দলে বিদ্রোহ করে উপমুখ্যমন্ত্রী হলেন ভাইপো, মহারাষ্ট্রে নাটকীয়ভাবে ভেঙে গেল শারদ পাওয়ারের এনসিপি
বাংলার জনরব ডেস্ক: মহারাষ্ট্রে নাটকীয় পরিবর্তন! ভেঙে গেল শরদ পাওয়ারের এনসিপি দল। বিদ্রোহ করলেন ভাইপো! আর এই বিদ্রোহের পরিণতিতে শারদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার রবিবার দুপুরে রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন! এই নীরব বিপ্লবের আঁচ বুঝে উঠতে পারেননি দলের প্রতিষ্ঠাতা শারদ পাওয়ার।
জানা গেছে, অজিতের সঙ্গে রয়েছেন এনসিপির (NCP) ৫৩ জন বিধায়কের মধ্যে ৩০ জন। আগেই অজিত জানিয়েছিলেন, বিরোধী দলনেতার পদ নয়, তিনি চান সংগঠনের ক্ষমতা। কিন্তু তাঁর সেই দাবিকে আমল দেননি শরদ। ফলে এনসিপিতে অজিতেরর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেই গিয়েছিল।
রবিবার সকালে অজিত পওয়ার বৈঠক করেন বেশ কয়েকজন দলীয় নেতার সঙ্গে। শরদ পওয়ার এই বৈঠক সম্পর্কে কিছু জানতেন না। অজিতের বাসভবন ‘দেবগিরি’তে উপস্থিত নেতা-বিধায়কদের মধ্যে ছিলেন অন্যতম দলের এক বর্ষীয়ান নেতা ছগন ভুজবল। সবচেয়ে আশ্চর্যের, বর্তমানে দলের অন্তর্বর্তীকালীন সভাপতি শরদ-কন্যা সুপ্রিয়া সুলেও সেই বৈঠকে ছিলেন। যদিও দলের রাজ্য সভাপতি জয়ন্তী পাটিল অনুস্থিত ছিলেন। শেষপর্যন্ত অজিতের ‘বিদ্রোহে’র পরই এনসিপির ফাটল স্পষ্ট হল। এই পরিস্থিতিতে সমস্ত রকম দলীয় অনুষ্ঠান বাতিল করেছেন হতাশ শরদ পওয়ার (Sharad Pawar)।
আসলে বিজেপি বহুদিন ধরে চেষ্টা করছিল মহারাষ্ট্রে শারদ পাওয়ারের দলকে ভাঙ্গানোর। সেটা সফল হচ্ছিল না শারদ পাওয়ারের কঠোর অবস্থানের ফলে। কিন্তু শেষ পর্যন্ত ভাইপোর বিদ্রোহের কাছে শারদ পাওয়ার নতি স্বীকার করলেন। যদিও দেখার বিষয় আছে এই ঘটনাটি কতটা সত্যি হিসেবে আত্মপ্রকাশ করে। কারণ এর আগে অজিত পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী করে সরকার করে ফেলেছিল বিজেপি। শেষ পর্যন্ত শারদ পাওয়ারের অনমনীয় মনোভাবের কাছে হার মানতে হয় অজিত পাওয়ারকে।

