জেলা 

২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলা পরিষদ কনফারেন্স হলে অনুষ্ঠিত হল এসডিপিআই-এর বিধানসভা লিডারস কনফারেন্স

৯ নভেম্বর ২০২৫, বহরমপুর: ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলা পরিষদ ভবনের কনফারেন্স হলে আজ অনুষ্ঠিত হলো সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিপিআই)-এর বিধানসভা লিডারস কনফারেন্স। অনুষ্ঠানের সূচনা হয় দলের রাজ্য সাধারণ সম্পাদক ড. কামাল বাশিরুজ্জামানের আন্তরিক স্বাগত ভাষণের মাধ্যমে। এরপর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ইলিয়াস মহম্মদ থুম্বে তাঁর তথ্যসমৃদ্ধ ও চিন্তাশীল বক্তৃতার মাধ্যমে সম্মেলনের মূল আলোচনা শুরু করেন। তিনি বিস্তারিত আলোচনা করেন এসডিপিআই-এর নীতি ও আদর্শ নিয়ে। তিনি বলেন, “সমস্ত রাজনৈতিক দল আজ পুঁজিবাদীদের স্বার্থে কাজ করছে। এসডিপিআই-ই একমাত্র রাজনৈতিক দল, যারা প্রান্তিক শ্রেণীকে মূল ধারায় এনে দেশে প্রকৃত…

আরও পড়ুন
জেলা 

সোনারপুরে স্বামী প্রণবানন্দ যোগাসন প্রতিযোগিতা, অংশ নিলেন ৮০০-র বেশি প্রতিযোগী

বিশেষ প্রতিনিধি : সোনারপুর গোড়খাড়া বিদ্যামন্দির হাইস্কুলের মাঠে এক অনন্য সাংস্কৃতিক ও শারীরিক দক্ষতার প্রদর্শনী অনুষ্ঠিত হল। মন্মথপুর প্রণব মন্দির পরিকল্পিত স্বামী প্রণবানন্দ আর্ট আকাডেমি-র উদ্যোগে আয়োজিত হল স্বামী প্রণবানন্দ যোগাসন প্রতিযোগিতা। দক্ষিণ ২৪ পরগণা জেলায় এই ধরনের বৃহৎ যোগাসন প্রতিযোগিতা এবারই প্রথম, যেখানে ৮০০-রও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘ খুড়িগাছি শাখার স্বামী চন্দনানন্দজী মহারাজ, কার্যকরী সভাপতি জেলা হিন্দু মিলন মন্দিরের বাসুদেব হালদার, প্রণবানন্দ মার্শাল আর্ট অ্যান্ড যোগা অ্যাসোসিয়েশনের বিধান মণ্ডল, এবং মন্মথপুর প্রণব মন্দিরের সুশান্ত মাইতি এবং ডাঃ এম পি সিং। প্রদীপ প্রজ্জ্বলন ও শান্তিমন্ত্র…

আরও পড়ুন
জেলা 

লালবাজারের ‘স্পেশাল ব্রাঞ্চের অফিসার’ সেজে ভয় দেখিয়ে টাকা আদায়! বর্ধমানে ধৃত যুবক

‘লালবাজারের স্পেশাল ব্রাঞ্চের অফিসার’ সেজে বাড়ি বাড়ি ঢুকে তল্লাশির নামে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন এক যুবক! অভিযোগ, টাকা না-দিলে গ্রেফতারির ভয় দেখিয়ে ফাঁদে ফেলেছিলেন গ্রামবাসীদের। অবশেষে বুধবার রাতে মেমারি থানার পুলিশের জালে ধরা পড়ল সেই যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মণিরুল শেখ ওরফে মণি। তাঁর বাড়ি মুর্শিদাবাদের শক্তিপুর এলাকায়। ধৃতকে বৃহস্পতিবার দুপুরে বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ জানায়, বুধবার রাতে পালসিট ফাঁড়ি এলাকার ভৈটা গ্রামে আদিবাসী মহিলা কাকলি হেমব্রমের বাড়িতে যান মণি। নিজেকে ‘লালবাজারের স্পেশাল ব্রাঞ্চের অফিসার’ বলে…

আরও পড়ুন
জেলা 

গ্যাস সিলিন্ডার ফেটে চেন্নাইয়ে মৃত বীরভূমের ২ যুবক, অসহায় পরিবারের পাশে কাজল শেখ!

বাংলার জনরব ডেস্ক : গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের বীরভূমের ২ যুবক। এরা শ্রমিক হিসাবে চেন্নাইয়ে কাজে গিয়েছিলেন। সেখানেই তাদের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে খবর, বীরভূম জেলার পাটনীল গ্রামের বাসিন্দা বাবু শেখ এবং ইউসুফ শেখ মাসখানেক আগে চেন্নাই গিয়েছিলেন। তিরুভাল্লুর জেলায় তাঁরা শ্রমিকের কাজ করতেন। গত ৩১ অক্টোবর সেখানকার কাগজের কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। তাতে ২৬ বছরের বাবু এবং ২৫ বছরের ইউসুফ গুরুতর জখম হয়েছিলেন। জানা গিয়েছে, কাগজের কারখানায় দগ্ধ হন বীরভূমের ওই দুই শ্রমিক। চিকিৎসার জন্য তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু কয়েক দিনের…

আরও পড়ুন
জেলা 

জয়নগরে খুন তৃণমূল কর্মী, কাজ শেষ করে রাতে বাড়ি ফিরছিলেন!

কাজ সেরে রাতে বাড়ি ফেরার পথে খুন হলেন এক তৃণমূল কর্মী। দুষ্কৃতীরা তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ‘খুন’ করে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। মৃত ওই তৃণমূল কর্মীর নাম জয়ন্ত মণ্ডল। তাঁর বাড়ি জয়নগর থানার গোবিন্দপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, জয়ন্ত মণ্ডল কুলতলি এলাকায় একটি ইটভাটার মালিক ছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও ইটভাটা থেকে মহিষমারি এলাকা থেকে বাইক চালিয়ে জয়ন্ত বাড়ি ফিরছিলেন। গতকাল রাতে তাঁর সঙ্গে টাকাও ছিল বলে জানা গিয়েছে। নির্জন রাস্তায় তাঁর পথ আটকায় জনা কয়েক দুষ্কৃতী। তাঁর উপর হামলা চালানো হয়! ধারালো অস্ত্র…

আরও পড়ুন
জেলা 

বিধাননগর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনের নেপথ্য রহস্য খুঁজতে বিশেষ তদন্তকারী দল!

বিধাননগর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী কি খুন হন নিউটাউনের কোটি টাকার ফ্ল্যাটে? প্রাথমিক তদন্তের পর এমনই ধারণা বিধাননগর কমিশনারেটের পুলিশের। এই খুনের অভিযোগের আঙুল উঠেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। ওই ফ্ল্যাটে খুনের পর যাত্রাগাছিতে ব্যবসায়ী স্বপন কামিল্যার দেহ লোপাট করা হয় বলে পুলিশের অভিমত। নিউটাউনের ওই ফ্ল্যাটটি কার, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। স্বর্ণ ব্যবসায়ীর অপহরণস্থল সল্টলেকের দত্তাবাদের ওই দোকানের আশপাশের একাধিক সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখছেন বিধাননগর দক্ষিণ থানার আধিকারিকরা। পুলিশের সূত্র জানিয়েছে, অভিযুক্ত ওই ডব্লুবিসিএস অফিসারের বিরুদ্ধে একটি বিশেষ তদন্তকারী দলও…

আরও পড়ুন
জেলা 

বীরভূমে মহিলার গলায় চাকু ঠেকিয়ে ধর্ষণ, গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার

গলায় চাকু ঠেকিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ। এমনকী প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ভলান্টিয়ারের নাম সাবির হোসেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভুমের পাইকর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। ঘটনায় আর কেউ যুক্ত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, দফায় দফায় জেরা করা হচ্ছে ধৃত সাবির হোসেনকে। নির্যাতিতা মহিলার অভিযোগ, দিন কয়েক আগে নির্যাতিতা ওই মহিলার একটি মোবাইল চুরি হয়। স্থানীয় পাইকর থানায় অভিযোগও দায়ের করেন। মহিলার অভিযোগ, ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সাবির হোসেনই। আর…

আরও পড়ুন
জেলা 

এসআইআর বাতিলের দাবিতে আমরণ অনশনে মতুয়ারা

বাংলার জনরব ডেস্ক : আজ বুধবার ৫ নভেম্বর ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে এসআইআরের প্রতিবাদে আমরণ অনশনে বসলেন মতুয়াদের একাংশ। তবে তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের ডাকে এই অনশন হলেও এদিন দেখা যায়নি তাঁকে। সূত্রের খবর, বিশেষ কাজে বাইরে রয়েছেন তিনি। তাই ভারচুয়ালি অনশনের সূচনা করেছেন ঠাকুরবাড়ির সদস্য তথা সাংসদ মমতাবালা ঠাকুর। অনশনকারী মতুয়াদের দাবি, নিঃশর্ত নাগরিকত্ব। এসআইআর হলে রাজ্যের প্রায় ২ কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। তিনি বলেছিলেন, দেখা যাবে বাদ যাওয়াদের তালিকার ৯৫ শতাংশই মতুয়া। আতঙ্কে সকলে সিএএ-র ফর্মপূরণ করছে…

আরও পড়ুন
জেলা 

এস আই আর আতঙ্কে এবার আত্মহত্যা ভাঙড়ে!

বিশেষ প্রতিনিধি : ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর নিয়ে আতঙ্কের বলি এ বার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। গলায় গামছার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক প্রৌঢ়। পরিবারের দাবি, পরিচয়পত্র না থাকায় ভয় পাচ্ছিলেন তিনি। সেই কারণেই আত্মহত্যা। মৃতের নাম সফিকুল গাজি। তিনি আদতে উত্তর ২৪ পরগনার ঘুসিঘাটা এলাকার বাসিন্দা। কিছু দিন ধরে ভাঙড়ের জয়পুরে শ্বশুরবাড়িতে থাকছিলেন তিনি। কয়েক মাস আগে একটি দুর্ঘটনা জখমও হয়েছিলেন। তার পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। পরিবারের দাবি, এই পরিস্থিতিতে রাজ্যে এসআইআর শুরু হওয়ায় চিন্তিত ছিলেন সফিকুল। মৃতের স্ত্রী বলেন, ‘‘এসআইআর নিয়ে আতঙ্কে ছিল। খালি বলত,…

আরও পড়ুন
জেলা 

এসআইআর আতঙ্কে ফের বাংলায় আত্মহত্যা! এবার উলুবাড়িয়ায়!

এসআইআর আতঙ্কে ফের বাংলায় আত্মহত্যার অভিযোগ। এবার প্রাণ গেল হাওড়ার উলুবেড়িয়ার খলিসানির বাসিন্দা বছর তিরিশের এক যুবকের। সূত্রের খবর, নথিতে নামের বানান ভুল থাকায় আতঙ্কে ভুগছিলেন যুবক। মঙ্গলবার ঘর থেকে উদ্ধার হয় তাঁর দেহ। অভিযোগ, এসআইআর আতঙ্কেই নাকি আত্মঘাতী হয়েছেন ওই যুবক। খবর পেয়েই মন্ত্রী পুলক রায়কে মৃতের বাড়িতে যাওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। জানা গিয়েছে, মৃতের নাম জাহির মাল। হাওড়ার উলুবেড়িয়ার খলিসানির বাসিন্দা ওই যুবকের বয়স ৩০ বছর। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন। স্বাভাবিকভাবেই ২০০২ সালের ভোটার লিস্টে তাঁর নাম ছিল না। তবে কমিশন প্রথমেই…

আরও পড়ুন