দেশ 

মনিপুরে ফের অশান্তি রিজার্ভ ব্যাটেলিয়নে হামলা চালালো উত্তেজিত জনতা, মৃত এক, আহত ২৩

বাংলার জনরব ডেস্ক: গত সোমবার মণিপুরের মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন রাজ্যের শান্তি ফিরে আসছে খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে যাবে। এই ঘটনার একদিন কাটতে না কাটতে মণিপুরে (Manipur) রিজার্ভ ব্যাটেলিয়নের শিবিরে অস্ত্র লুটের চেষ্টা। এই ঘটনায় জওয়ানদের সঙ্গে উত্তেজিত জনতার সংঘর্ষে মৃত্যু হয়েছে একজনের। ২৩ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে। থৌবাল জেলার ৩ নম্বর রিজার্ভ ব্যাটেলিয়নের শিবিরে চড়াও হয় কয়েকশো মানুষের ভিড়। গুলি ও অস্ত্র লুট করার চেষ্টা করে তারা। সেই সময় মৃত্যু হয় এক ব্যক্তির। সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সেনার গতিবিধি আটকাতে…

আরও পড়ুন
দেশ 

নিয়ন্ত্রণ হারিয়ে মুম্বাই আগ্রা হাইওয়ের পাশে ধাবায় ঢুকে পড়ল ট্রাক, পিষে মারা গেল ১৫, আহত ২০

মহারাষ্ট্রের মুম্বই-আগরা মহাসড়কে ধারের একটি ধাবার ভিতরে ঢুকে পড়ল ট্রাক। এই ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ২০ জন। মহারাষ্ট্রের ধুলে জেলার পলসনার গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরের দিকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রবল গতিতে ছুটে আসছিল ওই ট্রাক। সেটি প্রথমে হাইওয়ের চারটি গাড়িতে ধাক্কা দেয়। তার পরে ঢুকে পড়ে হাইওয়ের ধারের একটি ধাবার ভিতরে। VIDEO | CCTV visuals of the accident in which at least 15 people were killed and more than 20 injured after a container truck hit four vehicles and then rammed into…

আরও পড়ুন
দেশ 

প্রধানমন্ত্রীর বাসভবনের উপরে সোমবার ভোরে চক্কর কাটল রহস্যময় ড্রোন, তদন্তে দিল্লি পুলিশ

বাংলার জনরব ডেস্ক : সোমবার ভোরে প্রধানমন্ত্রীর বাসভবনের উপরে ড্রোন উড়ে যায় বলে জানা গেছে।এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছেন দিল্লি পুলিশের আধিকারিকেরা। পুলিশ সূত্রে খবর, সোমবার ভোর ৫টা নাগাদ স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-এর সদস্যেরা দিল্লি পুলিশকে এই বিষয়ে অবহিত করেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিযুক্ত থাকেন এসপিজি-র আধিকারিকেরাই। তাঁরাই প্রথম ড্রোনটি লক্ষ করেন। খবর পেয়েই দ্রুত পদক্ষেপ করে দিল্লি পুলিশ। তারা এই বিষয়ে তদন্ত শুরু করেছে। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবন ‘নো ফ্লাই জ়োন’-এর মধ্যে পড়ে। অর্থাৎ, নিরাপত্তার কারণে ওই বাসভবনের উপর…

আরও পড়ুন
দেশ 

দলে বিদ্রোহ করে উপমুখ্যমন্ত্রী হলেন ভাইপো, মহারাষ্ট্রে নাটকীয়ভাবে ভেঙে গেল শারদ পাওয়ারের এনসিপি

বাংলার জনরব ডেস্ক: মহারাষ্ট্রে নাটকীয় পরিবর্তন! ভেঙে গেল শরদ পাওয়ারের এনসিপি দল। বিদ্রোহ করলেন ভাইপো! আর এই বিদ্রোহের পরিণতিতে শারদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার রবিবার দুপুরে রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন! এই নীরব বিপ্লবের আঁচ বুঝে উঠতে পারেননি দলের প্রতিষ্ঠাতা শারদ পাওয়ার। জানা গেছে, অজিতের সঙ্গে রয়েছেন এনসিপির (NCP) ৫৩ জন বিধায়কের মধ্যে ৩০ জন। আগেই অজিত জানিয়েছিলেন, বিরোধী দলনেতার পদ নয়, তিনি চান সংগঠনের ক্ষমতা। কিন্তু তাঁর সেই দাবিকে আমল দেননি শরদ। ফলে এনসিপিতে অজিতেরর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেই গিয়েছিল। রবিবার সকালে অজিত পওয়ার বৈঠক করেন বেশ কয়েকজন দলীয়…

আরও পড়ুন
দেশ 

অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে দাঁড়ালেন দলিত নেত্রী মায়াবতী

বাংলার জনরব ডেস্ক: নরেন্দ্র মোদীর একটি চালে বিরোধী ঐক্যের ফাটল দেখা দিয়েছে। মোদি সরকারের স্বৈরতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ১৭টি বিরোধীদলের বৈঠক হয় পাটনা শহরে। সেই বৈঠকের একদিন পরেই নরেন্দ্র মোদির মধ্যপ্রদেশে বিজেপির কার্যকর্তাদের সঙ্গে এক বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার কথা বলেন। এরপরেই দেখা যায় অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে কথা বলতে শুরু করে মোদি সরকারের বিরুদ্ধে সব সময় খড়্গ হস্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তারপরেই দেখা যায় শিবসেনার উদ্ধব ঠাকরে  সরাসরি অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে মত প্রকাশ করতে বিরোধী পক্ষের এই ফাটলের পরে এবার অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে…

আরও পড়ুন
দেশ 

সংসদের বাদল অধিবেশন শুরু ২০ জুলাই শেষ ১১ আগস্ট, এই অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশের সম্ভাবনা!

বাংলার জনরব ডেস্ক : আগামী ২০ জুলাই থেকে শুরু হবে বাদল অধিবেশন। চলবে ১১ অগস্ট পর্যন্ত। ২৩ দিনের অধিবেশন পর্বে ১৭ দিন কাজ হবে বলে সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী শনিবার এ খবর জানিয়েছেন।সংসদীয় মন্ত্রক সূত্রের খবর, সংসদের পুরনো ভবনে শুরু হবে বাদল অধিবেশন। সমাপ্তি হবে সংসদের নতুন ভবনে। সূত্রের খবর, এই অধিবেশনে সম্ভবত ৫ই জুলাই অভিন্ন দেওয়ানি বিধি বিল লোকসভায় ও রাজ্যসভায় পেশ করা হতে পারে। এছাড়াও আরো একাধিক বিল এই অধিবেশনে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে এ নিয়ে দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্র টুইট করে লিখেছেন, ‘‘৫ অগস্ট কাশ্মীরের বিশেষ…

আরও পড়ুন
দেশ 

সমাজকর্মী তিস্তা শেতলবাদের জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ, দ্রুত আত্মসমর্পণের নির্দেশ গুজরাট হাইকোর্টের

বাংলার জনরব ডেস্ক: সমাজকর্মী তিস্তা শেতলবাদের (Teesta Setalvad) জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ করে দিয়ে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ দিল গুজরাট হাই কোর্ট (Gujarat High Court)। গত বছরের সেপ্টেম্বরে অভিযুক্ত সমাজকর্মীকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই রক্ষা কবচের মেয়াদ বাড়ানোর জন্য গুজরাট হাইকোর্টে আবেদন করেছিলেন তিস্তা শেতলবাদ। সেই আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। উল্লেখ্য, ২০০২ সালের গুজরাট দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের ভুয়ো সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপন করার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ। টানা দু’মাস জেলে রাখা হয়েছিল সমাজকর্মী তিস্তা শেতলবাদকে। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। এরপরই গত বছরের সেপ্টেম্বরে…

আরও পড়ুন
দেশ 

যাত্রীবাহী বাসে আগুন! মৃত্যু ২৫

বাংলার জনরব ডেস্ক : বিয়ে বাড়ি থেকে ফেরার সময় যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন! মৃত্যু ২৫! ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সমৃদ্ধি মহামার এক্সপ্রেসওয়েতে (মুম্বাই নাগপুর এক্সপ্রেসওয়ে)এই ঘটনায় কমপক্ষে আট জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মহারাষ্ট্রের ইয়াবত্মাল থেকে পুণে যাচ্ছিল বাসটি। বাসটিতে প্রায় ৩৩ জন যাত্রী ছিলেন। শুক্রবার রাত ২টো নাগাদ বাসটিতে হঠাৎ করে আগুন লেগে যায়। পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে বাসটি বিয়েবাড়ির যাত্রীদের নিয়ে ফিরছিল। তখনই বাসটিতে আগুন লেগে যায়। বাসের ডিজেল ট্যাঙ্ক ফেটে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে…

আরও পড়ুন
দেশ 

মনিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ ঘিরে নাটকীয় মোড়, জনতার চাপে পদত্যাগ করলেন না এন বীরেন সিংহ!

বিজেপি শাসিত মণিপুরে পদত্যাগ নাটক জমে উঠলো প্রত্যাশা মত রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ আজ শুক্রবার বেলা ২.২০ নাগাদ রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র জমা দেওয়ার জন্য রওনা দেন। পথে সমর্থকদের কাছে আটকে পড়েন মুখ্যমন্ত্রী সহ বেশ কয়েকজন বিধায়ক সমর্থকদের দাবি হলো মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা চলবে না। এই সময় দেখা যায় এক মন্ত্রী মুখ্যমন্ত্রীর পদত্যাগ পত্রটি সমর্থকদের সামনে পড়ে শোনাতে যান। ঠিক সেই সময় এক মহিলা সমর্থক পদত্যাগ পত্রটি কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন এরপর এই নাটকের যবনিকাপাত ঘটে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন তিনি পদত্যাগ করবেন না। অর্থাৎ জনজাতিগোষ্ঠীর সংঘর্ষে উত্তাল মনিপুরের শান্তি…

আরও পড়ুন
দেশ 

ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদকে ফের মেরে ফেলার হুমকি দিয়ে ফেসবুক পোস্ট, চাঞ্চল্য উত্তরপ্রদেশ জুড়ে

বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের ভিম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণকে ফের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হলো। উল্লেখ্য গত বুধবার সাহারানপুরে এক কর্মীর বাড়িতে যাওয়ার সময় রাস্তায় তার গাড়িতে হামলা হয় এই হামলা চলাকালীন সময় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। সেইগুলি লক্ষ্যবস্তু হয়ে পিঠে লাগে ফলে বিশিষ্ট দলিত নেতা চন্দ্রশেখর আজাদ প্রাণে বেঁচে যান। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি আসার পর আবারো ফেসবুক পোস্টে তাকে প্রানে মারার হুমকি দেওয়া হয়। ওই ফেসবুক পোস্টে লেখা হয়েছে,“পরের বার আর বেঁচে ফিরবে না!” তাঁর…

আরও পড়ুন