কলকাতা 

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বাঘাযতীনের রামগড় বাজার, কয়েক লক্ষ টাকার ক্ষতি

ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই বাঘাযতীনের রামগড় বাজার। ওই বাজারে থাকা কমপক্ষে ৪০টি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে।  অগ্নিকাণ্ডের কারণ পুরোপুরি স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে অনুমান, কোনও একটি দশকর্মার দোকানে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতারাতি দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাতে হতাশ ব্যবসায়ীরা। ঘড়ির কাঁটায় বৃহস্পতিবার রাত দেড়টা হবে। দাউদাউ করে বাঘাযতীনের রামগড় বাজারে আগুন জ্বলতে (South Kolkata Fire) শুরু করে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা স্থানীয়দের নজরে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। একের পর এক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে…

আরও পড়ুন
কলকাতা 

গীতা পাঠের পাল্টা ‘সহস্র কণ্ঠে সংবিধান পাঠ’ কর্মসূচির ডাক প্রদেশ কংগ্রেসের

বাংলার জনরব ডেস্ক : পাঁচ লক্ষ কণ্ঠে ব্রিগেডে গীতাপাঠ অনুষ্ঠান হয়েছে কয়েকদিন আগে। তার পাল্টা  কংগ্রেসের কর্মসূচি ‘সহস্র কণ্ঠে সংবিধান পাঠ’। এরই মাঝে নয়া কর্মসূচি ঘোষণা প্রদেশ কংগ্রেসের। ‘সহস্র কণ্ঠে সংবিধান পাঠে’র (Recitation of Constitution) ঘোষণা করল প্রদেশ কংগ্রেস। আগামী ২০ ডিসেম্বর দুপুর ১টায় রানি রাসমণি রোডে হবে এই কর্মসূচি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে যার ঘোষণা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর বক্তব্য, “বহুত্ববাদের পক্ষে বন্দে মাতরম গেয়ে শুরু করে ‘সহস্র কণ্ঠে সংবিধান পাঠ’ হবে। দেশজুড়ে ভাষা, খাদ্য, পোশাক ও ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। ড. বি আর…

আরও পড়ুন
কলকাতা 

প্যাটিস বিক্রেতাকে মারধর: সকালে গ্রেফতার বিকেলে জামিন

গীতাপাঠের দিন প্যাটিস বিক্রেতাদের মারধরের অভিযোগে ধৃত তিন জনকে বৃহস্পতিবার জামিন দিল কলকাতার ব্যাঙ্কশাল আদালত। এক হাজার টাকার বন্ডের বিনিময়ে সৌমিক গোলদার, স্বর্ণেন্দু চক্রবর্তী এবং তরুণ ভট্টাচার্যকে জামিন দেওয়া হয়েছে। অভিযুক্তদের জামিন চেয়ে তাঁদের আইনজীবীর সওয়াল, গীতাপাঠের অনুষ্ঠানে ‘ভেজ প্যাটিস’ ভেঙে তাতে ‘চিকেন’ পেয়েছিলেন ক্রেতারা। সরকারি আইনজীবীর সওয়াল, বিক্রেতাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। এ দিকে নিগৃহীত বিক্রেতা শেখ রিয়াজুলের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের লিখিত অভিযোগ করা হয়েছে ময়দান থানায়। ময়দানে গীতাপাঠের অনুষ্ঠানে আমিষ প‍্যাটিসকে নিরামিষ বলে চালানোর অভিযোগ তাঁর বিরুদ্ধে। অভিযুক্ত পক্ষের আইনজীবীদের বক্তব‍্য, গত রবিবার ময়দানে গীতাপাঠের অনুষ্ঠান…

আরও পড়ুন
কলকাতা 

‘কীর্তন: দ্য হেরিটেজ অব বেঙ্গল’-এর বিশেষ প্রদর্শনী ও লাইভ কনসার্ট কলকাতায়

বিশেষ প্রতিনিধি : বাংলা কীর্তনের ঐতিহ্যকে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র ‘কীর্তন: দ্য হেরিটেজ অব বেঙ্গল’–এর বিশেষ স্ক্রিনিং ও লাইভ কনসার্ট অনুষ্ঠিত হল কলকাতার বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার অডিটোরিয়ামে। দেবলীনা ঘোষ পরিচালিত এই তথ্যচিত্রটি সম্প্রতি প্যারিসের Festival Terres du Bengale-এ সফলভাবে প্রিমিয়ারের পর আন্তর্জাতিক দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পরিচালক ও গায়িকা দেবোলিনা ঘোষের কীর্তন পরিবেশনা সেখানে বিশেষভাবে সাড়া ফেলে। সেই উচ্ছ্বাস নিয়েই বুধবার সন্ধ্যায় কলকাতায় ছবিটির প্রথম প্রাইভেট প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর পর দেবোলিনা ঘোষের লাইভ কীর্তন কনসার্ট ও একটি ওপেন ডিসকাশন, যেখানে উপস্থিত দর্শকদের সঙ্গে ছবির নির্মাণপ্রক্রিয়া, গবেষণা…

আরও পড়ুন
কলকাতা 

বিশ্ব মানবাধিকার দিবসে মানবিক হবার ডাক দিলেন 

বিশেষ প্রতিনিধি : গত কাল ১০ ডিসেম্বর কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। এই শহীদ বিপ্লবী প্রফুল্ল চাকী র জন্মদিবস পালন করা হয় । শহীদ বিপ্লবী প্রফুল্ল চাকী র জন্য দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ওনার প্রপৌত্র সুব্রত চাকী, ত্রিপুরা র বিশিষ্ট প্রাবন্ধিক দেবব্রত দেব রায়, ডঃ সমরেন্দ্র নাথ ঘোষ , ডঃ সমীর শীল , ডঃ সোহিনী চক্রবর্তী, অজয় ভট্টাচার্য, মানব মুখার্জি, নন্দিনী মন্ডল , সুনীল বনিক ,সত্যকাম বাগচী, সৈকত খাঁড়া, টুম্পা রায়চৌধুরী, সুমিতা পয়ড়্যা, সুস্মিতা চট্টোপাধ্যায়, তমা কর্মকার, ডাঃ সাবিনা ইয়াসমিন প্রমুখ।…

আরও পড়ুন
কলকাতা 

শুভেন্দু অধিকারীর বিধানসভা ক্ষেত্র নন্দীগ্রামে বাড়তি নজর কমিশনের, এসআইআর দেখতে পর্যবেক্ষক

রাজ্যজুড়ে চলছে এসআইআর। সর্বত্র ঠিক মতো কাজ হচ্ছে কি না, সেদিকে কড়া নজর রয়েছে কমিশনের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে বাড়তি নজর নির্বাচন কমিশনের। নন্দীগ্রাম ও তার পার্শ্ববর্তী রামনগরের জন্য পাঠানো হয়েছে ২ বিশেষ অবর্জারভারকে। আজই নন্দীগ্রাম বিধানসভার ইআরও-এর সঙ্গে বৈঠক করেন তিনি। এপ্রসঙ্গে শুভেন্দু বলেন, “একজায়গার বাসিন্দা হয়ে অন্য জায়গার ভোটার তালিকায় নাম তুললে কমিশন তো লোক তো পাঠাবেই।” ছাব্বিশে বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকা ত্রুটিভুক্ত করতে রাজ্যজুড়ে চলছে এসআইআর। কাজে যাতে কোনও ত্রুটি না থাকে তা নিশ্চিত করতে বারবার বৈঠক করছে কমিশন। বাংলা-সহ যে রাজ্য ও কেন্দ্রশাসিত…

আরও পড়ুন
কলকাতা 

উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে বড়সড় রদবদল!

উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে বড়সড় রদবদল। চতুর্থ ও তৃতীয় সেমিস্টার (সাপ্লিমেন্টারি) পরীক্ষার সময়ে ছাড় দেবেন কর্তৃপক্ষ। জানানো হয়েছে, পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের আগেই শিক্ষা সংসদের তরফ থেকে দেওয়া হবে ওএমআরশিট ও প্রশ্নপত্র। তবে, এই সিদ্ধান্ত এখনও নির্ভর করছে চূড়ান্ত অনুমতির উপর। সে জন্য প্রস্তাব পাঠানো হয়েছে বিকাশ ভবনে। সম্প্রতি শেষ হয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার। সেখানে বেশ কিছু বিষয় পরীক্ষা দিতে গিয়ে সময়ের অভাবে হচ্ছে বলে অভিযোগ করেছিল পড়ুয়ারা। মূলত হিসাবশাস্ত্র, রসায়ন ও অঙ্ক পরীক্ষাতেই সমস্যার মুখোমুখি হয়েছিল তারা। দাবি উঠেছিল, কিছু বিষয়ে অতিরিক্ত সময় দেওয়ার। তারই প্রেক্ষিতে ১০ মিনিট অতিরিক্ত…

আরও পড়ুন
কলকাতা 

১০০ দিনের কাজে পশ্চিমবাংলাকে বঞ্চিত করেছে কেন্দ্র, অভিষেকের অভিযোগকেই কার্যত স্বীকার করে নিল মোদি সরকার

বাংলার জনরব ডেস্ক : ১০০ দিনের কাজে বিগত এক বছরে বাংলাকে কোনরকম টাকা দেয়নি কেন্দ্র একথা কার্যত লোকসভায় স্বীকার করে নিলেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দফতরের মন্ত্রী। ১০০ দিনের কাজে কেন্দ্র বাংলাকে টাকা দিচ্ছে না এই অভিযোগ দীর্ঘদিন ধরে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় করে আসছেন। আর তার এই অভিযোগের উপরেই সীলমোহর দিল কেন্দ্র। তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক যে তথ্য দিয়েছে, তাতে দেখা যাচ্ছে, চলতি অর্থবর্ষে অন্য সব রাজ্যের জন্য ১০০ দিনের কাজে কমবেশি অর্থ বরাদ্দ করা হলেও বাংলার বরাদ্দ শূন্য! সংসদে অভিষেক জানতে…

আরও পড়ুন
কলকাতা 

শ্রীচৈতন্য সময়কালীন প্রাচীন পুস্তক নিয়ে গৌড়ীয় মিশনে চালু ডিজিটাল লাইব্রেরি 

বিশেষ প্রতিনিধি : গৌড়ীয় বৈষ্ণব গ্রন্থ,পত্রিকা, পত্রাবলী ও বৈষ্ণব পাণ্ডুলিপির আকর স্থান বাগবাজার গৌড়ীয় মিশন গ্রন্থাগার। গ্রন্থাগারের সমস্ত গ্রন্থ বৈষ্ণব অনুরাগী পাঠক,ভক্ত,ছাত্র,শিক্ষক,গবেষক সহ সারা বিশ্বে জ্ঞান পিপাসু মানুষের কাছে সহজলভ্য করতে বাগবাজার গৌড়ীয় মিশনে একটি ডিজিটাল লাইব্রেরির শুভ উদ্বোধন হল। এই কাজে সহযোগিতা করেছে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার। ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করেন গৌড়ীয় মঠের আচার্য্য ভক্তি সুন্দর সন্নাসী মহারাজ। গৌড়ীয় মিশন বুকস ডট কম নামে (gaudiyamissionbooks.com ) নামে একটি ওয়েবসাইটের মাধ্যমে এই ডিজিটাল গ্রন্থাগারের নাগাল পাবেন পাঠকরা । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ট্রাস্টি এবং ডিন ড. সুমন্ত রুদ্র,…

আরও পড়ুন
কলকাতা 

চূড়ান্ত এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে দিল্লি থেকে আসছেন পাঁচ আইএএস আধিকারিক

রাজ্যজুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। সংশোধনের মূল কারণ ভোটার তালিকায় ‘ভুত’ খুঁজে বের করা। এবার সেই কাজে বিশেষ পর্যবেক্ষক হিসেবে রাজ্যে আসছেন পাঁচ আধিকারিক। কমিশনের নির্দেশে এসআইআরের কাজের শেষ দিন পর্যন্ত রাজ্যে থাকবেন তাঁরা। তাহলে কি এসআইআর প্রক্রিয়ার পরেও তালিকায় থেকে যাচ্ছে ‘ভুত’, প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ায় কেন্দ্রের মুঠো আরও শক্ত করতে চলেছে কমিশন। সেই উদ্দেশে রাজ্যে আসছেন পাঁচ বিশেষ পর্যবেক্ষক। পাঁচ আধিকারিকই যুগ্ম সচিব পর্যায়ের আইএএস আধিকারিক। তাঁরা এখানে এসে বিভিন্ন ডিভিশনের দায়িত্ব নেবেন। কয়েকটি জেলা নিয়ে তৈরি হবে একটি করে ডিভিশন।…

আরও পড়ুন