কলকাতা 

এসআইআরের কাজের চাপেই আমার স্বামীর মৃত্যু হয়েছে পুলিশে অভিযোগ মৃত বিএলওর স্ত্রীর!

পূর্ব যাদবপুরের অন্তর্গত মুকুন্দপুর এলাকার মৃত বিএলও অশোক দাসের স্ত্রী সুদীপ্তা এ বার পুলিশের দ্বারস্থ হলেন। তাঁর অভিযোগ, কাজের চাপেই অশোক আত্মঘাতী হয়েছেন। শুক্রবার পূর্ব যাদবপুর থানায় জমা দেওয়া অভিযোগপত্রে তিনি লিখেছেন, ‘‘এই এসআইআর কাজের জন্য আমার স্বামীর মৃত্যু হয়। তাই আপনার কাছে অনুরোধ বিষয়টি তদন্ত করে বাধিত করিবেন।’’ মুকুন্দপুরের অহল্যানগরে বৃহস্পতিবার সকালে পেশায় স্কুলশিক্ষক অশোকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, সকালে স্নানঘরে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান বাড়ির লোকেরা। সঙ্গে সঙ্গে উদ্ধার করে ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে ‘মৃত’…

আরও পড়ুন
কলকাতা 

মমতার বিরুদ্ধে ১০০ কোটির মানহানি মামলা করলেন শুভেন্দু অধিকারী!

কয়লা কেলেঙ্কারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধী দলনেতার যোগ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার নিজের এক্স হ্যান্ডল পোস্টে এ বিষয়ে বিস্তারিত জানান তিনি। মুখ্যমন্ত্রীর মন্তব্য ‘ভিত্তিহীন’ এবং ‘অবমাননাকর’ – এই অভিযোগে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। এর আগে এই মন্তব্যের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠিয়েছিলেন শুভেন্দু। কিন্তু তার জবাব পাওয়া যায়নি বলে এবার সরাসরি মানহানির মামলা দায়ের করা হল। গত সপ্তাহে তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশির প্রতিবাদে…

আরও পড়ুন
কলকাতা 

হুমায়ুন কবিরকে ব্রিগেডে সভা করার অনুমতি দিল না সেনা

ব্রিগেডে হুমায়ুন কবীরের দল জনতা উন্নয়ন পার্টিকে সভা করার অনুমতিই দিল না ভারতীয় সেনা। শুক্রবার অনুমতি চাইতে সেনার দফতরে গিয়েছিলেন হুমায়ুনেরা। হুমায়ুনকে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনা তারা ব্রিগ্রেডে সভা করার অনুমতি দেয়নি। এরপরেই মুর্শিদাবাদের ভূমিপুত্র কার্যত ঘোষণা করে দিয়েছেন এবার তিনি দশ লক্ষ মানুষ নিয়ে মুর্শিদাবাদে সভা করবেন। গত মাসে নিজের নতুন দলের নাম ঘোষণা করেছিলেন হুমায়ুন। ব্রিগে়ডে সভা করার কথাও জানান। কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভারতীয় সেনাবাহিনীর অধীনে রয়েছে। সেখানে সভার জন্য সেনার অনুমতি প্রয়োজন হয়। হুমায়ুনদের দাবি, সেনার তরফে তাঁদের শুক্রবার দেখা করতে বলা হয়েছিল। কিন্তু সেনা জানিয়ে…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতার তাপমাত্রা ফের কমলো! কোন জেলায় কত তাপমাত্রা?

বাংলার জনরব ডেস্ক : কলকাতায় তাপমাত্রা ফের বেশ খানিকটা কমল। চলতি মরসুমে শীতে উত্তরবঙ্গকে বলে বলে গোল দিচ্ছে দক্ষিণবঙ্গ। শুক্রবারও তার ব্যতিক্রম হয়নি। পাহাড়ি কালিম্পংকে হারিয়ে দিয়েছে বীরভূম, নদিয়ার মতো সমতলের জেলা। দক্ষিণের অনেক জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে এসেছে। দার্জিলিঙের পর রাজ্যে শুক্রবারের শীতলতম শহরও দক্ষিণবঙ্গ থেকেই। গত দু’দিন কলকাতায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল। কিন্তু শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ওঠেনি, স্বাভাবিকের চেয়ে যা ১.৩ ডিগ্রি কম।…

আরও পড়ুন
কলকাতা 

বিএলও- র অস্বাভাবিক মৃত্যু মুকুন্দপুরে

কলকাতার পূর্ব যাদবপুর থানার অন্তর্গত মুকুন্দপুর এলাকার অহল্যা নগরে বৃহস্পতিবার সকালে এক বিএলও-র অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম অশোক দাস। পরিবার সূত্রে জানা গিয়েছে, সকালে স্নানঘরে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান বাড়ির লোকেরা। সঙ্গে সঙ্গে উদ্ধার করে ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। তিনি বাড়িটি পরিদর্শন করেন এবং ঘটনার সময়ক্রম ও পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে এটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং সমস্ত দিক…

আরও পড়ুন
কলকাতা 

বড়বাজারের একটি রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন

ফের খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বড়বাজারের একটি রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন। বনফিল্ড রোডের কাছের গুদামটিতে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটে নাগাদ গুদামটি থেকে কালো ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। গুদামটিতে প্রচুর পরিমাণে রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে দু’টি ইঞ্জিন গেলেও, পরে সংখ্যা বাড়ে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা। এখন আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। রাসায়নিক পদার্থ থাকায় জলের বদলে ফোম ব্যবহার করে…

আরও পড়ুন
কলকাতা 

আইপ্যাক কাণ্ডে ইডির মামলার আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি! কার বেঞ্চে?

আইপ্যাক নিয়ে ইডি সুপ্রিম কোর্টে যে মামলাটি করেছে, বৃহস্পতিবারই তার শুনানি হবে।  কলকাতা হাই কোর্ট বুধবার এই মামলা শুনেছে। মামলাটির শুনানি আপাতত মুলতুবি রাখা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, আইপ্যাক-কাণ্ডে ইডির মামলার শুনানি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ। মামলাটি শুনবে শীর্ষ আদালতের বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চ। ইডি যে আইপ্যাক নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে, তা ভেবে আগেই এ নিয়ে রাজ্য সরকার ক্যাভিয়েট দাখিল করে রেখেছিল। গত ৮ জানুয়ারি বেআইনি কয়লা পাচার মামলার তদন্তে কলকাতার দু’টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সল্টলেক সেক্টর ফাইভে রাজ্য সরকার…

আরও পড়ুন
কলকাতা 

এসআইআর শুনানিতে হাজিরা দিয়ে কী বললেন দেব?

বাংলার জনরব ডেস্ক : এসআইআর শুনানিতে হাজিরা দিলেন তারকা সাংসদ দেব (DEV)। বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে পৌঁছন তিনি। নথি পেশের পর বেরিয়ে কমিশনকে মানবিক হওয়ার আর্জি জানালেন দেব। বললেন, “আমাদের লাইনে দাঁড়াতে কোনও সমস্যা নেই। কিন্তু যারা বৃদ্ধ, অসুস্থ তাঁদের লাইনে দাঁড়ানো সমস্যার। কমিশনকে বলব, তাঁদের যদি বাড়ি গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করা যায়।” রাজ্যে এসআইআর-এর শুনানি পর্ব চলছে। নথিতে সামান্য গরমিলেও তলব করা হচ্ছে ভোটারদের। দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে বৃদ্ধ, অসুস্থদেরও। শুনানিতে ডাক পেয়েছেন জয় গোস্বামী, মহম্মদ শামি, লক্ষ্মীরতন শুক্লা-সহ বহু বিখ্যাতরা। সেই তালিকায় নাম…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতা পুলিশের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথন ২০২৬

লালবাজারে আয়োজিত কলকাতা পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথন ২০২৬-এর রুট ম্যাপ এবং ইভেন্ট টি-শার্টের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়েছে। এই অনুষ্ঠানে কলকাতার পুলিশ কমিশনার শ্রী মনোজ কুমার ভার্মা, আইপিএস, অভিনেতা ও মাননীয় সংসদ সদস্য শ্রী দীপক অধিকারী (দেব), কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান অয়েলের সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানটি সড়ক নিরাপত্তার প্রতি সম্মিলিত প্রতিশ্রুতি এবং সেফ ড্রাইভ, সেভ লাইফের স্থায়ী বার্তা প্রতিফলিত করে, কারণ শহরটি এই ঐতিহাসিক ম্যারাথনের আরেকটি প্রভাবশালী সংস্করণের জন্য প্রস্তুত হচ্ছে।

আরও পড়ুন
কলকাতা 

গঙ্গাসাগর মেলা উপলক্ষে বিশেষ ট্রেনের ব্যবস্থা করল পূর্ব রেল

১৩ জানুয়ারি ২০২৬ তারিখে গঙ্গাসাগর মেলার বিপুল ভিড় সামাল দিতে পরিষেবা বৃদ্ধি করল শিয়ালদহ ডিভিশন; নির্ধারিত ২৩টি ট্রেনের পাশাপাশি চাহিদার ভিত্তিতে আরও ৪টি বিশেষ ট্রেন সংযোজন স্মৃতি সামন্ত, কলকাতা গঙ্গাসাগর মেলায় অংশগ্রহণের উদ্দেশ্যে আগত লক্ষাধিক পূণ্যার্থীর যাত্রা যেন সময়মতো, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হয়, সেই লক্ষ্যে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন কাকদ্বীপ ও নামখানা অভিমুখে অতিরিক্ত ট্রেন পরিষেবা চালু করেছে। যাত্রী চাপের অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করে আজই ডিভিশনের পক্ষ থেকে আরও ৪টি বিশেষ ট্রেন চালু করা হয়েছে। এর ফলে গঙ্গাসাগর অভিমুখে মোট ট্রেন পরিষেবার সংখ্যা ২৩ থেকে বেড়ে ২৭ হয়েছে। প্রতিটি ট্রেনে…

আরও পড়ুন