জেলা 

ওয়াকফ সংশোধনী আইন বিরোধী তৃণমূলের মিছিল থেকে শতাব্দীর বিরুদ্ধে স্লোগান! চাপে তৃণমূল!

বাংলার জনরব ডেস্ক : ওয়াকফ (সংশোধিত) আইনের বিরোধিতায় নেমে দলের সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধেই স্লোগান তৃণমূলের! বুধবার সকাল থেকে এ নিয়ে শোরগোল অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমে। উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী বিল লোকসভায় পাশ হওয়ার সময় ভোটাভুটিতে উপস্থিত ছিলেন না বীরভূমের চারবারের সাংসদ। ওয়াকফ (সংশোধিত) আইনের বিরোধিতায় সরব বিরোধী রাজনৈতিক দলগুলি। আগামী ১৬ এপ্রিল ওয়াকফ (সংশোধনী) আইন, ২০২৫-এর বিরুদ্ধে মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। তার আগে জায়গায় জায়গায় চলছে বিরোধীদের বিক্ষোভ। তেমনই একটি প্রতিবাদ মিছিলের আয়োজন হয়েছিল বীরভূমের মুরারইয়ে। তৃণমূলের মিছিলে যোগ দেন বিপুল সংখ্যক মানুষ। সেখান থেকেই বীরভূমের সাংসদ শতাব্দীর বিরুদ্ধে…

আরও পড়ুন
কলকাতা জেলা 

কলকাতার ডিআই অফিসের তালা ভাঙলো, তালা পড়লো চুঁচুড়া তমলুকে, জেলায় জেলায় চাকরিহারাদের বিক্ষোভে উত্তাল রাজ্য

বিশেষ প্রতিনিধি : সুপ্রিম কোর্টের রায় ২৫৭৫২ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। সেই চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভের জেরে কলকাতার জেলা পরিদর্শকের অফিস কার্যত বন্ধ করে দিতে হয়েছে। সকাল থেকেই বিক্ষোভের আজ পাওয়ার পরে পুলিশের পক্ষ থেকে ডি আই অফিসকে বাইরে থেকে তালা বন্ধ করে দেওয়া হয়। কসবার শিক্ষা ভবনের সামনে জড়ো হয় চাকরি হারা শিক্ষকরা তাদের দাবি ছিল জেলা পরিদর্শকের সঙ্গে দেখা করে তারা ডেপুটেশন দেবেন। কিন্তু পুলিশ জানিয়ে দেয় ডি আই এখন অফিসে নেই দেখা হবে না। এরপর কার্যত পরিস্থিতি খুব ঘোরলো হয়ে পড়ে। শেষ পর্যন্ত পুলিশকে লাঠিচার্জ করতে হয়…

আরও পড়ুন
জেলা 

রামনবমী ও বাসন্তী পুজো উপলক্ষে প্রণব মহামিলন মেলা

বিশেষ প্রতিনিধি : রামনবমী ও বাসন্তী পুজো উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের পরিচালনায় শুরু হয়েছে ‘শ্রীশ্রী প্রণব মহামিলন মেলা’। এবছর মেলা সপ্তম বছরে পড়েছে। এ উপলক্ষে সাড়ম্বরে পালিত হয় রামনবমী ও শ্রীশ্রী বাসন্তী মাতার পূজা। সমুহ বিধি উপাচার মেনে মহাষষ্ঠীর দিন আমন্ত্রণ ও অধিবাস দিয়ে বাসন্তী পুজো শুরু হয়। স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩০তম শুভ আবির্ভাব বর্ষকে পাথেয় করে মহাসপ্তমীতে মন্মথপুর প্রনবানন্দ বিদ্যামন্দিরের ছাত্র -ছাত্রীরা পিতা মাতার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। মহাষ্টমীতে স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চের…

আরও পড়ুন
জেলা 

বিধানসভায় পাশ হওয়া বিল আটকে রেখে সুপ্রিম তোপে রাজ্যপাল

বিশেষ প্রতিনিধি : বিধানসভায় পাশ হয়ে যাওয়া ১০টি বিল রাজভবনে আটকে রাখায় এবার সুপ্রিম কোর্টের তোপের মুখে তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি। রাজ্যপালের এহেন কর্মকান্ডকে ‘অবৈধ’ ও ‘স্বেচ্ছাচারী’ পদক্ষেপ বলে তোপ দাগল দেশের শীর্ষ আদালত। শুধু তাই নয়, কড়া সুরে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, রাজভবনে এভাবে বিল আটকে রাখতে পারবেন না রাজ্যপাল। সব মিলিয়ে তামিলনাড়ুতে চলতে থাকা রাজ্য ও রাজ্যপাল সংঘাতে শীর্ষ আদালতে মুখ পুড়ল রবির। অবিজেপি রাজ্যগুলিতে রাজ্যপাল ও সরকারের সংঘাত নতুন কিছু নয়। এর আগে জগদীপ ধনকড় বাংলার রাজ্যপাল থাকাকালীন একের পর এক বিল আটকে রাখার অভিযোগ উঠেছিল…

আরও পড়ুন
জেলা 

রবীন্দ্রনগর হেল্প ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির 

নিজস্ব প্রতিনিধি :  প্রতিবছরে মতো এবছরও হরিপাল বাসদেবপুর চৌমাথায় এলআইসি ট্রেনিং সেন্টারে, রবীন্দ্রনগর হেল্প ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির হয়ে গেল ৬ এপ্রিল রবিবার সকাল থেকে। ডাঃ নারায়ণ ভট্টাচার্জ ডাঃ অমিতাভ ভট্টাচার্জ ডাঃ সৌরভ ঘোষের মতো কলকাতার খ্যাতনামা ডাক্তাররা ২০০ জন সাধারণ মানুষের বিভিন্ন রোগের চিকিৎসা করেন।এই স্বাস্থ্য শিবিরের মূল উদ্যোক্তা শিবদাস চক্রবর্তী ও বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ ধাড়া। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সমাজসেবী প্রতিমা ধাড়া মুজিবর রহমান আব্দুল গাফফার মোহলিধাড়া প্রমুখ।বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক নৌসাদ মল্লিক আওয়ার অবলম্বনের সম্পাদক শেখ মুজিবর রহমান এবং ভারতের জীবন বীমার প্রাকতন চেয়ারম্যান…

আরও পড়ুন
জেলা 

ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে ডোমকলে এসডিপিআই-এর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিশেষ প্রতিনিধি : ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে আজ মুর্শিদাবাদ জেলার ডোমকলে এক প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া। প্রাণী সম্পদ বিকাশ ভবন থেকে শুরু হয়ে ডোমকল বাসস্ট্যান্ড পর্যন্ত যায় মিছিল, নেতৃত্ব দেন রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম। ডোমকল বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রী বলছেন ওয়াকফ বিল মুসলমানদের ভালোর জন্য আনা হয়েছে। আমরা জিজ্ঞাসা করি— ২০০২ সালে গুজরাটে ৩ হাজার মুসলমান হত্যাও কি মুসলমানদের ভালোর জন্য হয়েছিল? তিন তালাক বিল এনে হাজারো মুসলিম নারীকে মাথার ছাদহীন করে দিল, সেটাও কি ভালোর জন্য?…

আরও পড়ুন
কলকাতা জেলা 

রাম নবমীর মিছিলে পুষ্প বৃষ্টি এবং লাড্ডু বিতরণ মুসলিমদের, বিজেপি তৃণমূল হিন্দু মহাসভা সব একাকার!

বিশেষ প্রতিনিধি : হুংকার ছিল রাজ্য জুড়ে অশান্তি করার। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বলেছিলেন রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল হবে। এ রাজ্যের বাঙালি মুসলিম সমাজ কে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যদিও অন্য কেউ বা অন্য কোন বিজেপি নেতা শুভেন্দুর ধার কাছ দিয়েও হাঁটেন নি, তবু একটু আতঙ্ক ছিল বাংলার মানুষের মধ্যে। রাম নবমীর পুজোকে ঘিরে কোন অশান্তি হবে না তো, আবার বাংলা দেখবে না তো কোন অনাচার অত্যাচার মিথ্যাচার। তেমন কিছু ঘটেনি। শুভেন্দুর পরিকল্পনা কাজেও লাগেনি। বরং এ রাজ্যের বাঙালি মুসলিম সমাজের আন্তরিকতায় আতিথিয়তায়…

আরও পড়ুন
জেলা 

বাউড়িয়ায় রামনবমী পুজোয় মাতলেন মুসলিম,খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ 

বিশেষ প্রতিনিধি : রামনবমীতে শ্রী রামের পুজো আসলে দুর্গা পুজো,ক্রিসমাস বা ঈদের মতো একটি সার্বজনীন উৎসব বলে মনে করেন বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা। আর সেই ভাবনা থেকেই হাওড়ার বাউড়িয়া পূর্ব বুড়িখালি শিব কালি মন্দির চত্বরে শুরু হল শ্রীরামের পুজো। উলুবেড়িয়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে ও কাউন্সিলর ডেভিড রাওয়ের সহযোগীতায় এই রামনবমী উৎসবে উপস্থিত হন হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ এলাকার বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা। আচার অনুষ্ঠান মেনে শ্রী রামের পুজো থেকে পুস্পাঞ্জলি সবেতেই অংশ নেন তারা। ডেভিড রাও বলেন, শ্রীরাম হলেন রাজা। তিনি হলেন শৌর্য, বীর্য ও শক্তির প্রতিক। তাই রামের…

আরও পড়ুন
জেলা 

ধনিয়াখালীর মামুদপুরে অন্নপূর্ণা পূজায় সম্প্রীতির বাতাবরণ

শেখ সিরাজ-বসন্তের আগমনে প্রকৃতি নানা রঙে নানা সাজে সাজিয়েছে তার স্বরূপ কে।এই মন মুগ্ধকর পরিবেশে পাঁচ ই এপ্রিল শনিবার ধনিয়াখালীর মামুদপুরে শ্রী শ্রী ৺ অন্নপূর্ণা মাতার পূজা মহাসমারহে হয়ে গেল ধনিয়াখালি লায়ন্স ক্লাবের সভাপতি শুভাশিস মুখোপাধ্যায় এর উদ্যোগে।সেবা ধর্মে নিযুক্ত হওয়ার জন্য এয়ার ফোর্সের চাকুরি থেকে অবসর করার পর পাঁচ বছর ধরে জা৺কজমকের সাথে দরিদ্র নারায়ণ সেবা সমস্ত গ্রামবাসী সমাজসেবী বন্ধু, আত্মীয়-স্বজন ও বিশিষ্টজনেরা উপস্থিত থাকেন।হিন্দু মুসলমান, গরীব দুঃখী এই অন্য ভোগে উপস্থিত থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে।শুভাশিস মুখোপাধ্যায়ের বাবা পরলোকগত শিক্ষক শক্তিকান্ত মুখোপাধ্যায় সমাজসেবা ও সম্প্রীতির প্রেরণা জুগিয়েছেন।…

আরও পড়ুন
জেলা 

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত হাতছাড়া বিজেপির!

বাংলার জনরব ডেস্ক : পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির। গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস। মাসখানেক আগে পঞ্চায়েত প্রধানের অস্বাভাবিক মৃত্যু হয়। সেই কারণে শূন্য প্রধান পদে নির্বাচন হয়। সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে ১২ জন এবং বিজেপির পক্ষে ৮ জন সদস্যের ভোট পড়ে। তবে ১ জন পঞ্চায়েত সদস্য অনুপস্থিত ছিলেন। শুক্রবার তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রধান পদে নির্বাচিত হন উমারানি ভূঁইয়া। উল্লেখ্য, এই গ্রাম পঞ্চায়েতে ২২টি আসনের মধ্যে তৃণমূল ও বিজেপি সমানসমান আসন পায়। ফলে টসে প্রধান নির্বাচিত হন বিজেপির সদস্য এবং উপ-প্রধান নির্বাচিত…

আরও পড়ুন