আন্তর্জাতিক 

প্রতিশ্রুতি ভেঙে ইরানের বিদ্যুৎ কেন্দ্রের উপর হামলা চালালো আমেরিকা ও ইসরাইল বাহিনী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ঘোষণা করেছিলেন যে, ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলিতে আপাতত পাঁচ দিন কোনও হামলা চালানো হবে না। কিন্তু সেই প্রতিশ্রুতির কয়েক ঘণ্টার মধ্যেই ইসফাহানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে দাবি করল ইরান। সে দেশের আধাসরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসফাহান প্রদেশ এবং খোরমশহরের দক্ষিণ-পশ্চিমে হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। ফার্স-এর প্রতিবেদনকে উল্লেখ করে আল জাজ়িরা জানিয়েছে, ইসফাহান প্রদেশের একটি গ্যাস উৎপাদন সংস্থায় হামলা চালানো হয়েছে। ওই সংস্থাটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও ওই সংস্থার আশপাশে বসতি এলাকার একাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায়…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ চীনের!

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও এর ক্রমাগত বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। বেইজিং সতর্ক করে বলেছে, এই যুদ্ধ যদি আরও বৃদ্ধি পায়, তবে পুরো অঞ্চলটি একটি ভয়াবহ ‘দুষ্টচক্রের’ (vicious cycle) মধ্যে পড়ে যাবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়ে বেইজিং বলেছে, শক্তির ব্যবহার কেবল বিশৃঙ্খলাকেই ত্বরান্বিত করবে। সোমবার (২৩ মার্চ, ২০২৬) এক সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ঝাই জুন এই হুঁশিয়ারি দেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত সফর শেষে বিশেষ দূত ঝাই জুন বলেন, “যিনি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি হতে চলেছে?

বিশেষ প্রতিনিধি: আমেরিকা ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক এই অবস্থা থেকে মধ্যপ্রাচ্য ও ওই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা অক্ষুন্ন রাখার জন্য আমেরিকার ও ইসরাইলের সঙ্গে ইরানের মধ্যস্থতার ভূমিকায় দেখা দিতে চলেছে পাকিস্তানকে। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ এই চলমান যুদ্ধে পরিস্থিতিতে মধ্যস্থতা করতে চেয়েছিল। এদের মধ্যে রয়েছে ওমান তুরস্ক এবং কাতার কিন্তু এদের কথাকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না ইরান। ইরানের বক্তব্য হচ্ছে এই তিনটি রাষ্ট্রেই মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা শিবির রয়েছে। তাই এরা মার্কিন স্বার্থকে অক্ষুন্ন রেখেই কথাবার্তা বলবে সুতরাং এদের সঙ্গে আলোচনায় বসতে চাইছে না ইরান। সম্প্রতি ফিন্যান্সিয়াল…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

টাকার বিনিময়ে হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজকে যাওয়ার ছাড়পত্র দিচ্ছে ইরান

বাংলার জনরব ডেস্ক : হরমুজ় প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। যুদ্ধের আবহে এই এলাকায় ইরানের সেনাবাহিনী পাহারাইরত রয়েছে। তবে বেশ কিছু পণ্যবাহী জাহাজকে ছাড় দেওয়া হয়েছে আর এর জন্য আলাদা করে টাকা তুলছে ইরান! সে দেশের এক সংসদ সদস্যের দাবি, এক-একটি জাহাজ হরমুজ় পেরোচ্ছে ২০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ১৮.৭৫ কোটি টাকা) মূল্য দিয়ে। এই অর্থ না দিলে কোনও জাহাজকে হরমুজ় প্রণালী পেরোনোর অনুমতিই দেওয়া হচ্ছে না! সম্প্রতি ইরানের একটি টিভি চ্যানেলে এ কথা জানিয়েছেন সে দেশের বিদেশনীতি ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির প্রাক্তন চেয়ারম্যান আলায়েদ্দিন বরৌজের্দি। ২০২৪ সাল থেকে তিনি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

বিদ্যুৎ কেন্দ্রের উপর হামলা হলে মধ্যপ্রাচ্যের বিদ্যুৎ ও পানীয় জলের প্লান্টের উপর হামলা হবে ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিদ্যুৎ কেন্দ্র গুলোর উপর হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে তার এই ঘোষণার পরপরই পাল্টা কঠোর অবস্থান নিয়েছে তেহরান। স্থানীয় সময় শনিবার রাতে দেওয়া এক বার্তায় ট্রাম্প ইরানকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার আল্টিমেটাম দেন। তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালী পুরোপুরি চালু না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে। এর জবাবে ইরানও পাল্টা হুমকি দিয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বিদ্যুৎ অবকাঠামোর ওপর কোনো হামলা হলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিদ্যুৎ ও পানি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী ইরান খুলে না দিলে কড়া পদক্ষেপ হুঁশিয়ারির ট্রাম্পের

বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালি নিয়ে ইরানকে আলটিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে তিনি নিজের আইডিতে এক পোস্টে লিখেছেন, ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ‘ধ্বংস করে দেবে’। তাঁর ভাষায়, ‘ইরান যদি এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সম্পূর্ণভাবে, কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে এবং সেগুলো ধ্বংস করে দেবে—সবচেয়ে বড়টি দিয়ে শুরু করে!’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হয় বলে ইরানের রাষ্ট্রায়ত্ত…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

মার্কিন যুক্তরাষ্ট্রের এফ-35 বিমান ধ্বংস করে দিল ইরান, ট্রাম্পের দর্প চূর্ণ

বৃহস্পতিবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ”আমরা যেখানে খুশি (ইরানের) উড়ে বেড়াচ্ছি। আমাদের কেউ আক্রমণও করছে না!” এই দাবির কয়েক ঘণ্টার মধ্যেই মাঝ আকাশে মার্কিন অহং গুঁড়িয়ে দিল ইরান! জানা গিয়েছে, মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫ ধ্বংস করে দিয়েছে ইরানের এয়ার ডিফেন্স! ওই বিমান এর আগে কোনও যুদ্ধেই পরাস্ত হয়নি। সেখানে এবার ইরান একটি নয়, দু’টি এফ-৩৫ গুঁড়িয়ে দিয়েছে! যা ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের সংঘাতের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ট্রাম্প বারবারই দাবি করেছেন ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে মার্কিন সেনা। কিন্তু এবার সেই প্রতিরক্ষা ব্যবস্থাই ‘অবধ্য’…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইরান পরমাণু কর্মসূচি বন্ধ রেখেছে মার্কিন গোয়েন্দা প্রধানের এই রিপোর্টের পর বিশ্বজুড়ে আলোড়ন

বাংলার জনরব ডেস্ক : ইরান পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে এই অভিযোগে ইসরাইল ও আমেরিকা কত ২৮ শে ফেব্রুয়ারি ইরান আক্রমণ করে। আর সেই আক্রমণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের ৪০ জন প্রথম সারির নেতা নিহত হয়। ইরান পরমাণু কর্মসূচি চালাচ্ছে এই দাবি করলেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান অন্য তথ্য দিয়েছে যা নিয়ে ইতিমধ্যে সমগ্র বিশ্বজুড়ে আলোড়ন পড়ে গেছে। তাহলে কি মিথ্যা অভিযোগ সামনে এনে ইরানকে আক্রমণ করেছিল আমেরিকা ইসরাইল। এই পরমাণু কর্মসূচি নিয়েই এ বার মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান (ইউনাইটেড স্টেটস ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স)…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকার আকাশে রহস্যময় ড্রোন ! উদ্বিগ্ন ট্রাম্প

আমেরিকার আকাশে রহস্যময় ড্রোন। প্রতিরক্ষা দফতর থেকে গুলি করে নামানোর চেষ্টা কিন্তু ব্যর্থ হয়েছে। আর এই রহস্যময় ড্রোন ওয়াশিংটনে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও-র বাসভবনের সামনে উড়তে দেখা যায়। যু্দ্ধ আবহে এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। হোয়াইট হাউস থেকে ২ কিলোমিটার দূরে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি ‘ম্যাকনায়ার বেস’। সেখানেই রয়েছে রুবিও (Marco Rubio)-র বাসভবন। পাশাপাশি, রয়েছে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথেরও বাসভবন। স্থানীয় সময় বুধবার রাতে সেখানেই একাধিক ‘রহস্যময়’ ড্রোনের দেখা মেলে। কিন্তু সেগুলি ধ্বংস করার আগেই উড়ে যায়। কোথা থেকে এই ড্রোনগুলি এসেছিল, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইসরাইলের হামলায় নিহত হয়েছেন প্রধান নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি জানাল ইরান!

বাংলার জনরব ডেস্ক : ইসরাইলের হামলায় নিহত হয়েছেন ইরানের নিরাপত্তার প্রধান উপদেষ্টা আলী লারিজানি। ইরানের পক্ষ থেকে এ তথ্য স্বীকার করে নেওয়া হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ প্রতিষ্ঠান ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল’ বিবৃতি জারি করে লারিজানির মৃত্যুর খবর জানিয়েছে। সেই বিবৃতিতে লারিজানিকে ‘শহিদ’ হিসাবে উল্লেখ করা হয়েছে। লারিজানির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান। একই সঙ্গে লারিজানির মৃত্যুর প্রতিশোধের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। শুধু লারিজানি নন, ইসরায়েলি হামলায় একই সঙ্গে মৃত্যু হয়েছে তাঁর পুত্র এবং দেহরক্ষীরও। তাঁদের প্রতি শোকজ্ঞাপন করেছে কাউন্সিল। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের অগ্রগতি এবং ইসলামি বিপ্লবের জন্য আজীবন…

আরও পড়ুন