কলকাতা দেশ 

SIR in Bengal verdict in Supreme Court : এস আই আর নিয়ে শীর্ষ আদালতের কাঠগোড়ায় নির্বাচন কমিশন!

বাংলার জনরব ডেস্ক :  পশ্চিমবঙ্গে এস আই আর এর নাম করে অযথা সাধারণ নাগরিকদের হয়রানি করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ১২ই জানুয়ারি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রীর চিঠিকে কতটা গুরুত্ব দেবেন জ্ঞানেশ কুমার তা বলা না গেলেও সুপ্রিমকোর্ট কিন্তু এই অভিযোগ কে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। বাংলার এস আই আর নিয়ে ১২ জানুয়ারি সোমবার ছিল সুপ্রিম কোর্টে শুনানি। এই শুনানিতে বেনজীর আইনি লড়াইয়ের সাক্ষী রইল দেশের শীর্ষ আদালত। নির্বাচন কমিশনের কাজের ধরন এবং স্বচ্ছতা নিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে সোমবার জাতীয় নির্বাচন কমিশনকে কড়াকড়িভাবে নোটিশ ইস্যু…

আরও পড়ুন
কলকাতা 

অযথা মানুষকে হয়রানি করা হচ্ছে, জ্ঞানেশ কুমারকে পঞ্চম চিঠিতে অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : পঞ্চম চিঠিটি লিখে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে। সময়ের বিচারে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দুটো চিঠি দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। ওই চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন,ভোটারদের অনেকে কাগজ জমা দিয়েছেন। তার পরেও তাঁদের নাম কাটা হচ্ছে। এসআইআরের শুনানিতে ভোটাররা নথি জমা দিলেও কোনও রসিদ বা প্রমাণ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তাঁর আরও অভিযোগ, কমিশনের তরফে পরে বলা হচ্ছে, ভোটারের কাগজ পাওয়া যায়নি। অথবা রেকর্ডে নেই। এই অজুহাতে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। ২০০২ সালের ভোটার তালিকা ‘ডিজিটাইজ়ড’ করতে…

আরও পড়ুন
কলকাতা 

কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোই দলের তিন সদস্যকে গ্রেফতার করলো হাওড়া পুলিশ

কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোই দলের তিন সদস্যকে হাওড়া স্টেশনচত্বর থেকে পাকড়াও করল পুলিশ। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, পঞ্জাবের তিন দুষ্কৃতীকে ধরে গোলাবাড়ি থানার পুলিশ। ধৃতদের নাম করণ পাঠক, তরণদীপ সিংহ এবং আকাশদীপ সিংহ। পঞ্জাবের অপরাধচক্রের সঙ্গে জড়িত ওই তিন জনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। ধৃত তিন জনই পঞ্জাবের বাসিন্দা। সেখানকার কবাডি খেলোয়াড় রানাবালা চৌর খুনে নাম জড়ায় এঁদের। সেই থেকে পঞ্জাব পুলিশের এসটিএফ তিনমূর্তিকে খুঁজছিল। গত ১৫ ডিসেম্বর কবাডি খেলোয়াড় খুনের পরে তিন অভিযুক্ত গ্যাংটক হয়ে কলকাতায় গিয়ে গা ঢাকা দিয়েছিলেন বলে জানা গিয়েছে। তবে তড়িঘড়ি এখান থেকে পালানোর…

আরও পড়ুন
কলকাতা 

শামির পর প্রাক্তন ক্রিকেটার ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাকে এসআইআর শুনানির নোটিশ

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এ শুনানির ডাক পেলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা বাংলা দলের বর্তমান কোচ লক্ষ্মীরতন শুক্ল। এর আগে ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামিকে এসআইআরের নোটিস পাঠিয়েছিল কমিশন। গত ৭ জানুয়ারি হাজিরার জন্য নোটিস পাঠানো হয় শুক্লকে। খেলা থাকার কারণে শুনানিতে হাজিরা দিতে পারেননি বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী। লক্ষ্মী জানিয়েছেন, এসআইআরের শুনানির জন্য গত ৭ জানুয়ারি তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু বিজয় হজারে ট্রফিতে দলের কোচিংয়ে ব্যস্ত থাকার কারণে তিনি হাজিরা দিতে যেতে পারেননি। তিনি বাংলা দলের কোচ হিসাবে টুর্নামেন্টে ছিলেন। ওই টুর্নামেন্ট থেকে…

আরও পড়ুন
কলকাতা 

তল্লাশি চলাকালীন সময়ে জোর করে ঢুকে বাধা দান মুখ্যমন্ত্রী ও ডিজির বিরুদ্ধে মামলা ইডির

আইপ্যাক-কাণ্ডে সোমবার রাজ্যের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করেছে ইডি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে জোর করে ভিতরে ঢুকে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। পাল্টা ইডির বিরুদ্ধে আরও এক বার রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল। শীর্ষ আদালতের কাছে জমা দেওয়া লিখিত বক্তব্যে ইডি জানিয়েছে, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চলার সময় জোর করে ভিতরে ঢোকেন মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার (সিপি) মনোজ বর্মা এব‌ং বিপুল সংখ্যক পুলিশ বাহিনী ভিতরে জোর করে প্রবেশ করে। তদন্তকারীদের ভয় দেখানো, আটকে রাখা, গুরুত্বপূর্ণ…

আরও পড়ুন
কলকাতা 

২০০২ এর ভোটার তালিকায় নাম আছে অথচ ম্যাপিং হয়নি! তাদের নিয়ে নয়া নির্দেশ কমিশনের

বুথস্তরের আধিকারিক বা বিএলও-দের নতুন দায়িত্ব দিল নির্বাচন কমিশন। ২০০২ সালের ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর)-এর তালিকায় নাম থাকার পরেও তার সঙ্গে যাঁদের কোনও কারণে ম্যাপিং হয়নি, তাঁদের তথ্য সংগ্রহ করে আপলোড করতে হবে। আপলোড করার পাশাপাশি ‘সার্টিফাই’ও করতে হবে। ২০০২ সালে এসআইআরের তালিকায় যে ভোটারদের নাম রয়েছে, তাঁদের অনেককে শুনানির জন্য ডাকা হয়েছে। প্রযুক্তিগত ত্রুটির কারণে ম্যাপিংয়ে আসছে না। কমিশন জানিয়েছে তাঁদের শুনানিতে যাওয়ার প্রয়োজন নেই। বিএলও বাড়িতে গিয়ে যাচাই করবেন। সেই তথ্য এ বার বিএলও-দের নতুন করে আপলোড করতে হবে। পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর…

আরও পড়ুন
কলকাতা 

ভয়ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধের ১০ বছর পূর্তি উদযাপন করল ওমেন ইন্ডিয়া মুভমেন্ট

বিশেষ প্রতিনিধি : ওমেন ইন্ডিয়া মুভমেন্টের ১০ বছর পূর্তি উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় আনুষ্ঠানিকভাবে WIM-এর পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হলো ১০ জানুয়ারি ২০২৬, শনিবার। এই বিশেষ উদ্যোগের মাধ্যমে সংগঠনের এক দশকের অবিরাম সংগ্রাম, নারী অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক ন্যায়বিচারের লক্ষ্যে অবিচল অঙ্গীকারকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ ও উদ্‌যাপন করা হয়। এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে উত্তর মুর্শিদাবাদের লালগোলা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমেন ইন্ডিয়া মুভমেন্টের রাজ্য সভাপতি আলিয়া পারভিন। তিনি তাঁর বক্তব্যে WIM-এর প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত পথচলার ইতিহাস তুলে ধরেন এবং সমাজের প্রান্তিক ও নিপীড়িত নারীদের অধিকার রক্ষায়…

আরও পড়ুন
কলকাতা 

সিআইও ফিউচারস্কেপ ২০২৬ : AI-এর নেতৃত্বেই উন্নততর তথ্যপ্রযুক্তি শিল্প

স্মৃতি সামন্ত, কলকাতা : তথ্যপ্রযুক্তি শিল্পকে আরো উন্নততর পর্যায়ে পৌঁছে দেয়ার জন্য কলকাতায় শুরু হয়েছে বিশেষ কর্মশালা। পৃথিবীতে প্রযুক্তির দ্রুত প্রসার ঘটছে। সারা ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তাই এই শিল্পকে শক্তিশালী করতে ২০০৮ সালে প্রতিষ্ঠিত সিআইও অ্যাসোসিয়েশন। দেশের তথ্যপ্রযুক্তি শিল্পের তাবড় তথ্য আধিকারিকদের নিয়ে একটি অ-লাভজনক সংস্থা গঠিত হয়। শনিবার কলকাতার নিউটাউনের তাজ সিটি সেন্টারে সিআইও ফিউচারস্কোপ ২০২৬-এর কলকাতা চ্যাপ্টারের ৭ম বার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হবে। ভারতের ১৮০ জনেরও বেশি সিআইও এবং সিনিয়র ডিজিটাল নেতারা এই কলকাতা চ্যাপ্টারে একত্রিত হবেন। শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে সিআইও ফিউচারস্কোপ ২০২৬-এর…

আরও পড়ুন
কলকাতা 

লোকায়ুক্ত হিসাবে শপথ নিলেন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত

মোল্লা জসিমউদ্দিন : গত শুক্রবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্যের লোকায়ুক্ত হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তকে শপথ বাক্য পাঠ করান।কলকাতার লোক ভবনের সরদার প্যাটেল একতা হলে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সচিব, রাজ্য সরকারের ঊর্ধ্বতন আধিকারিক, বিচারপতি ও বিশিষ্ট আমন্ত্রিত অতিথিরা। লোকভবন সূত্রে জানানো হয়েছে, সংবিধান অনুযায়ী লোকায়ুক্ত পদে দায়িত্ব গ্রহণের পর বিচারপতি সামন্ত রাজ্যে আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন। কর্মজীবন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত ১৯৮৭ সাল থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিভিল জজ (সিনিয়র ডিভিশন), জেলা ও দায়রা বিচারক…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় ৪ ডিগ্রী বেড়ে গেল, এখনই শীত থেকে মুক্তি পাচ্ছে না শহরবাসী

বাংলার জনরব ডেস্ক : কলকাতা শহরের তাপমাত্রা এক ধাক্কায় ৪ ডিগ্রী বেড়ে গেল। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পারদ চড়েছে। তাপমাত্রা পৌঁছে গিয়েছে স্বাভাবিকের চেয়েও উপরে। যদিও আলিপুর আবহাওয়া দফতর বলছে, এখনই শীতের হাত থেকে নিস্তার নেই। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ১.২ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠেনি (স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি কম)। গত মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে নেমে গিয়েছিল। তার পর থেকে ধারাবাহিক ভাবে তাপমাত্রা থেকেছে স্বাভাবিকের চেয়ে নীচে। শনিবার কলকাতার পারদ নেমেছিল…

আরও পড়ুন