জেলা 

অর্জুন সিং বিজেপিতে যাচ্ছেন! ব্যারাকপুরের প্রার্থী

বাংলার জনরব ডেস্ক : প্রত্যাশা মত শেষ পর্যন্ত বিজেপিতেই ফিরে যাচ্ছেন অর্জুন সিং। জল্পনা ছিল সেই জল্পনা কে সত্যি করে অর্জুন সিং নিজেই জানিয়ে দিলেন তিনি বিজেপিতে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার তিনি সাংবাদিক বৈঠক করে দাবি করেন, “আজ না হয় কাল বিজেপিতে যাবই।” পদ্মশিবির সূত্রে খবর, তাঁকে আর আগের মতো করে হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে ফেরাতে নারাজ বিজেপির অনেকেই। সে কারণেই বুধবার চুপিসারে নাকি বিজেপিতে ফিরে গিয়েছেন অর্জুন। তবে বারাকপুরের নেতা এ বিষয়ে প্রকাশ্যে কিছুই জানাননি। এদিনের সাংবাদিক বৈঠকে কার্যত বোমা ফাটান বারাকপুরের নেতা। তিনি বলেন, “বারাকপুরের হাজার হাজার…

আরও পড়ুন
জেলা 

অনুষ্ঠিত হয়ে গেল মনিরুজ্জামান সাহেব প্রতিষ্ঠিত সাঈদ মিয়া মেমোরিয়াল ইনস্টিটিউটে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা

বিশেষ প্রতিনিধি : প্রতিবছরের ন্যায় এ বছরও মালদা জেলার গাজোল থানার অন্তর্গত রাজারামচক গ্রাম ট্রাস্ট ফর কমিউনিটি ডেভেলপমেন্টের পরিচালনায় সাঈদ মিয়া মেমোরিয়াল ইনস্টিটিউটের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ৯ এবং ১০ মার্চে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কলকাতা থেকে বিশিষ্ট শিক্ষাবিদদের মধ্যে জনাব খালিদ হোসাইন, শেখ সালাউদ্দিন, মোহাম্মদ নাসিম, মাওলানা মোঃ আব্দুল ওহাব, এলাকার প্রধান শ্রীমতি উমা মন্ডল, উপপ্রধান সাজিদুল হক সেই সঙ্গে ট্রাস্ট এর সম্পাদিকা মনিরা বেগম এবং ট্রাস্টের ডাইরেক্টর আবুল ফারাহ মোহাম্মদ আব্দুল্লাহ অনুষ্ঠানে উপস্থিত হইয়া অনুষ্ঠানের সাফল্যমন্ডিত করেন। এই ট্রাস্ট এবং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন মরহুম…

আরও পড়ুন
জেলা 

ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন অর্জুন সিং!

বাংলার জনরব ডেস্ক : ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন অর্জুন সিংহ।এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসাবে ঘোষণা করেছে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের নাম। টিকিট না পেয়ে ক্ষুব্ধ অর্জুনের বসার ঘর থেকে মঙ্গলবারই সরে গিয়েছে মমতা, অভিষেকের ছবি। সেখানে এসেছে মোদীর ছবি। বুধবার অর্জুনকে তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দেন, পার্থের বিরুদ্ধে ব্যারাকপুরেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি, তাঁর দাবি, গত বারের থেকে বেশি ভোটে এ বার জিতবেন তিনি। অর্জুন বলেন, ‘‘পার্থ ভৌমিকের সিন্ডিকেট থেকে ব্যারাকপুরকে আমাকে বাঁচাতেই হবে।’’ ব্যারাকপুর লোকসভায় যে তিনি প্রার্থী হতে চান, তা…

আরও পড়ুন
কলকাতা জেলা 

ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়!

বাংলার জনরব ডেস্ক : ভাইয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শিলিগুড়িতে সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,বাবুনের সঙ্গে আর তাঁর বা তাঁর পরিবারের কোনও সম্পর্ক নেই। হাওড়া সদর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হতে না পেরে বাবুন যা করছেন বা বলছেন, তাতে গোটা বন্দ্যোপাধ্যায় পরিবার ক্ষুব্ধ বলে জানিয়েছেন মমতা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুধবার মমতা বলেন, ‘‘আমি যে দিন থেকে দল করি, কোটি কোটি মানুষের সঙ্গে কাজ করি। আমার পরিবার বলে কিছু নেই। মা মাটি মানুষই আমার পরিবার। আমাদের পরিবারে রক্তের সম্পর্কে ৩২ জন সদস্য। কেউ এ…

আরও পড়ুন
জেলা 

ইউসুফ পাঠানকে বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পদ থেকে সরাতে হবে, না হলে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করব জানিয়ে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির

বাংলার জনরব ডেস্ক : মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী হিসেবে ইউসুফ পাঠান প্রতিদ্বন্দ্বিতা করার যে সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছিল তারপরেই বাংলার জনরব বলেছিল এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। ব্রিগেডের জন গর্জন সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ৪২ জন এর নাম ঘোষণা করেছিলেন তার মধ্যে ইউসুফ পাঠানের নাম ছিল। আর তা নিয়েই শুরু হয়েছে মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের অন্তরে তীব্র অসন্তোষ। প্রার্থীর নাম দেখে প্রথম দিনই তার বিরুদ্ধে মন্তব্য করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূলের এই বিধায়ক এবার সরাসরি দলকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন ভোট…

আরও পড়ুন
জেলা 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে শিলিগুড়ির এক সভায় দাবি মমতার

বাংলার জনরব ডেস্ক : ডায়মন্ড হারবারের সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে আজ মঙ্গলবার শিলিগুড়ির এক সভায় বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি এটা স্পষ্ট করেননি, কারা অভিষেকের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। আকার ইঙ্গিতে তিনি বলতে চেয়েছেন এর পেছনে রয়েছে বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সি। মমতা এদিন বলেন, ‘‘আমাদের উপর বিজেপির খুব রাগ। কারণ আমরা ভয় পাই না।’’ তার পরেই মমতা বলেন, ‘‘আপনারা জানেন না… অভিষেক একটা ইয়ং ছেলে। কিছু তো একটা করতে হবে। বিয়ে করেছে। দুটো বাচ্চা আছে। না হলে খাওয়াবে…

আরও পড়ুন
জেলা 

“সিএএ মানি না, ধর্মবিদ্বেষ মানি না, বর্ণবিদ্বেষ মানি না’’ : মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : সিএএ ইস্যুতে ফের সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় সরকারি এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ওরা ফর্মে বাবার জন্মের শংসাপত্র আনতে বলেছে। আমার কাছে বাবার জন্ম শংসাপত্র নেই। অনেকের কাছেই নেই। অনেকে খুশি হচ্ছে। কতটা ভয়ঙ্কর বুঝতে পারছেন না।’’ মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে সতর্ক করে বলেন, ‘‘মনে রাখবেন সব হারাবেন। ওরা ভাঁওতা দিচ্ছে। সব দিক যাবে। ইচ্ছা করে কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে। কারণ কাল থেকে রমজান শুরু হয়েছে। এই সিএএ, এনআরসির সঙ্গে যুক্ত মনে রাখবেন। শুধুমাত্র আফগানিস্তান, পাকিস্তান এবং…

আরও পড়ুন
জেলা 

তৃণমূলের চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, পাল্টাবো তৃণমূল কী বলল ?

বাংলার জনরব ডেস্ক : প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে লড়াই করছেন স্বামী অর্থাৎ তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল বনাম বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। দুজনেই একসময় স্বামী স্ত্রী ছিলেন সম্প্রতি তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। আর এই ঘরোয়া কোন্দল এখন রাজনীতির ময়দানে। সোমবার সন্ধ্যায় বাঁকুড়ার জয়পুর ব্লকের ময়নাপুর  গ্রামে ভোট প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী সৌমিত্র  খাঁ তৃণমূলের চোখ উপড়ে নেয়ার কথা বলেছেন। সেখানে বিজেপি কর্মীদের এক সভায় বিষ্ণুপুরের সাংসদ বলেন,‘‘আপনারা কেউ ভয় পাবেন না। তৃণমূলের কেউ যদি কিছু করতে যায় তা হলে আমি চোখ উপড়ে নেব। সেই ক্ষমতা আমি রাখি।’’ এই ধরনের কথা বলে আসলে…

আরও পড়ুন
খেলা জেলা 

ধনিয়াখালীতে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি – ধনিয়াখালি ইয়ং এসোসিয়েশন এর উদ্যোগে মহামায়া বিদ্যামন্দিরের ফুটবল মাঠে ৮ই মার্চ এক দিবসীয় ডে এন্ড নাইট আট দলীয় ফুটবল টুর্নামেন্ট বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হয়ে গেল। অনুষ্ঠানের প্রারম্ভে ইয়ং এসোসিয়েশন ক্লাব ঘর থেকে উড়িষ্যা থেকে আগত বিরাট বাদ্যযন্ত্রসহ এক বর্ণাঢ্য মিছিল সমস্ত ধনিয়াখালি এলাকা পরিক্রমা করে। অনুষ্ঠানের মাঝে মাঝে নাচ গানের ব্যবস্থা থাকে। প্রায় ত্রিশ হাজার দর্শক নিয়ে খেলাটি শুরু হয়। এই খেলার মূল উদ্যোক্তা ইয়ং এসোসিয়েশনের সভাপতি তথা সোমসপুর ১নংগ্রাম পঞ্চায়েত প্রধান গোলক দেশমুখ। প্রতিটি ম্যাচের শেষে তিনি একেরপর এক চমক উপহার দেন এবং একাই…

আরও পড়ুন
খেলা জেলা 

আকিলপুরে মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফুটবল প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি: আকিলপুর মনসামাতা ক্লাবের উদ্যোগে আকিলপুর চুয়াডাঙ্গা ফুটবল মাঠে তিনদিন ব্যাপী ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট এবং সাংস্কৃতিক উৎসব ও মেলা হয়ে গেল। ১লা মার্চ হয় আট দলীয় ক্রিকেট প্রতিযোগিতা এবং সন্ধ্যায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।এদিন সন্ধ্যায় পূর্ণিমা মান্ডির অর্কেস্ট্রা সঙ্গীতের মূর্ছনা সৃষ্টি করে।২রা ও ৩রা মার্চ আট দলীয় ক্ষমাময়ী দাস স্মৃতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী হয় ধনিয়াখালি ইয়ং এসোসিয়েশন এবং বিজিত হয় ধনিয়াখালি ইউথ ব্রিগেড।২রা মার্চ সন্ধ্যায় বাউল সঙ্গীতে মাতিয়ে দেন প্রখ্যাতা শিল্পী স্বাগতা মজুমদার।৩রা মার্চ সন্ধ্যায় নদীয়ার সুবিখ্যাত পুতুল নাচ দর্শকদের মুগ্ধ করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত…

আরও পড়ুন