জেলা 

বছরভর সাধারণ মানুষের পাশে দাঁড়ায় তৃণমূল কংগ্রেস কর্মীরা, নিউটাউনে, ফিরহাদ হাকিম

শেয়ার করুন

ইসরাফিল বৈদ্য, নিউটাউন :  সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধাননগর পুরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা ১ নং বোরো চেয়ারম্যান শাহ নাওয়াজ আলি মন্ডলের ব্যবস্থাপনায় বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপি কে তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের বিশ্বস্ত সহকর্মী তথা বাংলার পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী, কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম।

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে কোনভাবে স্তব্ধ করতে পারবে না বিরোধীরা। কুৎসা অপপ্রচার এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কর্মীরা যেভাবে রুখে দাঁড়িয়ে,সাধারণ মানুষের জন্য উন্নয়নমুখী কর্মসূচি করে চলেছে তা অত্যন্ত প্রশংসনীয়। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের সবকটি আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের জয় অনিবার্য বলে তিনি জানান। একগুচ্ছ সামাজিক কর্মসূচি নিয়ে বোরো চেয়ারম্যান এর যে উদ্যোগ তা সমাজের জন্য অত্যন্ত মঙ্গলজনক।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায়,বসিরহাট দক্ষিণের ডাঃ বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি, পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন রাজ্য সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, জেলা পরিষদের সদস্য আফতাব উদ্দিন,কাউন্সিলর রহিমা বিবি,আরিত্রিকা ভট্টাচার্য, প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ