কলকাতা জেলা 

মাদ্রাসা বোর্ড পরিচালিত পরীক্ষার সুষ্ঠু পরিচালনায় গুরুত্বপূর্ণ বৈঠক আলিপুরে

ইসরাফিল বৈদ্য, কলকাতা : পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় অধিনস্ত সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনায় পঃবঃ মাদ্রাসা শিক্ষা পর্ষদের পরিচালিত আসন্ন হাই মাদ্রাসা,আলিম, ফাজিল পরীক্ষা-২০২৪, বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় দঃ ২৪ পরগনা জেলার আলিপুর, জেলা পরিষদ ভবনের কনফারেন্স রুমে। প্রতি বছরের ন্যায় এবারও মাদ্রাসা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত সমস্ত সেক্টর এবং জেলার মাদ্রাসাগুলোর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে বৈঠক করেন মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ডাঃ আবু তাহের কামরুদ্দিন।পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, পরীক্ষা সম্পর্কিত ব্যবস্থায় জড়িত প্রতিটি বিভাগকে জানানো হয়েছে পরীক্ষার দিনগুলোতে সবরকমের…

আরও পড়ুন
জেলা 

কুড়ি হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়েছেন ইডির হাতে গ্রেফতার শংকর আঢ্য! এর মধ্যে বালুর কত টাকা? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : শনিবার গভীর রাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য। আজ শনিবার আদালতে শংকর বাবুকে তোলা হলে সেখানে ইডির আইনজীবী বিস্ফোরক অভিযোগ করেন। ইডির আইনজীবী আদালতে বলেছেন কমপক্ষে ২০ হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়েছেন এই শঙ্কর আঢ্য।তাদের দাবি, মোট ৯০টি ফরেক্স সংস্থার (বিদেশি মুদ্রা কেনাবেচার সংস্থা) মাধ্যমে এই টাকা লেনদেন করা হয়েছে। বিভিন্ন বিদেশি অ্যাকাউন্টে ডলার আকারে গিয়েছে এই বিপুল পরিমাণ টাকা। শঙ্করের এক পরিচিতের কাছ থেকে সে কথা জানা গিয়েছে বলে দাবি ইডির। শনিবার…

আরও পড়ুন
জেলা 

‘‘ওরা রাজনৈতিক ভাবে ইউজ় (ব্যবহার) করছে কেন্দ্রীয় সংস্থাকে, সেখানে মানুষ হয়তো বিরক্ত হয়ে রিঅ্যাক্ট করেছে, কিন্তু এই রিঅ্যাকশন উচিত নয়’’ : শতাব্দী রায়

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে সন্দেশখালিতে যেভাবে ই ডি আধিকারিকদের মারধর করা হয়েছে তা সঠিক নয় বলে মন্তব্য করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। তাঁর বক্তব্য, ‘‘এটা ব্যক্তিগত ব্যাপার। দল এই ঘটনার সঙ্গে যুক্ত নয়।’’ বীরভূমের সাংসদ শতাব্দী শনিবার রামপুরহাটের বনহাট গ্রাম পঞ্চায়েতে একটি অনুষ্ঠানে আসেন। সেখানে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ঘটনা নিয়ে শতাব্দীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তৃণমূল সাংসদ বলেন, ‘‘এই রকমের অ্যাটাক সমর্থনযোগ্য নয়। দল বলেনি এটা করতে। দল এই কাজ সমর্থনও করে না। কেউ যদি ব্যক্তিগত ভাবে এটা করে, সেটা তার নিজের দায়িত্বে।…

আরও পড়ুন
জেলা 

উত্তর পাড়ায় রেল লাইনের ধারে বস্তি উচ্ছেদ করতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে আরপিএফ! ফিরে এলো খালি হাতে

বাংলার জনরব ডেস্ক : রেল লাইনের পাশের বস্তি উচ্ছেদ করতে গিয়ে প্রবল বাধার মুখে পড়ল রেল পুলিশ। উত্তরপাড়ার রেল লাইনের ধারে দীর্ঘদিন ধরে শতাধিক পরিবার বাস করে আসছে। আজ শনিবার ৬ জানুয়ারি হঠাৎই তাদেরকে উচ্ছেদ করতে আরপিএফ পাঠায় রেল কর্তৃপক্ষ। এরপর এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়েন এর ফলে আরপিএফ খালি হাতেই ফিরে যায় । বস্তি উচ্ছেদ করা সম্ভব হয়নি। অভিযোগ, দিন দশেক আগে একটি নোটিস দিয়ে রেল জানায়, উচ্ছেদের কাজ হবে। শনিবার সকালে বস্তি ভাঙতে এলাকায় গেলে আরপিএফকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন বাসিন্দারা। বস্তিবাসীদের দাবি, দীর্ঘ দিন ধরে তাঁরা…

আরও পড়ুন
জেলা 

সংকল্প নিলে তবেই পৌঁছানো যায় কাঙ্খিত গন্তব্যে : পাঠভবন এর পড়ুয়াদের মুখোমুখি কৃষি বিজ্ঞানী মতিয়ার রহমান খান

গৈরিক সাহা : নতুন বছরের শুরুতেই আট থেকে আশি প্রতিটি মানুষই কোনো না কোনো রেজোলিউশন বা সংকল্প নিয়ে থাকে। সেই সংকল্পকে বাস্তবায়িত করতে লাগে আত্মবিশ্বাস, একাগ্রতা এবং নিয়মানুবর্তিতা। দৃঢ়তার সঙ্গে সংকল্প গ্রহণ করলে তবেই পৌঁছানো যায় কাঙ্খিত গন্তব্যে। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাঠভবন ডানকুনিতে গিয়ে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে শুক্রবার এমন করেই মনের কথা ভাগ করে নিলেন বিশিষ্ট কৃষিবিজ্ঞানী অধ্যাপক ড: মতিউর রহমান। বছরের শুরুতেই বিদ্যালয়ে চলছে আসন্ন ‘সুকুমার মেলা’ -এর জোরকদমে প্রস্তুতি। কুছ পরোয়া নেহি। তারই মাঝে পাঠভবনে আয়োজিত হল এক আলোচনাসভা। সভার মুখ্য আলোচক ছিলেন কৃষিবিজ্ঞানী ড:মতিউর রহমান। এদিনের আলোচনায় আরও…

আরও পড়ুন
জেলা 

আল কোরআন একাডেমী লন্ডনের কোরআন বিতরণ মসজিদে

বিশেষ প্রতিনিধি : আল কোরআন একাডেমী লন্ডনের উদ্যোগে দি কোরআন স্টাডি সার্কেলের সহযোগিতায় জানুয়ারি মাসজূড়ে ‘কোরআন ফর ইয়োর লোকাল মস্ক’ আয়োজন করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার আলিপুর সাবডিভিশনের মহেশতলা পৌরসভার রবীন্দ্রনগর থানার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ডে বাই তুল হামদ আলমপুর নতুন মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম মন্ডলকে ও মুয়াজ্জিন হাফেজ সাফা তুল্লাহ শেখকে বাংলায় অনুবাদকৃত কুরআন মাজীদ তুলে দেওয়া হয়। মসজিদে মুসল্লিদের পড়া ও বোঝার জন্য। দক্ষিণ ২৪ পরগনা জেলার কো-অর্ডিনেটর সাহিদ হোসেন সিদ্দিকী উপস্থিত ইমাম সাহেব ও মুয়াজ্জিন সাহেবকে বাংলায় অনুবাদকৃত কোরআন তুলে দেন।

আরও পড়ুন
জেলা 

তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত তিন ইডি আধিকারিক,ভর্তি হাসপাতালে

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত তিন ইডি আধিকারিককে সল্ট লেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার সেখানেই থাকবেন তাঁরা। তিন জনেরই জ্ঞান রয়েছে। তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত আধিকারিক রাজকুমার রামের মাথায় চোট লেগেছে। তিনি গুয়াহাটির অফিসার। ইডি সূত্রে জানা গিয়েছে, মাথায় পাঁচ-ছ’টি সেলাই পড়েছে। স্ক্যান করানো হয়েছে। তিনি এখন বেসরকারি হাসপাতালের এইচডিইউ বিভাগে ভর্তি। বাকি দুই ইডি আধিকারিকেরও সেলাই পড়েছে। তৃণমূল নেতার বেশ কয়েক জন অনুগামী এক সঙ্গে তিন আধিকারিকের উপর হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ। হাসপাতাল…

আরও পড়ুন
জেলা 

বছরভর সাধারণ মানুষের পাশে দাঁড়ায় তৃণমূল কংগ্রেস কর্মীরা, নিউটাউনে, ফিরহাদ হাকিম

ইসরাফিল বৈদ্য, নিউটাউন :  সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধাননগর পুরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা ১ নং বোরো চেয়ারম্যান শাহ নাওয়াজ আলি মন্ডলের ব্যবস্থাপনায় বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপি কে তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের বিশ্বস্ত সহকর্মী তথা বাংলার পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী, কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে কোনভাবে স্তব্ধ করতে পারবে না বিরোধীরা। কুৎসা অপপ্রচার এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কর্মীরা যেভাবে রুখে দাঁড়িয়ে,সাধারণ মানুষের জন্য উন্নয়নমুখী কর্মসূচি করে চলেছে তা অত্যন্ত প্রশংসনীয়। আসন্ন…

আরও পড়ুন
কলকাতা জেলা 

কলকাতা ও হাওড়া জেলা মাদ্রাসা ক্রীড়ার জমকালো উদ্বোধন

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি,পঃবঃ মাদ্রাসা ক্রীড়াকে গৌরবময় স্থানে পৌঁছে দিয়েছে, একেএম ফারহাদ পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দফতরের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবারও রাজ্য মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস অনুষ্ঠিত হতে চলেছে চলতি মাসের ১৫ জানুয়ারি থেকে। রাজ্য মিটের আগে জেলা স্তরের খেলা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার কলকাতা ও হাওড়া জেলা মাদ্রাসা অ্যাথলেটিক মিট অনুষ্ঠিত হলো সাড়ম্বরে। উল্লেখ্য কলকাতার বডিগার্ড লাইনে ও হাওড়ার পাঁচলা নেতাজি সংঘ ফুটবল গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের সূচনা হয়। ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, পঃবঃ মাদ্রাসা শিক্ষা পর্ষদের…

আরও পড়ুন
জেলা 

মমতাকে চ্যালেঞ্জ জানালেন অধীর! কী সেই চ্যালেঞ্জ?

বাংলার জনরব ডেস্ক : আগামী লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর বিরুদ্ধে প্রার্থী হতে চ্যালেঞ্জ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।বৃহস্পতিবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে আগামী লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে সমঝোতার বিরোধিতা করে অধীরের মন্তব্য, ‘‘বহরমপুরে তো হারাবে বলছে, মালদায় তো হারাবে বলছে। ওপেন চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে, যে কোনও মামুকে এখানে পাঠিয়ে দাও। যদি হারাতে পারে, রাজনীতি ছেড়ে দেব।’’ এর পরেই সরাসরি ‘ইন্ডিয়া’র শরিক তৃণমূলের নেত্রীকে নিশানা করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরের মন্তব্য, ‘‘আসুন, আপনি নিজে আসুন। আপনি প্রিয়ঙ্কা গান্ধীকে বলছেন মোদীর বিরুদ্ধে লড়তে। আমি আপনাকে বলছি,…

আরও পড়ুন