জেলা 

উত্তর পাড়ায় রেল লাইনের ধারে বস্তি উচ্ছেদ করতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে আরপিএফ! ফিরে এলো খালি হাতে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রেল লাইনের পাশের বস্তি উচ্ছেদ করতে গিয়ে প্রবল বাধার মুখে পড়ল রেল পুলিশ। উত্তরপাড়ার রেল লাইনের ধারে দীর্ঘদিন ধরে শতাধিক পরিবার বাস করে আসছে। আজ শনিবার ৬ জানুয়ারি হঠাৎই তাদেরকে উচ্ছেদ করতে আরপিএফ পাঠায় রেল কর্তৃপক্ষ। এরপর এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়েন এর ফলে আরপিএফ খালি হাতেই ফিরে যায় । বস্তি উচ্ছেদ করা সম্ভব হয়নি।

অভিযোগ, দিন দশেক আগে একটি নোটিস দিয়ে রেল জানায়, উচ্ছেদের কাজ হবে। শনিবার সকালে বস্তি ভাঙতে এলাকায় গেলে আরপিএফকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন বাসিন্দারা। বস্তিবাসীদের দাবি, দীর্ঘ দিন ধরে তাঁরা এখানেই বসবাস করছেন। কোনও দিন রেল বা তাঁদের, কোনও পক্ষেরই কোনও সমস্যা হয়নি। আচমকা তাঁরা উচ্ছেদের নোটিস পান। তাঁদের অভিযোগ, পাশের একটি বেসরকারি হাসপাতালের নির্মাণের কিছু অংশ নিয়ে আপত্তি রয়েছে রেলের। তা ভাঙতে গিয়েই গোটা বস্তি উচ্ছেদ করার পরিকল্পনা করা হয়েছে। সেই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বস্তি বা রেল কারও সঙ্গেই তাঁদের কোনও সমস্যা নেই। দীর্ঘ দিন ধরে তাঁরা পাশাপাশি শান্তিপূর্ণ ভাবে কাজ করছেন। শেষ পর্যন্ত তুমুল বিক্ষোভের জেরে আরপিএফকে ওখান থেকে খালি হাতেই ফিরে যেতে হয়।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ