জেলা 

বাড়ির চিলেকোঠা থেকে উদ্ধার উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেহ! খুন না, আত্মহত্যা তদন্তে পুলিশ

বিশেষ প্রতিনিধি : দুদিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার সকালে বাড়ির চিলেকোঠা থেকে উদ্ধার হল উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এর দেহ।খুন না আত্মহত্যা, না কি অন্য কারণে মৃত্যু হয়েছে পুরসভার ভাইস চেয়ারম্যানের, তার তদন্ত শুরু করেছে পুলিশ। সত্যজিতের পরিবার এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব সূত্রে জানা যাচ্ছে, গত বৃহস্পতিবারের পর থেকে তিনি ‘নিখোঁজ’ ছিলেন। শুক্রবার রাতে অবশ্য বাড়ি ফিরেছিলেন। পরে আবার বাইরে বেরিয়ে যান। পরিবারের কারও সঙ্গে বিশেষ কথাবার্তা বলেননি। মোবাইলটিও বাড়িতে রেখে গিয়েছিলেন। গভীর রাতে বাড়ি ফেরেন। শনিবার সকালে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়…

আরও পড়ুন
জেলা 

বালি পাচারকারীদের কাছ থেকে টাকা তোলার সময় আইসির গাড়ির চালককে হাতেনাতে ধরলেন তৃণমূল বিধায়ক।

বাংলার জনরব ডেস্ক : বালি পাচারকারীদের কাছ থেকে টাকা তোলার সময় পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার আইসির গাড়ির চালককে হাতেনাতে ধরলেন ওই এলাকার তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পূর্বস্থলীর বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানান, ‘আইসির গাড়ির চালক স্থানীয় একটি দোকানে বসে বালির গাড়ি থেকে টাকা তোলে বলে কয়েকজন আমাকে অভিযোগ করেছিলেন। সেই মতো বৃহস্পতিবার হোটেলটিতে গিয়ে দেখি অভিযোগ মিথ্যা নয়। সেখান থেকেই ধরে নিয়ে আসে আইসির চালককে। পুলিশ তাকে আটক করেছে। সূত্রে খবর পূর্বস্থলী এলাকায় বালির লরি নিয়ে ঢুকতে গেলে আগে গোপালকে ফোনে জানাতে হতো। তারপর…

আরও পড়ুন
জেলা 

ট্যাবের পর আবাস যোজনা! বরাদ্দ টাকা অন্যের অ্যাকাউন্টে ! চাঞ্চল্য পুরুলিয়ায়!

বাংলার জনরব ডেস্ক : ট্যাবের টাকার পর এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা অন্যের অ্যাকাউন্ট এ চলে যাওয়ার  অভিযোগ উঠেছে। অভিযোগ, সংশ্লিষ্ট পোর্টালে উপভোক্তার নামের পাশে দফায় দফায় টাকা তোলার কথা লেখা থাকলেও, আদৌ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ঢোকেনি। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়়িয়েছে পুরুলিয়ার রঘুনাথপুরে। জানা গেছে, রঘুনাথপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবাশিস মুখোপাধ্যায়ের নামে বরাদ্দ আবাস যোজনার টাকা নয়ছয় হয়েছে। অভিযোগ, ২০১৬-১৭ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু বাড়ি পাননি। খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁর নাম তালিকায় নেই। তার পর ছ’-সাত বছর কেটে…

আরও পড়ুন
জেলা 

বুধবার সকালে ভাটপাড়ায় খুন তৃণমূল নেতা!

বাংলার জনরব ডেস্ক : বুধবার সকালে নৈহাটি বিধানসভার উপনির্বাচনের ভোট চলাকালীন সময়ে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় বোমাবাজি হয়, একইসঙ্গে চলে গুলিয়ে।দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হন ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক সাউ। তাঁকে ভাটপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে তাঁর মৃত্যুর খবর মিলেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। থমথমে ভাটপাড়া থানা এলাকা। স্থানীয় সূত্রের খবর, ভাটপাড়া থানা এলাকায় সকালে আচমকাই একের পর এক বোমাবাজি হয়। থানার কাছাকাছি একটি চায়ের দোকানে বসে তখন আড্ডা দিচ্ছিলেন তৃণমূল নেতা অশোক। অভিযোগ, হঠাৎ ওই চায়ের দোকানে ঢুকে পড়ে জনা কয়েক…

আরও পড়ুন
জেলা 

১৯ নভেম্বর শহীদ মিনার সমাবেশে জমিয়েতে ওলামা ফুরফুরার অনুগামীরাও অংশ নিচ্ছেন

বিশেষ প্রতিনিধি : মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা সহ সমস্ত ওয়াকফ সম্পত্তি বাঁচাতে ১৯ নভেম্বর কলকাতার শহীদ মিনার সমাবেশে অংশ নেবেন ফুরফুরা শরীফের প্রধান সংগঠন জমিয়েতে উলামা বাংলার সদস্য ও অনুগামীবৃন্দ। মঙ্গলবার সন্ধ্যায় ফুরফুরা শরীফে জমিয়েতে উলামা বাংলার সভাপতি পীর মাওলানা ইমরানউদ্দিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান এর উপস্থিতিতে সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচি ঘোষণা করেন। পীর ইমরান উদ্দিন সিদ্দিকী বলেন মসজিদ মাদ্রাসার সম্পত্তি বাঁচাতে ফুরফুরার শরীফের অনুগামী সকলকেই আবেদন করছি এই সমাবেশে অংশ নিতে। তিনি এ বিষয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল…

আরও পড়ুন
জেলা 

ট্যাবের টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার ১

বাংলার জনরব ডেস্ক : ট্যাবের টাকা হাতানোর অভিযোগে মালদহ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল বর্ধমান জেলা পুলিশ। মঙ্গলবারই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, পড়ুয়াদের অ্যাকাউন্ট ‘হ্যাক’ করে রাজ্য সরকারের দেওয়া ট্যাব কেনার টাকা হাতিয়েছেন ওই যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি মালদহের বৈষ্ণবনগরের বাসিন্দা। তিনি স্থানীয় একটি সাইবার ক্যাফের মালিক। পড়ুয়াদের অ্যাকাউন্ট ‘হ্যাক’ করে তিনিই ট্যাব কেনার টাকা হাতিয়েছেন বলে অভিযোগ। পুলিশের অনুমান, ধৃত যুবক ছাড়াও এই চক্রে আরও কয়েক জন জড়িত রয়েছেন। তাঁদের খুঁজতে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। দিন কয়েক ধরেই পড়ুয়াদের ট্যাব কেনার জন্য টাকা অন্য…

আরও পড়ুন
জেলা 

ব্যাংক অ্যাকাউন্ট বৈধ নয় বলে পুলিশ আধিকারিকের ফোন তারপর ৯ লাখ টাকা উধাও !

বিশেষ প্রতিনিধি : পুলিশ আধিকারিক এর পরিচয় দিয়ে ব্যাংক থেকে ৯ লাখ টাকা লুট। বর্ধমানের রানীগঞ্জের ঘটনায় চাঞ্চল্য রাজ্যজুড়ে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রানিগঞ্জের আনন্দপল্লির বাসিন্দা বিশ্বজিৎ নায়ক। গত ৪ নভেম্বর আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানায় প্রতারণ অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। অভিযোগ বিশ্বজিৎ জানিয়েছেন, বেশ কিছু দিন আগে একটি অপরিচিত নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। সেখানে এক ব্যক্তি তাঁকে পুলিশ আধিকারিক পরিচয় দেয়। ওই ব্যক্তি জানায়, বিশ্বজিৎবাবুর কাছে যে অ্যাকাউন্ট রয়েছে, সেটি বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয়। তারপরে ওই ব্যক্তি ফোন সাইবার থানার আধিকারিককে ট্রান্সফার করা হচ্ছে বলে জানান। এরপরে…

আরও পড়ুন
জেলা 

অসংখ্য আলেম ও হাফেজ হাজার হাজার ভক্তদের রেখে বিদায় নিলেন মাওলানা জালাল উদ্দিন

হাসিবুর রহমান : দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ বনমালীপুর আবু জাফরিয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা প্রাক্তন শিক্ষক আলহাজ্ব মৌলানা জালাল উদ্দিন সাহেব বৃহস্পতিবার দুপুরে বুকের ব্যথা নিয়ে কলকাতার চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি হন সেখানে রাত এগারোটা নাগাদ ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শোকাহত হয়ে পড়েন এলাকার মানুষ পরিবার সূত্রে জানা যায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর এই ৮১ বছর জীবনেই তিনি শিক্ষার সঙ্গে জড়িত ছিলেন। তার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে অসংখ্য আলেম হাফেজ আজ শোকাহত শুধু আলেম হাফেজ নয় আলহাজ্ব মাওলানা জালাল উদ্দিন সাহেবের শিক্ষায…

আরও পড়ুন
জেলা 

বনমালীপুর মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মৌলানা আলহাজ্ব জালাল উদ্দিনের ইন্তেকাল 

হাসিবুর রহমান : দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ বনমালীপুর আবু জাফরিয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা প্রাক্তন শিক্ষক আলহাজ্ব মৌলানা জালাল উদ্দিন সাহেব বৃহস্পতিবার দুপুরে ই বুকের ব্যথা নিয়ে কলকাতার চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি হন সেখানে রাত এগারোটা নাগাদ ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরিবার সূত্রে জানা যায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর এই ৮১ বছর জীবনেই তিনি শিক্ষার সঙ্গে জড়িত ছিলেন। তার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে অসংখ্য আলেম হাফেজ আজ শোকাহত শুধু আলেম হাফেজ নয় আলহাজ্ব মাওলানা জালাল উদ্দিন সাহেবের শিক্ষায শিক্ষিত হয়ে কেউ ডাক্তার কেউ মাস্টার ইঞ্জিনিয়ার আইনের…

আরও পড়ুন
জেলা 

ওয়াকফ নিয়ে শহীদ মিনার সমাবেশের প্রস্তুতিতে কনভেনশন রায়গঞ্জে

বিশেষ প্রতিনিধি : ওয়াকফ নিয়ে মোদি সরকারের কালা কানুনের বিরুদ্ধে ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার কলকাতার শহীদ মিনারে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের ডাকা সমাবেশ সফল করতে বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলদের নিয়ে একটি কনভেনশন অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান, অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস, সুন্নি জামাতের মাওলানা সাজ্জাদ আলম রিজভী, উত্তর দিনাজপুর জেলা ইমাম কো-অর্ডিনেটর মাওলানা মফিজ উদ্দিন, মাওলানা কাজিম উদ্দিন, দক্ষিণ দিনাজপুর ইমাম কাউন্সিলের মাওলানা আব্দুল মুজিদ, চাচোল ব্লক সম্পাদক মাওলানা শাহজামাল, সংখ্যালঘু যুব ফেডারেশনের মালদা…

আরও পড়ুন