তুষার পাতের আশঙ্কার মাঝেই সিকিমে ভূমিকম্প!
বাংলার জনরব ডেস্ক : সিকিমে সকাল ১১ঃ৫০ এ ভূমিকম্প হয়। জানা গিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল গয়ালশিং জেলায় ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, রাজ্যের বেশ কয়েকটি জায়গায় এই কম্পন অনুভূত হয়েছে। তবে প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। সিকিমের এই ভূমিকম্পের প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। কম্পন অনুভূত হয়েছে গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার-সহ বিস্তীর্ণ এলাকায়। পাশাপাশি কম্পন টের পেয়েছেন নেপাল ও নিম্ন অসমের বাসিন্দারাও। সিকিম আবহাওয়া দফতরের আধিকারিক গোপীনাথ রাহা জানান, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের একাংশ ইতিমধ্যেই সিসমিক জ়োন ৬-এর অন্তর্ভুক্ত হয়েছে।…
আরও পড়ুন