কলকাতা 

বিজেপি আর আরএসএসকে এক ভেবে গুলিয়ে ফেললে ভুল হবে : মোহন ভাগবত

আরএসএসের শতবর্ষ অনুষ্ঠানে বঙ্গে এসে বৃহত্তর হিন্দু ঐক্যের ডাক দিলেন সরসংঘচালক মোহন ভাগবত। তিনি বলছেন, বিজেপি আর আরএসএসকে গুলিয়ে ফেললে ভুল হবে। সংঘের কোনও শত্রু নেই। হিন্দু সমাজের ঐক্য এবং সংহতিই একমাত্র লক্ষ্য সংঘের। রবিবার সায়েন্স সিটিতে আরএসএসের শতবর্ষ ‘শতায়ু সংঘ’ শীর্ষক অনুষ্ঠানে মোহন ভাগবত বললেন, “সংঘ নিয়ে ভুল ব্যাখ্যা হয়। অনেকেই নাম জানেন কিন্তু সংঘের কাজ জানেন না। আরএসএস শুধু হিন্দু সমাজের উন্নতির কথা ভাবে। কোনওরকম বিরোধের মনোভাব নিয়ে চলে না। সংঘ বাড়লে অনেকের স্বার্থে আঘাত লাগে কিন্তু সংঘের কোনও শত্রু নেই।” সংঘের সঙ্গে রাজনীতিকে অহেতুক গুলিয়ে ফেলা হয়…

আরও পড়ুন
কলকাতা 

ফের বাড়ছে দূরপাল্লার ট্রেনের ভাড়া! কত বাড়ছে, কবে থেকে?

ফের দূরপাল্লার যাত্রিবাহী ট্রেনের ভাড়া বাড়তে চলেছে! দূরপাল্লার যাত্রায় ভাড়ার নয়া কাঠামো প্রকাশ করে রেল জানিয়েছে, বড়দিনের পর অর্থাৎ ২৬ ডিসেম্বর থেকে নতুন ভাড়া কার্যকর হবে। তবে লোকাল ট্রেনের ভাড়া বৃদ্ধি হচ্ছে না বলেই জানিয়েছে রেল। নিত্যযাত্রীদের সিজ়ন টিকিটের (মান্থলি) ভাড়াও থাকছে অপরিবর্তিত। রেল সূত্রে খবর, দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস— এই দুই ধরনের ট্রেনের টিকিটের ভাড়া বাড়ছে। এসি, নন-এসি— দুই শ্রেণির সংরক্ষিত টিকিটের ভাড়া বাড়ছে। যদিও তা নির্ধারিত হবে কিলোমিটারের ভিত্তিতে। অসংরক্ষিত টিকিটের (জেনারেল) ভাড়া বৃদ্ধির ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট নিয়ম থাকছে সে ক্ষেত্রে। নয়া কাঠামো অনুযায়ী, দূরপাল্লা…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতা হাইকোর্টের নির্দেশে সায়েন্স সিটি অডিটোরিয়ামে আরএসএস শতবর্ষ কর্মসূচি আগামীকাল হচ্ছে!

কলকাতায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর কর্মসূচি ঘিরে অবশেষে জট কাটল। কলকাতা হাই কোর্ট থেকে শেষ মুহূর্তে কর্মসূচির অনুমতি পেল আরএসএস। রবিবার সায়েন্স সিটিতে আরএসএস-এর কর্মসূচিতে অনুমতি দিয়েছে বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ। আরএসএস-এর প্রতিষ্ঠার ১০০ বছর উপলক্ষে রবিবার সায়েন্স সিটিতে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় ওই কর্মসূচি শুরু হবে। সেখানে প্রধান বক্তা হিসাবে থাকার কথা সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের। কিন্তু ওই কর্মসূচিতে পুলিশি অনুমতি না-পাওয়ায় জটিলতা সৃষ্টি হয়েছিল। পুলিশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয় আরএসএস। শনিবার ছুটির দিন সন্ধ্যায় জরুরি ভিত্তিতে বিষয়টি শুনানির জন্য আবেদন জানানো হয় হাই…

আরও পড়ুন
কলকাতা 

জানুয়ারি মাসের মধ্যেই চিংড়িঘাটা মেট্রোর কাজ শেষ করতে হবে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

ফেব্রুয়ারি মাসের আগে চিংড়িঘাটায় মেট্রোর কাজের জন্য রাস্তা বন্ধ করা যাবে না, জানিয়েছিল রাজ্য সরকার। শুক্রবার রাজ্যের সেই যুক্তি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বলা হল, জানুয়ারি মাসের মধ্যেই কাজ সম্পন্ন করতে হবে। জানুয়ারিতে কবে মেট্রোর কাজ শুরু করার অনুমতি দেবে রাজ্য, তা স্থির করে জানাতে বলা হয়েছে আদালতকে। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইনের সম্প্রসারণের কাজ আটকে আছে চিংড়িঘাটায়। মাত্র ৩৬৬ মিটার অংশে কাজ অসম্পূর্ণ। তা শেষ করার জন্য রাস্তা বন্ধ রেখে কাজ করতে হবে। কিন্তু তার অনুমতি পাওয়া যাচ্ছে না। এর আগে একাধিক বার চিংড়িঘাটা…

আরও পড়ুন
কলকাতা 

চাকরি বাতিল নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে চাকরি প্রার্থীরা, আগামী সপ্তাহের শুনানি সম্ভবনা

উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদ মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চাকরিপ্রার্থীরা। চলতি মাসের শুরুতেই ২০২২ সালে তৈরি করা অতিরিক্ত ১৬০০ শূন্যপদ বাতিলের নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ। এমনকী ওই পদে কোনও নিয়োগ করা যাবে না বলেও নির্দেশে জানান বিচারপতি বসু। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের একাধিক চাকরিপ্রার্থীর। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলা দায়ের হয়েছে। আদালত সূত্রে খবর, আগামী সপ্তাহেই এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষায় নিয়োগ করতে চেয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য। ১৬০০ শূন্যপদ তৈরির…

আরও পড়ুন
কলকাতা 

বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করতে বাংলায় আসছেন অমিত শাহ

বাংলার জনরব ডেস্ক : এস আই আর এর পর লক্ষ লক্ষ মতুয়া সমাজের ভোট বাতিল হয়েছে এই প্রেক্ষাপটে আগামীকাল শনিবার রানাঘাটে সভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গেছে তিনি কয়েকটি সরকারি প্রকল্প এবং জনসভায় অংশ নেবেন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার শেষ হওয়ার পরেই ২৯ ৩০ এ ডিসেম্বর পশ্চিমবঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আসছেন মূলত এই রাজ্যে বিজেপির সাংগঠনিক অবস্থা দেখতে। বুথ লেভেল পরিস্থিতি বিজেপির কি আছে সেটাও তিনি পর্যালোচনা করবেন। আর মাত্র কয়েক মাস পরে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অবস্থায় বাংলায় বিজেপির…

আরও পড়ুন
কলকাতা 

সংখ্যালঘু অধিকার সুরক্ষা দিবসে ওবিসি ও ওয়াকফ নিয়ে সরব কামরুজ্জামান 

বিশেষ প্রতিনিধি : সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর কোলকাতায় এক অনুষ্ঠানে সংখ্যালঘু দিবস উপলক্ষে এক আলোচনা সভায় রাজ্যের সংখ্যালঘু ছাত্র যুবদের ওবিসি সমস্যা নিয়ে সরব হন মহঃ কামরুজ্জামান। তিনি বলেন যেভাবে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার অধিকার খাদ্য অভ্যাসের অধিকার পোশাক পরিধানের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়। সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার যেভাবে প্রকাশ্য সভায় মুসলিম মহিলা ডাক্তারের হিজাব খোলার চেষ্টা করেছে তা অত্যান্ত নিন্দনীয়, অবিলম্বে বিহারের মুখ্যমন্ত্রী এই বিষয়ে সারা দেশের মানুষের কাছে ক্ষমা চাক। মোঃ কামরুজ্জামান আরো বলেন রাজ্যের ও ওবিসি তালিকা রদবদল করে…

আরও পড়ুন
কলকাতা খেলা 

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর মন্তব্য, লালবাজারে অভিযোগ দায়ের

বাংলার জনরব ডেস্ক : সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যাচার অবমাননা কর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় করার জন্য আর্জেন্টিনার ফুটবল দলের এক ফ্যান ক্লাবের কর্তার বিরুদ্ধে লালবাজারে অভিযোগ দায়ের করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। বৃহস্পতিবার ইমেল করে লালবাজারে ওই অভিযোগটি জানিয়েছেন তিনি। অভিযোগপত্রে জনৈক উত্তম সাহার কথা উল্লেখ করেছেন সৌরভ। অভিযোগ, ওই ব্যক্তি প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে মিথ্যা মন্তব্য করছেন। জনৈক ওই উত্তম কলকাতার ‘আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব’-এর সভাপতি। অভিযোগপত্রে সৌরভ লিখেছেন, ওই ব্যক্তি জেনেশুনে তাঁর বিরুদ্ধে মিথ্যা, বিদ্বেষপূর্ণ, আপত্তিকর এবং মানহানিকর মন্তব্য করেছেন। প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগ তুলেছেন, যার কোনও বাস্তব…

আরও পড়ুন
কলকাতা 

বাংলায় ব্যবসায়ীদের পাশে রাজ্য সরকার আশ্বাস মুখ্যমন্ত্রীর

শিল্পবান্ধব বাংলায় ব্যবসায়ীদের পাশে রাজ্য সরকার। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বাণিজ্য সম্মেলনে দাঁড়িয়ে রাজ্যের শিল্প-সাফল্যের খতিয়ান তুলে ধরে সে প্রমাণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর অভিযোগ, ব্যবসায়ীদের বাধা দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার। সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিকে হাতিয়ার করে ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে বলেই অভিযোগ মমতার।

আরও পড়ুন
কলকাতা 

এসএসসি: ৩১ অগস্ট পর্যন্ত বেতন পাবেন ‘যোগ্য’ শিক্ষকেরা নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলার জনরব ডেস্ক : স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট। ৩১ ডিসেম্বরের পরিবর্তে আগামী ৩১ অগস্ট পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই নির্দেশের ফলে, আগামী ৩১ অগস্ট পর্যন্ত বেতন পাবেন ‘যোগ্য’ শিক্ষকেরা। এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। ওই সময় পর্যন্ত ‘যোগ্য’ শিক্ষকেরা স্কুলে শিক্ষকতা করতে পারবেন। বেতনও পাবেন। তবে রাজ্য, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফে ওই সময়সীমাকে বৃদ্ধি করার জন্য় আবেদন জানানো হয় সুপ্রিম কোর্টে। সেই আবেদনের প্রেক্ষিতেই এ বার পদক্ষেপ করল…

আরও পড়ুন