জেলা 

স্কুলের হস্টেলের ঘর থেকে উদ্ধার  নবম শ্রেণীর এক পড়ুয়ার ঝুলন্ত দেহ, উত্তেজনা পুরুলিয়ায়

বাংলার জনরব ডেস্ক : স্কুলের হস্টেলের ঘর থেকে উদ্ধার  নবম শ্রেণীর এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার কেন্দা থানা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, কেন্দা থানা এলাকার রামকৃষ্ণ সারদা মন্দির নামে ওই স্কুলের হস্টেলের ১২ নম্বর ঘর থেকে রবিবার রাতে শম্ভু কুম্ভকার নামে এক পড়ুয়ার দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, গত শনিবার ওই স্কুলের এক শিক্ষক মারধর করেন শম্ভুকে। তাদের অনুমান, সেই কারণে আত্মহত্যা করে থাকতে পারে ওই ছাত্র! যদিও কী ভাবে শম্ভুর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের দাবি, রবিবার…

আরও পড়ুন
জেলা 

ছোটদের প্রতিভা আমাদের আশার আলো দেখায়– বেঙ্গল চাইল্ড ইনস্টিটিউটে মজার অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি : গত শুক্রবার শিশুদের নিয়ে নানারকম মজার অনুষ্ঠান দিয়ে ভরিয়ে রেখেছিল উত্তর ২৪ পরগনার বেড়াচাঁপা বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট। শিশুদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভার অন্বেষণ ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। ছোট ছোট খেলার মাধ্যমে গণনা শেখা, শব্দভাণ্ডার বাড়ানোর খেলা, বাংলা-ইংরেজি বানান নিয়ে মজার খেলা, প্রশ্ন ও উত্তর করার মাধ্যমে নিজেকে উপস্থাপন করতে শেখা– এক কথায় শিশুর সার্বিক বিকাশের গতি যেন ছন্দ না হারায়, সেটা দেখাই ছিল এদিনের মুখ্য বিষয়। শিশুদের নিয়ে আনন্দমুখর এই অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে যোগ দিয়েছিলেন কলকাতা সহ বিভিন্ন অঞ্চলের অতিথিবৃন্দ। তাঁরাও তৃপ্ত শিশুদের নিয়ে এধরণের…

আরও পড়ুন
জেলা 

রবিবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা উলুবেড়িয়ায়,মৃত ১,আহত ২

রবিবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা উলুবেড়িয়ায়। মুম্বই রোডের পানপুর মোড়ে ডাম্পারের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু মহিলার। গুরুতর জখম মৃতার স্বামী ও মেয়ে। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক। ঘটনায় যানজট তৈরি হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সীমা দত্ত। বয়স ৩৮। তিনি ঝাড়গ্রামের সাঁকরাইলের বাসিন্দা। থাকতেন হাওড়া লিলুয়ায়। এদিন সকালে স্বামী মাধব দত্ত ও মেয়ের সঙ্গে বাইকে চেপে ঝাড়গ্রাম যাচ্ছিলেন। মুম্বই রোড ধরেন তাঁরা। উলুবেড়িয়ার পানমোড়ের কাছে একটি ডাম্পার তীব্র গতিতে ছুটে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মাধববাবুর…

আরও পড়ুন
জেলা 

এসআইআর বাতিলের দাবিতে আমরণ অনশনের ডাক দিলেন মমতা বালা ঠাকুর!

বাংলার জনরব ডেস্ক : এসআইআর বাতিলের দাবিতে আমরণ অনশনের ডাক দিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। এসআইআর হলে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ যাবে। এই আশঙ্কা করছেন তৃণমূল সাংসদ। মতুয়া সম্প্রদায়ের কোনও ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। এই জোরালো দাবি তোলা হয়েছে। আগামী ৫ নভেম্বর থেকে ওই আমরণ অনশন শুরু হবে বলে জানানো হয়েছে। ১২টি রাজ্যের সঙ্গে বাংলাতেও এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী ৪ নভেম্বর, মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে বিএলও-রা এসআইআরের কাজ শুরু করবেন। ওই দিনই এসআইআরের প্রতিবাদের পথে নামছেন তৃণমূল সুপ্রিমো…

আরও পড়ুন
জেলা 

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের স্টেট অর্গানাইজার মিট ও রাজ্য ওয়াকফ কনভেনশন

নিজস্ব প্রতিবেদক : উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড-এর স্টেট অর্গানাইজার মিট ও রাজ্য ওয়াকফ কনভেনশন । বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্য ও রাজ্য কনভেনার মাওলানা আবু তালিব রহমানী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গণ সংগঠনের নেতৃত্ব ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় মুসলিম সমাজের চলমান নানা সামাজিক ও আইনি ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ধর্মীয় অধিকার ও ওয়াকফ সম্পত্তি সংরক্ষণের জন্য স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। সভার আহ্বায়ক ও বোর্ডের সদস্য মুহাম্মদ কামরুজ্জামান বলেন মোদি সরকারের কালা কানুন…

আরও পড়ুন
জেলা 

দক্ষিণ ২৪ পরগনার মেরা যুবভারত অনুষ্ঠিত করলো সরদার বল্লভ ভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী অনুষ্ঠান

স্মৃতি বিশ্বাস,কলকাতা : ভারতের যুবসমাজকে ঐক্য, দেশপ্রেম ও নাগরিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নেওয়া হয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়, MY Bharat-এর মাধ্যমে “বিকসিত ভারত পদযাত্রা” আয়োজন করছে, যা জাতীয় গর্ব বৃদ্ধি ও স্মারকমূলক কর্মকাণ্ডের মাধ্যমে যুবসম্পৃক্ততা বাড়াবে। ৬ অক্টোবর, ২০২৫ সালে মাননীয় কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী ডিজিটালি “Sardar@150 Unity March” চালু করেন, যা সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন করছে। এই প্রচারণায় সোশ্যাল মিডিয়া রিল, প্রবন্ধ প্রতিযোগিতা এবং “Sardar@150 Young Leaders” প্রোগ্রাম রয়েছে, যেখানে নির্বাচিত ১৫০ জন তরুণ জাতীয় পদযাত্রায় অংশ নেবে। অক্টোবর ৩১ থেকে নভেম্বর ২৫ পর্যন্ত জেলা…

আরও পড়ুন
জেলা 

এস আই আরের আতঙ্কে এবার আত্মহত্যা বীরভূমের ইলামবাজারে!

উত্তর ২৪ পরগনার পানিহাটির পর এ বার বীরভূমের ইলামবাজার। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে আতঙ্কের কারণে ৯৫ বছরের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠল। এর মধ্যে কোচবিহারের দিনহাটার এক ব্যক্তিও আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বীরভূমের পুলিশ সুপার আমনদীপ বলেন, “পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা এক বৃদ্ধ আত্মহত‍্যা করেছেন বলে আমরা জানতে পেরেছি। তাঁর নাম ক্ষিতীশ মজুমদার। তিনি ইলামবাজার থানা এলাকায় আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। আত্মহত‍্যার কারণ হিসাবে আমরা জানতে পেরেছি, এসআইআর আতঙ্ক। তবে আমাদের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।” বৃহস্পতিবার ইলামবাজারের স্কুলবাগান সুভাষপল্লির বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায়…

আরও পড়ুন
জেলা 

‘এনআরসি আতঙ্কে’ আত্মঘাতী আগরপাড়ার প্রদীপ করের সুইসাইড নোটের হাতের লেখা কার ? তদন্তে পুলিশ

বাংলার জনরব ডেস্ক : ‘এনআরসি আতঙ্কে’ আত্মঘাতী আগরপাড়ার প্রদীপ করের সুইসাইড নোটের হাতের লেখা কি তাঁরই? পুলিশ সূত্রে খবর, ওই নোটে থাকা হাতের লেখা মিলিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক পরীক্ষা করা হবে ওই নোটের। অন্য দিকে, খড়দহ থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেছেন মৃত প্রদীপের ভাইয়ের স্ত্রী। এসআইআর ঘোষণার পর এনআরসি আতঙ্কে কি আত্মঘাতী হয়েছেন প্রদীপ? উঠেছে প্রশ্ন। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল প্রদীপের মৃত্যুর কারণ হিসাবে এনআরসি-কে দায়ী করছে। দাবি, এসআইআর ঘোষণার পরই আতঙ্কিত হয়ে পড়েন প্রদীপ। রাতে ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে গিয়েছিলেন তিনি। আর পরের দিন সকালে বন্ধ ঘর থেকে উদ্ধার…

আরও পড়ুন
জেলা 

পানিহাটির প্রদীপ করের পর এস আই আর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা উত্তরবঙ্গের খাইরুলের! নির্বাচন কমিশনকে তোপ অভিষেকের

বিশেষ প্রতিনিধি : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে আতঙ্কের কারণে আত্মহত্যা করেছেন উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর। উদ্ধার হওয়া ‘সুইসাইড নোটে’ সে কথাই বলা ছিল বলে পুলিশের দাবি। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার কোচবিহারেও এক জন আত্মহত্যার চেষ্টা করলেন এসআইআর আতঙ্কে! পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় নামের বানান ভুল থাকায় তা নিয়ে আতঙ্কে ছিলেন বছর ষাটের ওই বৃদ্ধ। কোচবিহারের ঘটনা নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি পানিহাটির প্রদীপের বাড়ি গিয়েছিলেন তাঁর পরিবারের…

আরও পড়ুন
জেলা 

বাড়ি ফেরার পথে ট্রেন থেকে নদীতে ‘ঝাঁপ দিয়ে আত্মঘাতী’ যাদবপুরের ইঞ্জিনিয়ারিং ছাত্র

বাংলার জনরব ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষে পড়াশোনা করছিল। মঙ্গলবার রাতে কলকাতা থেকে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন ওই যুবক। সংবাদে প্রকাশ মৃতের নাম সোহম পাত্র। সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করত। তৃতীয় বর্ষের ওই পড়ুয়ার বাবার নাম দীপককুমার পাত্র, মা মল্লিকা পাত্র। তাঁদের বাড়ি বাঁকুড়া থানা এলাকায়। মঙ্গলবার রাতে হাওড়া-আদ্রা রানি শিরোমণি প্যাসেঞ্জার ট্রেনে উঠেছিলেন সোহম। সঙ্গে ছিলেন তাঁর মা। খড়্গপুর জিআরপি সূত্রে খবর, কাঁসাই হল্ট এবং মেদিনীপুর স্টেশনের মাঝে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেন ওই পড়ুয়া। রাতে…

আরও পড়ুন