলিশ
বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের বহুচর্চিত বিধায়ক খুনের ঘটনায় মূল সাক্ষী উমেশ পালের হত্যাকারী সেই যুবককে এনকাউন্টারে খতম করল উত্তরপ্রদেশ পুলিশ। যদিও এই ঘটনার নেপথ্যে থাকার অভিযোগ রয়েছে যে সমাজবাদী পার্টির সাংসদ আতিক আহমেদের বিরুদ্ধে তিনি এখনও ধরা ছোঁয়ার বাইরে। উমেশ হত্যায় অপরাধীদের ছাড়বেন না বলে হুমকি দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্প্রতি ঘোষণা করেছিলেন, ওই ঘটনায় অভিযুক্তদের তিনি মাটিতে মিশিয়ে দেবেন। সোমবার উমেশের অন্যতম হত্যাকারীকে এনকাউন্টারে শেষ করার খবর দিয়েছেন যোগীর ঘনিষ্ঠ এক বিজেপি বিধায়ক। তিনি জানিয়েছেন, উত্তরপ্রদেশের এই ঘটনায় এনকাউন্টারে মৃত ওই যুবকের নাম উসমান ওরফে বিজয় চৌধুরী।…
আরও পড়ুন