কলকাতা 

বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করতে বাংলায় আসছেন অমিত শাহ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : এস আই আর এর পর লক্ষ লক্ষ মতুয়া সমাজের ভোট বাতিল হয়েছে এই প্রেক্ষাপটে আগামীকাল শনিবার রানাঘাটে সভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গেছে তিনি কয়েকটি সরকারি প্রকল্প এবং জনসভায় অংশ নেবেন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার শেষ হওয়ার পরেই ২৯ ৩০ এ ডিসেম্বর পশ্চিমবঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আসছেন মূলত এই রাজ্যে বিজেপির সাংগঠনিক অবস্থা দেখতে। বুথ লেভেল পরিস্থিতি বিজেপির কি আছে সেটাও তিনি পর্যালোচনা করবেন। আর মাত্র কয়েক মাস পরে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অবস্থায় বাংলায় বিজেপির অবস্থা এবং তার সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা করতেই অমিত শাহ পশ্চিমবঙ্গে আসছেন বলে মনে করা হচ্ছে। তবে সব কিছু ঠিকঠাক থাকলে ২৯ ও ৩০ শে ডিসেম্বর তিনি কলকাতা সফরে আসবেন।

এসআইআর আবহে উত্তপ্ত রাজ্য রাজনীতি। জনসভা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে দলের রণনীতি, বুথ লেভেলে সাংগঠনিক শক্তি, কোন কোন ইস্যুকে কেন্দ্র করে বিজেপি লড়াইয়ে নামবে, মূলত তা নিয়েই বৈঠক করবেন বিজেপির এই শীর্ষ নেতা। কবে আসবেন অমিত শাহ? সূত্র মারফত খবর, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষে ২৯-৩০ তারিখ বাংলায় আসবেন তিনি।

Advertisement

বাংলায় অনুপ্রবেশ নিয়ে সরব বিজেপির বঙ্গীয় নেতারা। এসআইআরে ১ কোটির নাম বাদ যাবে বলে সরব হয়েছেন শুভেন্দুরা। কিন্তু এসআইআরে অনেক মতুয়াদের নাম বাদ যাবে বলে শঙ্কা করছেন তাঁরা। স্বাভাবিকভাবেই এসআইআর নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে। তাছাড়াও সাংগঠনিক শক্তি কতটা, বুথ লেভেলের শক্তি বৃদ্ধি হয়েছে কতটা? নির্বাচনে কোন পথে দল এগোবে তা নিয়েই বৈঠকে বসবেন শাহ।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ